কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
03:04 AM (IST) Mar 31
CSK vs RR 2026: আইপিএলে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারাল রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশীর মাত্র ১৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস রাজস্থানের জয় সহজ করে দেয়। গুয়াহাটিতে প্রথমে ব্যাট করে চেন্নাই মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায়।
10:17 PM (IST) Mar 30
সকালে ঘুম থেকে উঠে হোক কিংবা বিকেলে, এক কাপ চা না হলে যেন চলেই না। অনেকে তো আবার ঘন ঘন চা পান করেন। আবার কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে চা ছাড়া আমাদের গতি নেই। কিন্তু ১ টানা চা বন্ধ রাখলে কী হতে পারে জানেন?
09:49 PM (IST) Mar 30
West Bengal Election 2026: মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, অফিসের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ করছেন, ফর্ম-৬ ভর্তি বস্তা নিয়ে সোমবার কমিশনে ঢুকেছে বিজেপির লোকজন। বিহার এবং উত্তরপ্রদেশের ভোটারদেরকে পশ্চিমবঙ্গে ঢোকানোই হল তাদের প্রধান লক্ষ্য।
08:10 PM (IST) Mar 30
News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
07:01 PM (IST) Mar 30
North Bengal TMC News: বঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার অভিষেকের নির্বাচনী প্রচার সভায় আসলেই দেওয়া হবে নগদ টাকা। বিতর্কে রাজগঞ্জের তৃণমূল নেতা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
06:39 PM (IST) Mar 30
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ২ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা প্রবল। এপ্রিলের বেতনের সাথে মিলতে পারে তিন মাসের বকেয়া টাকাও। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
06:38 PM (IST) Mar 30
WB Voter Supplementary List: ভোটের আবহে ফের প্রকাশিত হলো চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট। কত বিবেচনাধীন ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
06:05 PM (IST) Mar 30
05:36 PM (IST) Mar 30
West Bengal News: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজ্যজুড়ে বাড়ছে কমিশনের তৎপরতা। বিধানসভা ভোটের আগে কমিশনের একাধিক পদে বড়সড় রদবদল। কোন কোন পদে বদলি হল? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
04:46 PM (IST) Mar 30
বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি শুভেন্দু অধিকারী। হলদিয়া এসডিও অফিসে তিনি মনোনয়নপত্র জমা দেন। পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম দফার নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে ৩০ মার্চ থেকে।
04:33 PM (IST) Mar 30
Rahul Arundoy Banerjee: না ফেরার দেশে সকলের প্রিয় রাহুলের। ছেলে সহজের জন্য 'চিরদিনই তুমি যে আমার' খ্যাত নায়কের শেষকৃত্য নিয়ে বড় সিদ্ধান্ত পরিবারের। কী বলছেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার? কোথায় সম্পন্ন হবে রাহুল অরুণোদয়ের শেষকৃত্য? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
04:24 PM (IST) Mar 30
অনেকেই সঙ্গী ভেবে চ্যাট করেন এআইয়ের সঙ্গে। মনের কথা উজাড় করে দেন কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে। এখানেই শেষ নয়। যৌনতায় ভরা চ্যাটও করেন অনেকেই। আর সেকথা মাথায় রেখে চ্যাটজিপিটি ‘এরোটিক মোড’ চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এবার পিছিয়ে গেল তারা।
04:13 PM (IST) Mar 30
West Bengal Elections: পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ভোট 'হাইজ্যাক' করার চেষ্টা করছে, এই গুরুতর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর নেতৃত্বে এক প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানায়।
04:08 PM (IST) Mar 30
