সেল্ফ কোয়ারেন্টাইনে কী ভেবেছিলেন আর কী হল। লকডাউনে কী এমন হল যে নিজের হতাশা প্রকাশ করলেন মিমি চক্রবর্তী। ভিডিও পোস্টে বোঝালেন নিজের দুঃখ। একই হতাশায় ভুগছে নাকি সাইবারবাসী।

কী আশা করেছিলেন, আর কী হল। কোথায় ভেবেছিলেন বারান্দায় বসে বিকেলের কফিতে চুমুক দেবেন, সেখানে পরিষ্কার করতে হচ্ছে বাসন। যা নিয়ে রীতিমত হতাশায় ভুগছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে মিমি বোঝাতে চেয়েছেন কোয়ারেন্টাইনে মানুষ কী কী আশা করে, উল্টে বাস্তবে কী কী হয়। মজার ছলে ভিডিওটি বানান মিমি। যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃচিনতে পারছেন 'জুনিয়র আমির'-কে , রইল হ্যান্ডসাম হাঙ্ক-এর একগুচ্ছ ছবি

আরও পড়ুনঃছোটপর্দার পাখি এখন 'সুপারহট', সোশ্যাল মিডিয়ায় ফলোয়াড়ের বন্যা

মিমি এর আগেই নিজের ভক্তদের জন্য বিভিন্ন করোনা নিয়ে নিজের মিম বানিয়ে পোস্ট করেছেন। প্রসঙ্গত করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে সাত হাজার। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছে একুশ দিন। তবে আরও বাড়তে পারে লকডাউনের সময়সীমা। এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চলতে পারে লকডাউন। লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। 

আরও পড়ুনঃপ্রিয় পোষ্যর সঙ্গে আদরে মত্ত সোহিনী, কোয়ারেন্টাইনে দিলেন বিশেষ বার্তা

View post on Instagram

বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। বলিউড তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা