Published : Jan 18, 2026, 08:42 AM ISTUpdated : Jan 19, 2026, 12:35 AM IST

Today live News: Vijay Hazare Trophy Final 2026 - ফাইনালে সৌরাষ্ট্রকে ৩৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বিদর্ভ, অথর্ব তাইদের দুরন্ত সেঞ্চুরি

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Vijay Hazare Trophy Final 2026

12:35 AM (IST) Jan 19

Vijay Hazare Trophy Final 2026 - ফাইনালে সৌরাষ্ট্রকে ৩৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বিদর্ভ, অথর্ব তাইদের দুরন্ত সেঞ্চুরি

Vijay Hazare Trophy Final 2026: বিজয় হাজারের ফাইনালে ৩৮ রানে জয় বিদর্ভের। নেপথ্যে ওপেনার অথর্ব তাইদের দুরন্ত সেঞ্চুরি। ম্যাচের সেরা অথর্ব তাইদে এবং প্রতিযোগিতার সেরা আমান মোখাদে  

Read Full Story

10:44 PM (IST) Jan 18

বিজেপির ঔদ্ধত্য ভাঙবে বাংলা, মোদীকে পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

নদীয়ার চাপড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোডশো ও জনসভা। বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, বাংলা বিজেপির ঔদ্ধত্য ভাঙবে। উন্নয়নের মাধ্যমে মানুষের বিশ্বাসের প্রতিদান দেবে তৃণমূল, এই বার্তা দিয়ে ভোট চাইলেন তিনি।

 

Read Full Story

10:00 PM (IST) Jan 18

ট্রাম্পকে মাচাদোর নোবেল 'দান', আবারও নতুন করে বার্তা দিয়েছে নোবেল কমিটি

নোবেল ফাউন্ডেশন স্পষ্ট করেছে যে পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার খবরের প্রতিক্রিয়ায় এই বিবৃতি দেওয়া হয়েছে। ফাউন্ডেশন আলফ্রেড নোবেলের উইলকে সম্মান করে।

 

Read Full Story

08:56 PM (IST) Jan 18

SIR শুনানির আগেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলার নাম বাদ, যোগী রাজ্যে হুহু করে কমছে মহিলা ভোটার

তিন দফা সময়সীমা বাড়ানোর পর গত ৬ জানুয়ারি শেষ হয়েছে উত্তরপ্রদেশের ভোটার তালিকার নিবিড় সংশোধন। প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে মহিলা আর পুরুষ ভোটারের অনুপাত অনেকটাই বেড়েগেছে।

Read Full Story

08:10 PM (IST) Jan 18

'আমি মরতে চাই না!' ফোন পেলেও ৭০ ফুট গভীর নালায় পড়ে ছেলের মৃত্যু দেখতে হল বাবাকে

 

ঘন কুয়াশার কারণে ড্রেনের সীমানা দেখতে পেল না। ৭০ ফুট গভীর নালায় পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল মাত্র ২৭ বছরের এক ইঞ্জিনিয়ারের। আসে সেই ছেলের সেই তিলে তিলে মৃত্যু বরণের করুণ দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে বাবাকে।

Read Full Story

07:29 PM (IST) Jan 18

ব়্যাপার থেকে মেয়রের পর এবার প্রধানমন্ত্রী হচ্ছেন বালেন্দ্র শাহ? রবিবারই পদ ছাড়লেন কাঠমান্ডুর মেয়র

কাঠমান্ডুর জনপ্রিয় মেয়র বালেন্দ্র শাহ ৫ মার্চের নির্বাচনে লড়তে পদত্যাগ করেছেন। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) তাকে পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে চ্যালেঞ্জ জানাবেন।

 

Read Full Story

07:07 PM (IST) Jan 18

বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামে বড় জয় তৃণমূলের, সমবায় নির্বাচনে ১ ডজন আসন তৃণমূলের

নন্দীগ্রাম ব্লক ২-এর আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১২টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে। বিজেপি এবং বামেরা কোনো আসন পায়নি। এই জয় তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

Read Full Story

06:29 PM (IST) Jan 18

২০ লক্ষ মানুষের অ্য়াকাউন্টে পৌঁছে যাবে ৬০০০০ টাকা, চলতি মাসেই টাকা ছাড়ার তোড়জোড় নবান্নর

কেন্দ্রের সঙ্গে বিবাদের কারণে বর্তমানে এই প্রকল্পের টাকা অর্থাৎ রাজ্যের পিছিয়ে পড়া মানুষের বাড়ি তৈরি টাকা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার সেই প্রকল্পের সুবিধে রাজ্যের আরও বেশি মানুষ পেতে চলেছেন। তেমনই খবর নবান্ন সূত্রে।