এবার চিনা সিসিটিভি বিক্রিতে নিষেধাজ্ঞা চাপাতে চলেছে ভারত। এই নিষেধাজ্ঞা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। হিকভিশন, দাহুয়া এবং টিপি-লিঙ্কের মতো চিনের ভিডিও নজরদারি সংস্থাগুলির ইন্টারনেট-সংযুক্ত সিসিটিভি ক্যামেরা এবং সংশ্লিষ্ট হার্ডওয়্যার বিক্রিতে নিষেধাজ্ঞা চাপানো হবে।
03:56 PM (IST) Mar 30
Mamata Banerjee Election 2026: মমতার মুখে বিরাট বার্তা। কার্যত, বিজেপিকে তীব্র নিশানা করে জানালেন, “যতই করো চক্রান্ত, সব হবে ব্যর্থ। যতই করো হামলা, আবার জিতবে বাংলা।" বিধানসভা নির্বাচনের আগে সোমবার, পাঁশকুড়ায় নির্বাচনী জনসভা করেন তিনি।
03:54 PM (IST) Mar 30
Rahul Arundoy Banerjee Death News: না ফেরার দেশে ‘চিরদিনই তুমি যে আমার’-এর জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু রাহুলের। অভিনেতার অকাল প্রয়াণের দিনে ফিরে দেখুন রাহুলের প্রথম ছবির সাফল্য
03:19 PM (IST) Mar 30
JioStar বাংলাদেশে তাদের আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল করেছে। এর ফলে, সরকারের মনোভাব কিছুটা নমনীয় হওয়ার সাম্প্রতিক ইঙ্গিত থাকা সত্ত্বেও দেশটিতে ২০২৬ সালের আইপিএলের সম্প্রচার কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এই ঘটনাটি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য একটি বড় ধাক্কা, যেখানে এই লিগটির জনপ্রিয়তা আকাশচুম্বী।
03:02 PM (IST) Mar 30
Rahul Arunoday Banerjee s Net Worth: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায় ঠিক কত কোটি টাকা সম্পদের মালিক? একই সঙ্গে জানুন প্রিয়াঙ্কা সরকারের সম্পত্তির পরিমাণ। রইল রাহুলের প্রিয় জিনিসের কথাও
03:00 PM (IST) Mar 30
টানা দ্বিতীয় দিনের মতো তাইওয়ানের জলসীমার কাছে চীনের যুদ্ধবিমান ও নৌবাহিনীর জাহাজ দেখা গেছে। সোমবার একটি চীনা বিমান মধ্যরেখা পার করে, যার আগের দিন ১৯টি বিমান শনাক্ত হয়েছিল। তাইওয়ানের সেনাবাহিনী পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
02:55 PM (IST) Mar 30
Nepal New Prime Minister Balendra Shah: অন্তর্বর্তী সরকারের অবসান ঘটিয়ে নেপালের দায়িত্ব নিতেই ফুলফর্মে নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র বালেন শাহ। এবার নেপালের ছাত্র রাজনীতি থেকে শুরু করে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নে জোর তার। কী বলছেন তিনি?
02:47 PM (IST) Mar 30
02:20 PM (IST) Mar 30
Rahul Banerjee Death: দিঘার কাছে তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ জানিয়েছে, শ্যুটিংয়ের কোনও অনুমতিই নেওয়া হয়নি। রাহুলর সিরিয়ালের নায়িকাও জানিয়েছেন, তাঁরা শ্যুটিং করছিলেন। সেই সময়ই এই দুর্ঘটনা।
01:55 PM (IST) Mar 30
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। তমলুক হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর ফুসফুসের ভিতরে প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে বালি এবং নোনা জল। তাঁর খাদ্যনালি, শ্বাসনালি, পাকস্থলির ভিতরেও বালি ও জল পাওয়া গিয়েছে।
01:43 PM (IST) Mar 30
সিকিমের ভিড়ভাট্টা এড়িয়ে প্রকৃতির কোলে দু-দিন কাটাতে চান? ঘুরে আসুন পশ্চিম সিকিমের মায়াবী গ্রাম ওখরে থেকে। জানুন ওখরের দর্শনীয় স্থান, বার্সে রডোডেনড্রন ট্রেকিং এবং কীভাবে পৌঁছাবেন তার বিস্তারিত গাইড।
01:15 PM (IST) Mar 30
12:51 PM (IST) Mar 30
Rahul Arunoday Banerjee: অরুণ প্রায় প্রত্যেক বছর নিয়ম করে স্কুলের প্রতিষ্ঠা দিবসে হাজির হতো। আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই যেত। আমি মাত্র একবার যেতে পেরেছিলাম। শিফ্টের চক্করে মনেই থাকত না ১৬ জানুয়ারি তারিখটা।
12:47 PM (IST) Mar 30
Bihar Politics: বিহারের রাজনীতিতে নয়া মোড়। নীতিশ কুমার বিধানল পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। তিনি ছিলেন রাজ্যের সবথেকে বেশি দিনের মুখ্যমন্ত্রী। বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে- জল্পনা শুরু।
12:45 PM (IST) Mar 30
