কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

11:46 PM (IST) Nov 09
T20 World Cup: সেমিফাইনালের জন্য ভাবা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্স এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে। যদিও পাকিস্তান তাদের ম্যাচগুলি সব শ্রীলঙ্কার মাটিতে খেলবে।
11:13 PM (IST) Nov 09
SIR-এরর বিরোধিতায় মতুয়াদেক জন্য ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অনশন করছেন দাদা। আর দাদার দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভাইয়ের।
10:08 PM (IST) Nov 09
বাড়ি দেখতে সুন্দর লাগে ঠিকই। তবে ফেংশুই মতে, বাড়িতে যেখানে সেখানে অ্যাকোরিয়াম রাখা অনুচিত। তার ফলে সংসারের শ্রীবৃদ্ধিতে বিঘ্ন ঘটতে পারে। তাই জেনে নিন বাড়িতে অ্যাকোরিয়াম রাখার ক্ষেত্রে ঠিক কী কী নিয়ম!
09:57 PM (IST) Nov 09
আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা PAN কার্ড যা আয়কর দাখিলের জন্য গুরুত্বপূর্ণ। সেটি কিন্তু নিস্ক্রীয় হয়ে যেতে পারে নতুন বছরের প্রথম দিনই। অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি।
09:11 PM (IST) Nov 09
বিভিন্ন রকম রকমারি ফুলের বাগান সাজিয়ে শীতকালকে করা যায় রঙ ও ঘ্রাণে ভরপুর। শীতকালে মাটি এবং আবহাওয়া এতটাই মনোরম থাকে যে এই সময় বিভিন্ন রকম ফুলের গাছ অতি সহজেই আমরা লাগাতে পারি।
08:49 PM (IST) Nov 09
বঙ্গের দুয়ারে শীত। জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এমনকী দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামতে পারে কালিম্পংয়ের পাশাপাশি আবহাওয়াও শুষ্ক থাকবে। কলকাতা নিয়ে কি আপডেট? জেনে নিন পূর্বাভাস।
08:41 PM (IST) Nov 09
পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সফরের অংশ হিসেবে তিনি রবিবার বনানীর নৌ সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
08:21 PM (IST) Nov 09
আমরা নীতির সমর্থন করি, দলের নয় বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সংঘ যাত্রার ১০০ বছর: নতুন দিগন্ত শীর্ষক বক্তৃতার অনুষ্ঠানে তুলে আনলেন রামমন্দির প্রসঙ্গ।
08:10 PM (IST) Nov 09
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিহারে ১০ দিনে ৩১টি র্যালি ও রোড শো করে ৪৩ জন এনডিএ প্রার্থীর জন্য প্রচার করেছেন। সুশাসন, অপরাধের প্রতি জিরো টলারেন্স এবং 'বুলডোজার বাবা'র ভাবমূর্তি দিয়ে তিনি নির্বাচনী পরিবেশে নতুন শক্তি সঞ্চার করেছেন।
08:01 PM (IST) Nov 09
লোকসভা সচিবালয় শীতকালীন অধিবেশনের (১-১৯ ডিসেম্বর) প্রশ্নোত্তর পর্বের সূচি প্রকাশ করেছে। নির্দিষ্ট তারিখে সাংসদদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মন্ত্রকগুলিকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং কাগজবিহীন প্রশ্ন জমা দেওয়ার প্রক্রিয়া চালু রাখা হয়েছে।
07:45 PM (IST) Nov 09
আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন যে সংঘে সমস্ত ধর্মের মানুষ ভারত মাতার সন্তান হিসাবে আসতে পারে। সংঘ রাজনীতির পরিবর্তে রাষ্ট্রনীতিকে সমর্থন করে। তিনি ত্রিবর্ণ পতাকার প্রতি সম্মান জানিয়ে বলেন যে আরএসএস সর্বদা এটিকে সম্মান করে।
07:31 PM (IST) Nov 09
কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর বিরুদ্ধে "ভোট চুরি " করার অভিযোগ তুলেছেন।
06:42 PM (IST) Nov 09
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে 'অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা' করার জন্য অভিযুক্ত করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে বিজেপি পাঁচ বছরের মধ্যে সমস্ত 'অনুপ্রবেশকারী'কে সরিয়ে দেবে।
06:08 PM (IST) Nov 09
মালদা জেলার রতুয়া থানার পুলিশের অভিযানে ফাঁস হল জাল নথি তৈরির চক্র। রতুয়া-১ ব্লকের চাঁদমুণি-২ গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রাম থেকে বিপুল পরিমাণ সরকারি নথি ও সিলমোহর উদ্ধার হয়েছে। এই ঘটনায় গ্রেফতার ২।
05:33 PM (IST) Nov 09
গুজরাট ATS আদলাজ টোল প্লাজার কাছ থেকে গ্লক পিস্তল ও ক্যাস্টর অয়েলসহ তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে।
05:29 PM (IST) Nov 09
DAV PG Degree College: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুধানায় (Budhana) ডিএভি পি জি ডিগ্রি কলেজে এক পড়ুয়ার আত্মহনন ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই কলেজের অধ্যক্ষ মৃত পড়ুয়াকে ব্যঙ্গ করায় বিতর্কও তৈরি হয়েছে।
05:05 PM (IST) Nov 09
দীর্ঘ দিনের প্রতীক্ষার শেষ হতে পারে চলতি মাসেই। শাস্তির শ্বাস নিতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। সূত্রের খবর এই মাসেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা করেত পারে
04:57 PM (IST) Nov 09
IND vs SA Test 2025: জানা যাচ্ছে, কলকাতায় অনুষ্ঠিত হতে চলা প্রথম টেস্টে ব্যাটার হিসাবে খেলানো হতে পারে তাঁকে। অর্থাৎ, উইকেটকিপার হিসেবে দলে থাকবেন ঋষভ পন্থ। অন্যদিকে, রবিবারই কলকাতায় চলে আসবে ভারতীয় ক্রিকেট দল।
04:39 PM (IST) Nov 09
Rail Ticket Booking: ভারতীয় রেলওয়ের অনলাইন টিকিট বুকিং-এর নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এই পদক্ষেপটি জাল অ্যাকাউন্টের মাধ্যমে টিকিট বুকিং আটকানোর লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
04:32 PM (IST) Nov 09
Tsunami advisory: জাপানে (Japan) ভূমিকম্প (Earthquake) অস্বাভাবিক ঘটনা নয়। দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। বড়মাপের ভূমিকম্প হলে সুনামির আশঙ্কাও থাকে। রবিবার তেমনই এক ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
04:02 PM (IST) Nov 09
৭১ সালের পর ওপার বাংলা থেকে ভারতে এসেও ভোটার তালিকায় নাম তুলতে পারেননি বৃদ্ধ। বহুবার সরকারি দপ্তরে আবেদন করেও নাম ওঠেনি তাদের অথচ তার সন্তানদের নাম উঠেছে ভোটার তালিকায়।
03:24 PM (IST) Nov 09
SIR-এর জন্য এনুমারেশন ফর্ম ফিলআপ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বিবাহিত মহিলারা। এখানেই রইল বিবাহিত মহিলাদের ফর্ম ফিলআপ-এর সম্পূর্ণ গাইড লাইন। জানুন কোথায় কী কী লিখতে হবে।
02:52 PM (IST) Nov 09
Indian Super League: চলতি মরসুমে আইএসএল আদৌ হবে কি না বা হলে কবে হবে, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় ফুটবলের এই শোচনীয় দশা নিয়ে হতাশ ইস্টবেঙ্গলের (East Bengal FC) মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)।
01:15 PM (IST) Nov 09
Mohammed Shami: বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তিনি হয়তো আর কোনওদিন জাতীয় দলে জায়গা পাবেন না। এই পেসারের টেস্ট কেরিয়ার কার্যত শেষ হয়ে গিয়েছে।
01:02 PM (IST) Nov 09