 

Read Full Story

05:40 PM (IST) Jan 18

'গত ১০০ বছরে ২৪ ঘন্টার মধ্যে এত কাজ হয়নি', রাজ্যের উন্নয়ন নিয়ে বড় দাবি মোদীর

প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গে রেল ও বন্দর সংযোগ বাড়াতে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে বন্দে ভারত স্লিপার, অমৃত ভারত ট্রেন এবং ৮৩০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্প। এই পদক্ষেপ পূর্ব ভারতের উন্নয়নে সহায়ক হবে।

Read Full Story

05:39 PM (IST) Jan 18

ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই - ড্যারিল মিচেল-গ্লেন ফিলিপসের শতরান, চাপে শুবমান গিলরা

India vs New Zealand: ইন্দোরের (Indore) হোলকার ক্রিকেট স্টেডিয়ামে (Holkar Cricket Stadium) ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ চলছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে চাপে ভারতীয় দল।

Read Full Story

05:35 PM (IST) Jan 18

SIR West Bengal - প্রাক্তন জাতীয় দলের ফুটবলারকেও এসআইআর হেনস্থা! এবার রহিম নবিকে কমিশনের তলব

SIR West Bengal: , প্রাক্তন এই জাতীয় ফুটবলারকে নোটিস পাঠানো হয়েছে শনিবার। উল্লেখ্য, জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি, প্রাক্তন ক্রিকেটার তথা লক্ষ্মীরতন শুক্লাদেরও ডাক এসেছে শুনানির জন্য।

Read Full Story

05:11 PM (IST) Jan 18

মোদীর চিঠি পড়েন না মমতা! সিঙ্গুরের সভা থেকে অনুপ্রবেশ-সহ একাধিক বিষয়ে অভিযোগ প্রধানমন্ত্রীর

Modi Vs Mamata: সিঙ্গুরের জনসভা থেকে মমতা বন্দ্য়োপাধ্যায় ও রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। তিনি রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এলে কী কী উন্নয়ন হবে তাও বলে দেন।

 

Read Full Story

04:41 PM (IST) Jan 18

IndiGo Flight - দিল্লী থেকে ওড়ার পরেই ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক! লখনউতে জরুরি অবতরণ

IndiGo Flight: দিল্লী থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর একটি বিমানে বোমাতঙ্ক। সেই হুমকির কারণে, লখনউতে জরুরি অবতরণ করতে বাধ্য হয় সেটি। 

Read Full Story

04:34 PM (IST) Jan 18

টি-২০ বিশ্বকাপ ২০২৬ - ভারতের ভিসা পেলেন ইংল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা

2026 ICC Men's T20 World Cup: এবারের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না পাকিস্তান (Pakistan) দল। তবে অন্য কয়েকটি দেশের হয়ে খেলতে আসছেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা। তাঁদের ভিসা মঞ্জুর করা হচ্ছে।

Read Full Story

04:11 PM (IST) Jan 18

সিঙ্গুরের জনসভায় মোদীর নতুন স্লোগান, 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার'

 নরেন্দ্র মোদী বলেন, 'কাল আমি মালদায় ছিলাম। আজ এখানে। হুগলিতে আপনাদের কাছে আসার সৌভাগ্য হয়েছে। বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। পশ্চিমবঙ্গের কয়েকশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলাম।'

 

Read Full Story

03:45 PM (IST) Jan 18

IPL 2026 - আরসিবি ভক্তদের জন্য বিরাট সুখবর! চিন্নাস্বামীতে ফিরছে আইপিএল-এর ম্যাচ?

IPL 2026: গত মরশুমের আইপিএল চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল ২০২৫ চ্যাম্পিয়নশিপ জয় উদযাপনের সময়, পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয় এবং অনেকে আহত হন। এরপরেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

Read Full Story

03:16 PM (IST) Jan 18

বিধানসভা ভোটের আগেই মিলবে DA! সুপ্রিম কোর্টের রায় ও নবান্নের সংবেদনশীলতা নিয়ে আশার আলো

 বিধানসভা ভোটের আগেই রাজ্য সরকারি কর্মীরা প্রাপ্য ডিএ বা মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। আশা সরকারি কর্মীদের। সুপ্রিম কোর্টের রায় নিয়ে আশার আলো দেখছেন সরকারি কর্মীদের একাংশ। রাজ্য সরকার ভোটের আগে সংবেদনশীল হয়ে মিটিয়ে দিতে পারে ডিএ। আশা সরকারি কর্মীদের।

 

Read Full Story

03:01 PM (IST) Jan 18

অ্যাথলেটিক্স নয়, অন্য খেলায় জামাইকার হয়ে অলিম্পিক্সে যোগ দেবেন উসেইন বোল্ট?