ইরান যুদ্ধের পর থেকে হরমুজ প্রণালী সংবাদ শিরোনামে রয়েছে, কারণ এর অবরোধ এলপিজি এবং অন্যান্য পণ্যের সরবরাহে প্রভাব ফেলছে। সংঘাতে হুথিদের প্রবেশের ফলে লোহিত সাগরের নৌপথও এক গভীর সঙ্কটের সম্মুখীন হচ্ছে। হরমুজ প্রণালীর মতো বাব আল-মান্দেব প্রণালীও (Bab al-Mandab Strait) এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেখান দিয়ে বিশ্বের জন্য বিপুল পরিমাণ পণ্য চলাচল করে।
12:34 PM (IST) Mar 30
Rahul Arunoday Banerjee: এই ঘটনার পর আবেঘঘন পোষ্ট ইস্টবেঙ্গলের তরফ থেকেও। কারণ বিজয়গড়ের মানুষ রাহুল ছিলেন একজন আদ্যপান্ত লাল হলুদ সমর্থক। তাই এবার নিজেদের এই প্রিয় সমর্থকের চলে যাওয়া মেনে নিতে পারেনি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবও। গোটা অঞ্চলে খুব ভালো এবং শান্ত ছেলে বলে পরিচিত ছিলেন রাহুল। তাঁর বাড়িতে আসতে শুরু করেন সহকর্মীরাও।
12:05 PM (IST) Mar 30
Kolkata Weather: আবহাওয়ার বড় পরিবর্তন গোটা বঙ্গ জুড়েই। চৈত্র মাসেই তাপমাত্রার পতন হতে পারে দক্ষিণবঙ্গে। আজ বৃষ্টি আর কাল কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
11:57 AM (IST) Mar 30
Gold Price Today: সপ্তাহের প্রথমে সোমবারে সোনার দাম কিছুটা কমছে। ৩০ মার্চ কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
11:54 AM (IST) Mar 30
রান্নাঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার হঠাৎ শেষ হয়ে যাওয়া একটি বড় সমস্যা হতে পারে, কিন্তু কিছু সহজ ঘরোয়া উপায় এই সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। নিয়মিত গ্যাসের পরিমাণ পরীক্ষা করা, সিলিন্ডার ব্যবহার করা এবং একটি বিকল্প ব্যবস্থা রাখা অপরিহার্য।
11:40 AM (IST) Mar 30
Visakhapatnam Crime: বিশাখাপত্তনমের গাজুয়াকা এলাকায় প্রেমিকাকে খুন করে দেহ টুকরো করার অভিযোগ উঠল এক নৌসেনা কর্মীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রবীন্দ্র দেহ ফ্রিজে ও বস্তায় লুকিয়ে রেখেছিল।
11:37 AM (IST) Mar 30
Kriti Sanon: কে এই কবীর বাহিয়া! UK-র শিল্পপতিকেই কি বিয়ে করছেন কৃতি? সামনে এল আসল লত্য
11:32 AM (IST) Mar 30
11:10 AM (IST) Mar 30
বিরিয়ানিতে চিকেন লেগ পিস না মেলায় রণক্ষেত্রে পরিণত হল বিয়েবাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহায়। বিরিয়ানি নিয়ে সামান্য কথা কাটাকাটি হিংসার রূপ নিয়ে নেয়। যে আনন্দময় পরিবেশ দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল, তা কয়েক মিনিটের মধ্যেই এমন পর্যায়ে পৌঁছয় যে বিয়েবাড়ি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।
10:45 AM (IST) Mar 30
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়ে উপভোক্তাদের মধ্যে জোর জল্পনা চলছে। নতুন আর্থিক বছরের শুরুতে পেমেন্ট দেরি হতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। নবান্ন সূত্রে মিলল এর আপডেট।
10:30 AM (IST) Mar 30
Iran War: পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, আত্মরক্ষার অবিচ্ছেদ্য অধিকার প্রয়োগ করছে ইরান। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে 'শাসন পরিবর্তনের' দাবি করেছেন।
10:24 AM (IST) Mar 30
বিরাট সাফল্য় নিরাপত্তা বাহিনীর। দিল্লিতে হামলার পরিকল্পনার দায়ে অভিযুক্ত কাশ্মীরি লস্কর-ই-তইবা জঙ্গি শাব্বির আহমেদ লোন গ্রেফতার। লোন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ থেকে একটি নতুন লস্কর মডিউল তৈরির প্রস্তুতি নিচ্ছিল।
09:56 AM (IST) Mar 30
West Bengal Assembly Election 2026: এপ্রিলের প্রথম সপ্তাহেই বিধানসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করতে পারে বিজেপি। সম্ভবত ৫ এপ্রিল বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে চলেছে। ইশতেহারে দলটির রাজনৈতিক, অর্থনৈতিক ও জনকল্যাণমূলক রূপরেখা তুলে ধরা হবে, যার মূল লক্ষ্য হল গত প্রায় ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শাসকদল তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানানো।