ভিডিও গান মুক্তি পেল বর্ণপরিচয় ছবির নজরে এলো চরিত্রের সম্পর্কের রসায়ন দর্শকদের মনের কৌতুহল আরও একটু বাড়িয়ে দিল এই গান আগামী সপ্তাহে মুক্তি ছবির

অরিজিৎ সিং-এর গান মানেই তা জনপ্রিয়, বর্তমানে গানের দুনিয়ায় এটাই ট্রেন্ড। ফলেই সেই দিকেই ঝুঁকে মৈনাক ভৌমিকের ছবি বর্ণপরিচয়। ছবির প্রথম গান মুক্তি পাওয়ার পরই তা দর্শকের মন ছুঁয়ে যায়। অরিজিৎ সিং-এর কণ্ঠে বিষন্ন চিমনি গানটি মুক্তি পেয়েছিল সাত দিন আগেই। এবার তা সম্পূর্ণ ভিডিও সহ মুক্তি পেল রবিবার। সেখানেই ছবির তিন মূল চরিত্রের সঙ্গে আরও গভীরভাবে আলাপ হয় দর্শকের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ছবির ট্রেলার মুক্তি হওয়ার পর থেকেই ছবির বিষয় বস্তু সকলের কাছে পরিষ্কার হয়ে যায়। প্রথমবার থ্রিলার ছবি পরিচালনা করলেন পরিচালক মৈনাক ভৌমিক। ছবিতে দুই বোম্যাকেশ পাশাপাশি। যিশু সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায়। বিষন্ন চিমনি গানটি মুক্তি পাওয়ার পর এবার প্রকাশ্যে আসে যিশু-প্রিয়াঙ্কার সম্পর্কের ধাঁচ। ছবিতে এই দুই তারকা স্বামী-স্ত্রীর ভুমিকায় অভিনয় করেছেন। যেখানে তাদের একটি সন্তান থাকতে দেখা যায়, তবে যিশুর পরিবারের প্রতি কর্তব্যজ্ঞানে প্রশ্ন ওঠায় তার ছেলে ও স্ত্রী পরিবার ছেড়ে চলে যায়। তবে এই ঘটনার সঙ্গে কীভাবে জুড়বে আবির চট্টোপাধ্যায়, সে বিষয় প্রশ্ন থেকেই যায়। 

নিপাট প্রেমের গল্পে নিখাদ প্রেমের গান, মুক্তি পেল শ্রেয়া ঘোষালের কণ্ঠে পরিণীতা-র গান

ছবির কাজ শেষ, আগামী সপ্তাহতেই মুক্তি পাবে বর্ণপরিচয়। শেষ মুহুর্তেই একের পর এক ট্রেলার থেকে গাম মুক্তি হওয়ায় দর্শকদের ছবিকে ঘিরে কৌতুহলের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এরপরই আবার গোয়েন্দ ছবির গল্প নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক মৈনাক ভৌমিক।