পাহাড়ের কোলে দেবলীনা কুমারের গ্ল্যামার হট পোজে ছবি তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেবলীনার প্রোফাইলে ফের ঝড় তুলল সেখানেই অভিনেত্রীর নিতম্ব নিয়ে অশ্লীল মন্তব্য

কখনও দেবলীনা কুমারের সঙ্গে গৌরবের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করত নিন্দুকরা। আবার কখনও বর্ণবিদ্বেষী মন্তব্য দেবলীনার পোস্টে। এবারে সবকিছু ছাড়িয়ে অশ্লীল মন্তব্য করে বসল এক নেটিজেন। তাও আবার অভিনেত্রী নিতম্ব নিয়ে। সে ঠাট্টার ছলেই কথাটি লিখতে গিয়েছিল, তবে তা অশ্লীলতার পরিচয় পেয়েছে। টাইটস পড়ে ঘাসের উপর শুয়ে রোদ পোয়াচ্ছেন দেবলীনা। পিথন থেকে ছবিটি তোলা। যার কারণে তাঁর নিতম্বকে এখানে নিন্দুকরা ফোকাস হিসেবে ধরে নিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সেখানে সেই নেটিজেন কমেন্ট করে বসে, নিতম্বিনী বলে সম্বোধন করে বসেছে তাঁকে এক নেটিজেন। এই কাজটি কোনও অভিনেতা করলে, অর্থাৎ এই একই পোজে কোনও অভিনেতা ছবি তুললে তাঁকে এমন কোনও মন্তব্যেরই শিকার হতে হত না। ট্রোলারদের অবশ্য ছেড়ে দেওয়ার পাত্রী নন দেবলীনা। দিন কতক আগে হাই থাই স্লিটেড গাউন পরে ছবি পোস্ট করেছিলেন দেবলীনা। ক্যাপশনে দিয়েছিলেন, "ব্ল্যাক উইডো"। 

আরও পড়ুনঃ'কেউ কি আছো', মধ্যরাতে কার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন মধুমিতা

View post on Instagram

এর বাংলা লিখতে গিয়ে সেই নেটিজেন লিখে বসে, "কালো বিধবা রিটার্নস"। মন্তব্যটি অজান্তেই বর্ণবিদ্বেষী হয়ে যায়। দেবলীনা এখনও পর্যন্ত সেই মন্তব্যের কোনও জবাব দেননি। এখন তিনি ব্যস্ত 'আবার কাঞ্চনজঙ্ঘা'র শ্যুটিংয়ে। জোর কদমে চলছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'র শ্যুটিং। উত্তরবঙ্গের টি গার্ডেনেই জমেছে একঝাঁক তারকার আসর। ডুয়ার্সের সামসিং টি গার্ডেনে শ্যুটিং করছেন পরিচালক রাজর্ষি দে। দেবলীনা সহ ছবিতে দেখা যাবে একঝাঁক টলিপাড়ার তারকাদের। শাশ্বত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোহিনী গুহ রায়, অর্পিতা চট্টোপাধ্যায়, বিদীপ্তাকে দেখা যাবে অভিনয়ে।