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অ্যাঙ্গোলা সফরে গেলেন। কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম অ্যাঙ্গোলা সফর। এই সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপন এবং আফ্রিকা ও গ্লোবাল সাউথের সাথে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য রয়েছে।
12:37 PM (IST) Nov 09
বিদেশে সক্রিয় ভারতের দুই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার, ভেঙ্কটেশ গর্গ এবং ভানু রানা, আমেরিকা ও জর্জিয়া থেকে গ্রেপ্তার হয়েছে। দুজনের নেটওয়ার্ক হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লিতে বিস্তৃত। শীঘ্রই তাদের ভারতে নির্বাসিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
12:17 PM (IST) Nov 09
WB Raj bhavan Marriage News: কলকাতা রাজভবনে বসছে বিয়ের আসর। সমস্ত দায়িত্বে থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে। কীভাবে হবে এই বিয়ের আয়োজন জানুন বিশদে…
11:49 AM (IST) Nov 09
Mamata Banerjee On Jay Shah: ইডেনে বিশ্বকাপ জয়ী বঙ্গ তনয়া রিচা ঘোষকে সংবর্ধনা দিতে এসে আইসিসি সভাপতি জয় শাহকে কটাক্ষ করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলেছেন তিনি? জানুন বিশদে…
11:45 AM (IST) Nov 09
2025 ICC Women's Cricket World Cup: মহিলাদের ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সেরা তারকা জেমাইমা রডরিগেজ এবার মহিলাদের বিগ ব্যাশ লিগে (Womens Big Bash League 2025) খেলতে নেমেছেন। তবে রবিবার প্রথম ম্যাচে তিনি নজর কাড়তে পারলেন না।
11:40 AM (IST) Nov 09
ডিজিটাল সোনায় বিনিয়োগের জনপ্রিয়তা বাড়লেও এর সঙ্গে ঝুঁকিও জড়িত। SEBI সতর্ক করেছে যে ডিজিটাল সোনা তাদের নিয়ন্ত্রণের আওতায় পড়ে না, ফলে জালিয়াতির ক্ষেত্রে বিনিয়োগকারীরা কোনও সুরক্ষা পাবেন না।
10:46 AM (IST) Nov 09
MLS Cup Playoffs: লিওনেল মেসি (Lionel Messi) দলে যোগ দেওয়ার আগে কোনও সাফল্যই পায়নি ইন্টার মায়ামি (Inter Miami)। একক দক্ষতায় দলকে শক্তিশালী করে তুলেছেন মেসি। তিনি দলকে সাফল্যও এনে দিচ্ছেন।
10:42 AM (IST) Nov 09
Hooghly Minor Girl Rape Murder News: ঘুমন্ত অবস্থায় চার বছরের শিশুকন্য়াকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার দেহ। তারপর কী হল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
10:26 AM (IST) Nov 09
প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে, এরপর ১,০০০ টাকা জরিমানা লাগবে। এই লিঙ্ক না করা হলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে, যার ফলে আর্থিক লেনদেনে গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
10:14 AM (IST) Nov 09
Hooghly SIR Update News: রাজ্যজুড়ে এসআইআর চালু হতেই ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:41 AM (IST) Nov 09
Tornado: বিধ্বংসী টর্নেডোয় বিপর্যস্ত ব্রাজিলের (Brazil) দক্ষিণ প্রান্ত। এই প্রাকৃতিক দুর্যোগে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কয়েকশো মানুষ জখম হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
09:08 AM (IST) Nov 09
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলায় শুষ্ক আবহাওয়া। মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। পশ্চিমের জেলাতে শীতের অনুভূতি কিছুটা বাড়বে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।