লকডাউনে থ্রোব্যাক ট্রেন্ডে চলছে ভ্যাকেশন ডায়রিজ। ইউরোপে ঘোরার পুরনো ছবি শেয়ার করলেন কোয়েল। ছেলের সঙ্গে সময় কাটাতে কাটাতেই স্মৃতিচারণায় অভিনেত্রী।  

লকডাউনে শুরু হয়েছে থ্রোব্যাকের ট্রেন্ড। পুরনো যেকোনও অদেখা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। আর নিমেষের মধ্যে ভাইরাল হচ্ছে সেসব ছবি। কোয়েলও সেই ট্রেন্ডে গা ভাসালেন। মা হওয়ার পর নানা পোস্টে এখন লকডাউনের ট্রেন্ডে অংশগ্রহণ করেছেন কোয়েল। ইউরোপে ঘুরতে যাওয়ার কয়েকটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃঅনলাইনে মুক্তি পাচ্ছে এক গুচ্ছ বলিউড ছবি, এক নজরে দেখে নিন মুভির তালিকা

২০১৯ এ এখানে ঘুরতে গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করে বিনোদনের জোগান দিচ্ছেন তারকারা। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃ'শুভদৃষ্টি'র সেটে জিৎ ও পরিচালক প্রভাত রায়ের সঙ্গে মিমি, থ্রোব্যাক ট্রেন্ডে গা ভাসালেন অভিনেত্রী

View post on Instagram

প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে একাশি হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা