গরিব মানুষের জন্য ফান্ড শুরু করলেন অভিনেত্রী দর্শনা বণিক। মুম্বইতে বসেই দেশের জন্য উদ্যোগ নিলেন তিনি। ফেসবুকের মাধ্যমে অনুরোধ জানাচ্ছেন সকলকে।

মুম্বইতে আটকে অভিনেত্রী। লকডাউনের মধ্যে আর বাড়ি ফেরা হয়নি দর্শনা বণিকের। কাজের সূত্রে মুম্বই গিয়েছিলেন দর্শনা। হঠাৎ লকডাউনের কারমে আটকে পড়েন সেখানে। নিজের শহরের বাইরে থেকেও করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দর্শনা। সোশ্যাল মিডিয়ায় শুরু করেছেন একটি ফান্ড। যা গরিব মানুষের কাছে পৌঁছে দেবে খাবার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃছিপছিপে মেদহীন চেহারা পেতে, দেখে নিন দেবলীনার 'মোটিভেশনাল স্পিরিট'

লকডাউনের পাশাপাশি দেশে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। ফেসবুকে নিজের পেজে ফান্ড রেজার খুলেছেন দর্শনা। অনুরোধ করেছেন সকলকে সাধ্যমত সেখানে দান করতে। অভিনেত্রীর এই উদ্যোগে আপ্লুত ভক্তরা। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও।

আরও পড়ুনঃশাহিদ-করিনার ঘনিষ্ঠ মুহূর্তের এমএমএস, বিচ্ছেদের কারণ কি লিক হওয়া সেই কিসিং ভিডিও

তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে আঠাশ হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস