বিয়ের আগেই ফুল পার্টি মুডে রয়েছেন নীল ও তৃণা পাঞ্জাবি ও শাড়ি পরেই বাঙালি সাজেই পুরো ফ্লোর কাঁপিয়েছেন এই জুটি সাডি গলি চ্যালেঞ্জে মত্ত নীল-তৃণা জুটি আগামী বছরের  ৪ ফ্রেব্রুয়ারি বসতে বলেছে বিয়ের আসর  

রিয়েল লাইফে নয়, বরং রিল লাইফে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন 'খড়কুটো'র সৌজন্য এবং গুনগুন। শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন নীলের রিয়েল লাইফ প্রেমিকা তৃনা। সকলের প্রিয় বং ক্রাশ কৃষ্ণকলির নিখিলের সঙ্গে এবার পাকাপাকিভাবে বিয়ের পিড়িতে বসতে চলেছেন তৃণা। টলিপাড়ার কান পাতলেই জোর গুঞ্জন শোনা যাচ্ছে। বিয়ের আগেই ফুল পার্টি মুডে রয়েছেন নীল ও তৃণা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-মহানায়কের পছন্দ বেনারসি শাড়ি, শাশুড়ির অনুরোধেই কি বিয়ে-বৌভাতে সাবেকিয়ানায় সাজবেন দেবলীনা...

সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন কৃষ্ণকলির নিখিল তথা নীল। সেখানেই পার্টি মুডে দেখা মিলেছে এই জুটির। পাঞ্জাবি ও শাড়ি পরেই বাঙালি সাজেই পুরো ফ্লোর কাঁপিয়েছেন এই জুটি, দেখে নিন ভিডিওটি,

View post on Instagram

'সাডি গলি' চ্যালেঞ্জে মত্ত নীল-তৃণা জুটি। তবে তারা একা নন, তাদের সঙ্গে আর সকলেই এই চ্যালেঞ্জে মত্ত হয়েছেন। সকলে মিলে ফাঁটিয়ে নাচছেন একসঙ্গে। ছোটপর্দার নায়ক হিসেব নীল সব মানুষের কাছেই জনপ্রিয়। এককথায় বাঙালির বং ক্রাশ। ঠিক ততটাই দর্শকমহলে জনপ্রিয় তৃণা। ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার মিলিয়নের তালিকায়। আর মাত্র ১ লক্ষ ফলোয়ার পেলেই ১ মিলিয়নে পৌঁছে যাবেন তৃণা।

আরও পড়ুন-আলিয়াকে ছেড়ে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠতায় মজে রণবীর, তবে ইনিই কি নতুন প্রেমিকা...


 সর্বভারতীয় এক সাক্ষাৎকারে নিজেদের বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন টলিপাড়ার এই লাভবার্ডস। কোনও লুকোছুপি নয় বরং সকলকে জানিয়েই আগামী বছরের ফ্রেব্রুয়ারি মাসেই বসতে বলেছে বিয়ের আসর।ঠিক হয়ে গিয়েছে বিয়ের তারিখ থেকে ওয়েডিং ডেস্টিনেশন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ জমকালে বিবাহ আসর বসছে সিটি ক্লাবে। তবে ভালবাসার দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি হবে গ্র্যান্ড রিসেপশন। ইতিমধ্যেই হানিমুন ডেস্টিনেশনও পাকা হয়ে গিয়েছে। গ্রীসেই মধুচন্দ্রিমায় যাবেন এই জুটি। রিয়েল লাইফ পার্টনার নীল ভট্টাচার্যর সঙ্গে খুনসুটিতে সর্বদাই ব্যস্ত থাকেন তৃণা। কখনও রিল কখনও রিয়েল একের পর এক ভিডিওতে বাজিমাত করছে এই যুগল।