মিঠাইয়ের আজকের এপিসোড নিয়ে উত্তেজিত সকলে। একদিকে বোলে চুড়িয়াতে কোমর দোলাবে সিড মিঠাই অন্যদিকে ওমি আগরওয়ালের গুলি লাগে মিঠাইয়ের। কী হবে আজকের এপিসোডে জেনে নিন।

অবশেষে বিয়ে হয়েছে নীপা রুদ্রর। মিঠাইয়ের পরিকল্পনা মতোই সব কিছু হয়েছে নীপা রুদ্রর বিয়েতে। নীপার বিয়েতে হল্লা পার্টির নাচ হবে না তাও আবার হয় নাকি! আজ বোলে চুরিয়া গানে কোমর দোলাবে হল্লা পার্টি। পছন্দের বলিউডি গানে হল্লা পার্টির নাচ দেখার জন্য মিঠাই ভক্তরা খুব উত্তেজিত। বোলে চুরিয়াতে কোমর দোলাবে শ্রীতমা-রাতুল, রাজীব-নন্দা। এমনকি তাদের সঙ্গে যোগ দিয়েছে সন্দীপ আর পিঙ্কিজিও। সবথেকে বড় বিষয় নীপার বিয়েতে সমস্ত রাগ-অভিমান ভুলে বোন নীপার ইচ্ছেপূরণ করেছে দাদা সিদ্ধার্থ। তবে চমক এখনও শেষ হয়নি। এদিনের এপিসোডের সবথেকে বড় চমক নীপার মন রাখতে রাগ অভিমান সত্বেও মিঠাইয়ের সঙ্গে 'বোলে চুড়িয়া'য় নাচ করেছে সে। দর্শক তাদের পছন্দের জুটির নাচ দেখতে পাবেন আজকের এপিসোডে। এর পাশাপাশি তাদের নাচে সামিল হতে হয়েছে সমরেশকেও। সব মিলিয়ে মোদক পরিবারে খুশির জোয়ার। এদিন বোনের আরও একটি ইচ্ছেপূরণ করে সিড। নীপার ইচ্ছেমত মধুচন্দ্রিমায় তাদের ইউরোপে পাঠানোর ব্যবস্থা করেছে সে। যদিও রুদ্র প্রথমে সংকোচ করেছিল তবু সকলের অনুরোধে শেষমেশ সেই উপহার নিতে রাজি হয় রুদ্র।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নীপার বিয়ে উপলক্ষ্যে আলোয়-আলোয় সেজে উঠেছে 'মনোহরা'। সকলের প্রিয় রুদ্র-নীপার রিসেপশন বলে কথা! নাচগান, হাসি-আড্ডা, সব মিলিয়ে মনোহরায় উৎসবের মরশুম। এদিন বরের জন্য গান গাইবে নীপা। আবার বৌয়ের 'পাগলামি'র প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যাবে রুদ্রকে। একে অপরকে যেন চোখে হারাচ্ছে রুদ্র নীপা। দু'জনের এতো ভালোবাসা এদিন চাক্ষুষ করে খুশি হয় মোদক পরিবার। 

আরও পড়ুনঃ 

জড়িয়ে ধরে চরম আদরে ভরালেন মিমি, সাংসদ তারকার প্রিয় মানুষকে চেনেন, দেখে নিন ছবিতে

ঘরে ঘরে সন্ধ্যায় টেলি পর্দায় সবচেয়ে বড় তারকা, রচনার দিদি নম্বর ১ হয়ে ওঠার কাহিনি একনজরে

নামমাত্র পোশাকে বালিয়াড়িতে সুপারহট শ্রাবন্তী, সেক্সি উরু থেকে চোখ সরাতে পারছেন না ভক্তরা

একদিকে এত আনন্দের মাঝে বিপদের ছায়া। হাসপাতাল থেকে পালিয়েছে ওমি আগরওয়াল। অর্থাৎ ফের শুরু হতে চলেছে মোদক পরিবারের দু:সময়। আর তা ভেবেই আশঙ্কায় 'মিঠাই'-এর অনুরাগীরা। জি বাংলার আসন্ন প্রোমো তে দেখা গিয়েছে মিঠাইয়ের বুকে গুলি লাগবে। আর সেই গুলি ছুড়বে ওমি আগরওয়াল। মিঠাইয়ের পরিবারে এতো আনন্দের মধ্যে আছে দেখে ওমি সিডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু জানলার পিছনে ওমিকে সিডের দিকে বন্দুক তাক করতে দেখে ফেলে মিঠাই। আর উচ্ছেবাবুকে বাঁচাতে তার সামনে এসে দাড়িয়ে পরে। এবং গুলিটা এসে লাগে মিঠাইয়ের বুকে। এরপর ধারাবাহিকে কী হয় সেটা নিয়েই উৎসাহিত দর্শকরা। মিঠাই কী সত্যি সত্যি মারা যাবে নাকি সে আবার বেচেঁ উঠবে?