কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
11:42 PM (IST) Aug 24
Sanju Samson: এশিয়া কাপের আগে ভারতের জন্য সুখবর। কেরালা ক্রিকেট লিগে কোল্লাম সেইলর্সের বিরুদ্ধে ম্যাচে সঞ্জু স্যামসনের ঝোড়ো সেঞ্চুরি।
11:04 PM (IST) Aug 24
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিলায়েন্স কমিউনিকেশন্স লিমিটেডের (RCom) ঋণকে 'জালিয়াতি' হিসেবে চিহ্নিত করার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন অনিল আম্বানি।
10:50 PM (IST) Aug 24
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫-২৬ আগস্ট গুজরাট সফর করবেন। তিনি ৫৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
10:24 PM (IST) Aug 24
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়্যেদ আলি খামেনি রবিবার আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা তেহরানকে "বাধ্য" করতে চায়, কিন্তু ইরানের জনগণ এর বিরুদ্ধে রুখে দাঁড়়াবে।
10:06 PM (IST) Aug 24
এক মাস দুধ ছেড়ে দিলে শরীরে নানা পরিবর্তন দেখা দিতে পারে, যেমন ফোলাভাব এবং গ্যাস কমে যাওয়া, ক্যালসিয়ামের ঘাটতি এবং ত্বকের সমস্যা। উদ্ভিদ-ভিত্তিক দুধ, শাকসবজি, বাদাম, মাছ এবং ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া গুরুত্বপূর্ণ।
10:03 PM (IST) Aug 24
Weather Update: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলেও পূর্বাভাস।
09:32 PM (IST) Aug 24
CFL 2025 Mohun Bagan: রবিবারের ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করেন সবুজ মেরুনের ফরোয়ার্ড শিবম মুণ্ডা। খেলায় রীতিমতো লড়াই করে জয়ের রাস্তায় ফিরে এল মোহনবাগান।
08:31 PM (IST) Aug 24
বিজেপির বিশেষ নিবিড় সংশোধন (SIR) দাবির প্রেক্ষিতে, তৃণমূল নেতা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন যে বিজেপি চেষ্টা করতে পারে, কিন্তু এখানে কিছুই হবে না। তিনি বলেন, "পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন।"
08:11 PM (IST) Aug 24
পুজোতেও ভোট প্রচার বিজেপির! মহালয়ার আগে ও পরে এই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। রইল দুই নেতার বঙ্গ সফরের সূচি।
07:12 PM (IST) Aug 24
খাইবার পাখতুনখোয়ায় বন্যার ভয়াবহতা অব্যাহত। প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ৩৩৫ জনের মৃত্যু এবং ৩৫০ জনের বেশি আহত হয়েছেন। জল বাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে।
06:41 PM (IST) Aug 24
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, কূটনীতি, শিক্ষা বিনিময়, সংবাদমাধ্যম এবং সংস্কৃতির মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য ছয়টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
06:00 PM (IST) Aug 24
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী,হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকার ঘটনা। মৃতের নাম মনজুরা খাতুন। ২৮ বছরের মৃতাকে রাস্তা থেকেই উদ্ধার করে পুলিশ।
05:32 PM (IST) Aug 24
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাঁর ক্যামাকস্ট্রিটের অফিসে তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তবে নন্দীগ্রামের জন্য অন্য কৌশল নিতে পারেন অভিষেক।
04:44 PM (IST) Aug 24
রবিবার সকালে বিহারের পুর্ণিয়ায় মিছিল শুরু হয়েছিল লোকসভার বিরোধী দলনেতা মিছিলে বাইকে সওয়ার হন। নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন রাহুল।
04:32 PM (IST) Aug 24
Thailand Tourism: ভারতীয়দের অত্যন্ত পছন্দের গন্তব্য থাইল্যান্ড। ভারতীয়দের পক্ষে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে যাওয়া সহজ। ভ্রমণের খরচও খুব বেশি নয়। এই কারণে বহু ভারতীয় থাইল্যান্ডে বেড়াতে যাচ্ছেন।
03:59 PM (IST) Aug 24
ফের সীমান্তে টহলদারিতে বাংলাদেশী নাগরিক গ্রেফতার। খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি এলাকা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে।
03:29 PM (IST) Aug 24
শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। কলকাতা মেট্রোর একটি গুরুত্বপূর্ণ রুট। হাওড়া থেকে সরাসরি শিয়ালদহ হয়ে যাওয়া যায় সেক্টেরফাইভ। কিন্তু ভাড়ার তালিকা দেখে রীতিমত অবাক যাত্রীরা।
03:28 PM (IST) Aug 24
Extramarital relation: বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে অনেকেরই আপত্তি থাকে। অশান্তি, বচসা, বিচ্ছেদ, এমনকী খুনোখুনিও হয়েছে। কিন্তু এবার বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে নজিরবিহীন রায় দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট (Madhya Pradesh High Court)।
03:06 PM (IST) Aug 24
Corporate Lawyer: ভারতে একজন কর্পোরেট আইনজীবী হওয়ার পদ্ধতি সম্পর্কে এই প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হল।
01:49 PM (IST) Aug 24
Malda News: ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্ধে প্রকাশ্যে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের কেলেঙ্কারি। উঠেছে বিস্ফোরক অভিযোগ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
01:37 PM (IST) Aug 24
Adhir Ranjan Chowdhury: মুখ্যমন্ত্রী এবং একসময়ের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।
12:56 PM (IST) Aug 24
Jalpaiguri News: পারিবারিক অশান্তির রেশ থানায়! পুলিশ ফাঁড়িতে এসে দাদাগিরি করার অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন….
12:21 PM (IST) Aug 24
Weight Gain Tips: সামনেই পুজো। আর পুজোর আগে ওজন বাড়িয়ে ফিটফাট থাকতে চাইছেন? কিন্তু কিছুতেই বাড়ছে না ওজন? তাহলে আজ থেকেই মেনে চলুন এই টিপসগুলো। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:53 AM (IST) Aug 24
LPG Tank Blast News: এলপিজি ট্যাঙ্ক বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা। বাড়ছে নিহতের সংখ্যা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
10:58 AM (IST) Aug 24
Ravichandran Ashwin: দলের কোচ গৌতম গম্ভীরের এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, যেইরকম চলছে, সেটা হঠাৎ করে বদলে দেওয়ার কোনও প্রয়োজন নেই।
10:57 AM (IST) Aug 24
Sonarpur Crime News: অন্যত্র সম্পর্ক লিভ ইন পার্টনারের। সন্দেহের বশে প্রেমিকের চোখে ছুরি চালাল মহিলা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
10:04 AM (IST) Aug 24
Sonarpur News: এলাকার অসহায় এক বিধবা মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় শুরু রাজনৈতিক চাপানউতোর। কোথায় ঘটল এমন ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
10:03 AM (IST) Aug 24
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে ইউক্রেনে শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিকে, রাশিয়া শনিবার দাবি করেছে যে তার সেনাবাহিনী সেরেডনে এবং ক্লেবন বাইক গ্রাম দখল করেছে।
09:59 AM (IST) Aug 24
Dowry Murder Case: সারা বিশ্ব এগিয়ে চলেছে। সবাই আধুনিক হয়ে উঠছেন। কিন্তু এখনও পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার বন্ধ হচ্ছে না। এমনকী, দাবি অনুযায়ী পণ না পেয়ে খুনের ঘটনাও বন্ধ হচ্ছে না। ফের এক ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এল।
09:07 AM (IST) Aug 24
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অভিমুখ করে রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ঝাড়খন্ডে চলে যাবে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। ফলে বঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।