কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
12:48 PM (IST) Sep 21
ভারতীয় ক্রিকেটে অজিত আগরকর ও বিসিসিআইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগেই। একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের জুলাইয়ে বিসিসিআইয়ের সঙ্গে আগরকরের মতপার্থক্যের শুরু। সেই সময় আয়ারল্যান্ড সফরে জসপ্রিত বুমরাকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন তৎকালীন প্রধান নির্বাচক আগরকর।
12:36 PM (IST) Sep 21
Property Tax Discount: দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের বয়স্ক করদাতাদের জন্য সম্পত্তি করে বিশেষ ছাড় চালু করল কলকাতা পুরসভা (KMC)। জেনে নিন কারা পাবেন এই সুবিধা, কত শতাংশ ছাড় মিলবে এবং আবেদনের পদ্ধতি।
12:35 PM (IST) Sep 21
Suchika Tariyal MMA Bronze এশিয়ান গেমসের মেগা মঞ্চে ইতিহাস সৃষ্টি করল ভারত। এশিয়ার সেরা ক্রীড়া প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম বার মিক্সড মার্শাল আর্টসে (এমএমএ) পদক জিতল দেশ। আনন্দের এই মুহূর্ত নিয়ে এলেন ৩৬ বছর বয়সি ভারতীয় লড়াকু অ্যাথলিট সুচিকা তারিয়াল।
12:20 PM (IST) Sep 21
২২ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। রইল গোটা সপ্তাহের আবহাওয়ার খোঁজ।
11:57 AM (IST) Sep 21
Grant-in-Aid কর্মীদের বকেয়া DA কবে মেটাবে রাজ্য সরকার? মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মীদের জন্য বড় আপডেট, জানুন বকেয়া DA নিয়ে কী সিদ্ধান্ত হতে পারে।
11:48 AM (IST) Sep 21
উত্তরপ্রদেশের কানপুরে একটি জনসভায় অন্যরকম ভূমিকায় দেখা গেল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তিনি সেখানে দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখার পরামর্শ দেন।
11:39 AM (IST) Sep 21
11:14 AM (IST) Sep 21
ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে বড় সাফল্য। রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে সফলভাবে পরীক্ষা সম্পন্ন করল দেশীয় প্রযুক্তিতে তৈরি দীর্ঘপাল্লার ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ‘KAL’। আইজি ডিফেন্সের তৈরি এই ড্রোনটি ২০ সেপ্টেম্বর পরীক্ষায় অংশ নেয়। সংস্থার দাবি, এই পরীক্ষার মাধ্যমে ভারতের দীর্ঘপাল্লার মানবহীন স্ট্রাইক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল।
11:13 AM (IST) Sep 21
মঙ্গলবার নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
10:44 AM (IST) Sep 21
MAMATA BANERJEE TMC: মমতা বন্দ্যোপাধ্যায় কি ফের TMC-র আসল নাম ও জোড়াফুল প্রতীক ফিরে পাবেন? নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর সুপ্রিম কোর্টে মামলা, কী বলছে নিয়ম?
10:22 AM (IST) Sep 21
২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি ও রাষ্ট্রীয় লোকদল (RLD) সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীর বৈঠক ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। রবিবার দিল্লিতে দু’জনের সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠেছে, শামি কি এবার সরাসরি রাজনীতিতে পা রাখতে চলেছেন?
10:11 AM (IST) Sep 21
09:40 AM (IST) Sep 21
SBI Bank Holiday: ২৬ ও ২৭ সেপ্টেম্বরের ছুটির পর ২৮-৩০ সেপ্টেম্বর প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট। ফলে টানা পাঁচ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে পারে। জানুন বিস্তারিত।
09:32 AM (IST) Sep 21
Nandigram & Rejinagar: নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের বাকি মাত্র ১৫ দিন। BJP প্রচার ও সংগঠন গোছাতে এগোলেও প্রতীক ও প্রার্থী জটে বিরোধী শিবিরে এখনও অনিশ্চয়তা।