Usain Bolt: অ্যাথলেটিক্সে বিশ্বের অন্যতম সফল জামাইকার (Jamaica) উসেইন বোল্ট। এই কিংবদন্তি অ্যাথলেটিক্স থেকে অবসর নিয়েছেন। তবে তারপরেও ২০২৮ সালের অলিম্পিক্সে (2028 Summer Olympics) জামাইকার হয়ে খেলতে চান বোল্ট।

Read Full Story

02:47 PM (IST) Jan 18

Pakistan Cricket - ২৩২ বছরের রেকর্ড ভাঙল পাকিস্তান ক্রিকেটে, প্রথম শ্রেণির ক্রিকেটে নয়া ইতিহাস

Pakistan Cricket:  শনিবার, করাচিতে প্রেসিডেন্টস ট্রফির ম্যাচে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) বিরুদ্ধে পাকিস্তান টিভি এই জয় ছিনিয়ে নেয়। প্রথমে ব্যাট করে পিটিভি ৩৯ রান করে। 

Read Full Story

02:03 PM (IST) Jan 18

পথ সুরক্ষায় কলকাতা পুলিশের উদ্যোগ, 'সেফ ড্রাইভ সেভ লাইফ' ম্যারাথনের আয়োজন

পথ সুরক্ষার প্রচারের জন্য কলকাতা পুলিশ 'সেফ ড্রাইভ সেভ লাইফ' হাফ ম্যারাথন ২০২৬-এর সূচনা করেছে। মেয়র ফিরহাদ হাকিম পুলিশের প্রশংসা করে বলেন, দুর্ঘটনার হার কম এবং এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতা ভারতের সবচেয়ে নিরাপদ শহর।

Read Full Story

01:22 PM (IST) Jan 18

ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই - টসে জিতে প্রথমে ফিল্ডিং ভারতীয় দলের

India vs New Zealand: দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিততে না পারলে লজ্জার মুখে পড়বে ভারতীয় দল। এই কারণে রবিবারের ম্যাচে সতর্ক ভারতীয় শিবির। গত ম্যাচে হারের পর দলে বদল আনা হয়েছে।

Read Full Story

01:21 PM (IST) Jan 18

AK-47, ম্যাগাজিন ও বিদেশি পিস্তলের ছড়াছড়ি! ভারত-পাক সীমান্তে উদ্ধার অস্ত্রের ভান্ডার

পঞ্জাবে কি বড়সড় কোনও হামলার ছক কষা হচ্ছিল? পাঠানকোটের ভারত-পাক সীমান্ত থেকে ৩টি একে-৪৭, বিদেশি পিস্তল এবং ৯৮টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। আইএসআই-সমর্থিত জঙ্গি রিন্ডার সঙ্গে যোগসাজশের আশঙ্কায় নিরাপত্তা সংস্থাগুলির উদ্বেগ বেড়েছে।

Read Full Story

12:32 PM (IST) Jan 18

ফের বাংলাদেশে হিন্দু খুন! দোকানদারকে বেলচা দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

বাংলাদেশে লিটন চন্দ্র ঘোষ নামে এক হিন্দু দোকানদারকে বেলচা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক ক্রেতার সঙ্গে বিবাদের সময় নিজের কর্মচারীকে বাঁচাতে গেলে ওই ক্রেতা ও তার বাবা-মা লিটনকে মারাত্মকভাবে আক্রমণ করে।

Read Full Story

11:33 AM (IST) Jan 18

Central Scheme - মাসে মাসে ১০০০ টাকা রাখলেই ৫ বছর পরে মিলবে প্রায় ৩ লক্ষ! মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত স্কিম আনল কেন্দ্র

Central Government Scheme:মাসে মাসে ১০০০ টাকা রাখলেই ৫ বছর পরে মিলবে প্রায় ৩ লক্ষ! মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত স্কিম আনল কেন্দ্র

Read Full Story

11:28 AM (IST) Jan 18

টি-২০ বিশ্বকাপ ২০২৬ - বাংলাদেশের জন্য গ্রুপ বদল হবে? অবস্থান স্পষ্ট আয়ারল্যান্ডের

2026 ICC Men's T20 World Cup: ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। এই টুর্নামেন্টের গ্রুপবিন্যাস ও সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু তারপর বাংলাদেশের (Bangladesh) নিত্যনতুন আবদারের জন্য সমস্যা তৈরি হয়েছে।

Read Full Story

11:05 AM (IST) Jan 18

শিল্পের কবরের ওপর কি তৈরি হবে নয়া স্বপ্ন? সিঙ্গুরে মোদীর বার্তার দিকে তাকিয়ে গোটা বাংলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ৮৩০ কোটি টাকার একাধিক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে নতুন বন্দর ব্যবস্থা, একটি বৈদ্যুতিক ক্যাটামারান এবং রাজ্যের জন্য নতুন রেললাইন।
Read Full Story

10:58 AM (IST) Jan 18

ভোটের আগে দলবদল করছেন শীতল-হিরণ? প্রধানমন্ত্রীর সফরের মাঝেই অকপট দিলীপ ঘোষ

Dilip Ghosh News: বঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই শাসক শিবিরকে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মোদীর দ্বিতীয় দিনের বঙ্গ সফরের মাঝেই বিস্ফোরক মন্তব্য তাঁর। কী বলেছেন? জানুন আরও বিশদে। দেখুন ফটো গ্যালারি…

Read Full Story

10:43 AM (IST) Jan 18

'জ্ঞানেশ কুমার জ্ঞানহীনতায় ভুগছেন', পঞ্চায়েত সদস্যকে SIR-ভোটার শুনানির নোটিশ দিতেই কমিশনকে তোপ

Dhupguri News: বিজেপি নির্দেশে কাজ করছে কমিশন? জাতীয় নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের দায়িত্ববোধ নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

10:34 AM (IST) Jan 18

ইন্দোরে পানীয় জলের সঙ্কট, ৩ লক্ষ টাকার ওয়াটার পিউরিফায়ার নিয়ে গিয়েছেন শুবমান গিল!

Indore Water Crisis: ভারতের সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত ইন্দোরে সম্প্রতি পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছে। দূষিত জল পান করে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রবিবার এই শহরেই ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওডিআই হতে চলেছে।

Read Full Story

10:33 AM (IST) Jan 18

ছুটির দিনে বন্ধ জাতীয় সড়কে যান চলাচল, পানাগড়ে সেনা ছাউনির সামনে গ্যাসের ট্যাঙ্কার লিকে বিপত্তি

Panagarh News:  দিনের ব্যস্ত সময়ে পানাগড়ে বিপত্তি। গ্যাসের ট্যাঙ্কার লিক করে আগুন আতঙ্ক ছড়াল সেনা ছাউনির সামনে। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

10:14 AM (IST) Jan 18

পাকিস্তানের শপিংমলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে নিহত অন্তত ৩ জন

Pakistan Fire: পাকিস্তানের শপিংমলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে ঝলসে নিহত তিনজন। পাকিস্তানের কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

09:40 AM (IST) Jan 18

ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই - ঐতিহাসিক সাফল্যের লক্ষ্যে কিউয়িরা, জ্বলে উঠতে তৈরি বিরাটরা

India vs New Zealand: রবিবার ইন্দোরের (Indore) হোলকার ক্রিকেট স্টেডিয়ামে (Holkar Cricket Stadium) ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ। সিরিজের ফল এখন ১-১। যে দল এই ম্যাচে জয় পাবে তারাই সিরিজ দখল করবে।

Read Full Story

09:29 AM (IST) Jan 18

Budget 2026 - করদাতাদের জন্য মিলতে পারে বড় স্বস্তি! স্ল্যাব হারে বড় পরিবর্তনের সম্ভাবনা আশা করছেন জনসাধারন

২০২৫ সালের বাজেটে করদাতারা আয়করে বড় ছাড় পেয়েছিলেন, যার মধ্যে ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা হয়েছিল। এখন ২০২৬ সালের বাজেটের দিকে সকলের নজর, যেখানে বিশেষজ্ঞরা স্ল্যাব হারে বড় পরিবর্তনের সম্ভাবনা আশা করছেন সাধারন মানুষরা।

Read Full Story

08:43 AM (IST) Jan 18

মাঘের শুরুতেই দক্ষিণবঙ্গের পারদ ঊর্ধ্বমুখী, সরস্বতী পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া?

আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরে ধীরে ধীরে কমতে পারে শীত। এ সপ্তাহেই জমিয়ে শীতের আমেজ শেষ। রবিবার থেকে হাওয়া বদল এবং সোমবার থেকে বাড়বে তাপমাত্রা।

Read Full Story

More Trending News