নেটিজেনদের একাংশ এখন আঙুল তুলছেন মিথিলার দিকে এবার আর নরম সুরে নয়, গলা চড়িয়ে কড়া ভাষায় উত্তর দিলেন মিথিলা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে তিনি এর যোগ্য জবাব দিয়েছেন মিথিলার এই দীর্ঘ পোস্টে বেশ আনন্দই পেয়েছেন সৃজিত

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পদ্মাপারের ছোটপর্দার জনপ্রিয় মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গেই গাটছড়া বেঁধেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। টলিপাড়ায় অন্দরে কান পাতলেই সৃজিত-মিথিলাকে নিয়ে দীর্ঘদিন ধরেই যেই গুঞ্জন শোনা যাচ্ছিল সেই গুঞ্জনের ইতি টেনে আপাতত খোশমেজাজেই আছেন সৃজিত-মিথিলা। হিন্দু -মুসলিমের মিলন নয়, বরং কাটাতারের ওপারে গিয়ে মনুষ্যত্বের মিলন ঘটিয়েছেন এই নবদম্পতি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-প্রেমদিবসে বিয়ে করছেন নেহা-আদিত্য, রিয়্যালিটি শো-এর মঞ্চে হল পাকা কথা...

কেটে গিয়েছে বিয়ের ৪৫ দিন। তারপরও তাদের নিয়ে প্রতিদিনই একের পর এক মন্তব্য উঠে আসছে। নেটিজেনদের একাংশ এখন আঙুল তুলছেন মিথিলার দিকে। যদি এই নিয়ে চুপ থাকেননি পরিচালক সৃজিত। তার যোগ্য জবাব দিয়েছেন সমালোচকদের। তাতেও তার ক্ষান্ত হন। তারপরও মুখ বন্ধ করা যাচ্ছে না সমালোচকদের। তাই এবার নিজের হাতে সেই রাশ টানলেন মিথিলা। তবে এবার আর নরম সুরে নয়, গলা চড়িয়ে কড়া ভাষায় উত্তর দিলেন মিথিলা। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি জানিয়েছেন, 'আমি কোনও হিন্দু বা কোনও ভারতীয় কিংবা কোনও পরিচালককে বিয়ে করিনি। আমি এমন একজনকে বিয়ে করেছি যিনি দয়ালু এবং মেধাবী। আর এই মানুষটারই প্রেমে পড়েছিলান আমি। তার ওর সবরকম পরিচয় নিয়েই আমি গর্বিত। এরপরও যদি কেউ আমার বিয়ে কিংবা আমার স্বামী নিয়ে কোনওরকম কটূক্তি করে, তাহলে তাকে কষিয়ে একটা থাপ্পড় মারব।' দেখে নিন পোস্টটি।

Scroll to load tweet…

আরও পড়ুন-১০১ তম জন্মদিন কাইফি আজমির, গুগলের বিশেষ শ্রদ্ধা পোস্ট শাবানার...

মিথিলার এই দীর্ঘ পোস্টে বেশ আনন্দই পেয়েছেন সৃজিত। তিনি এই পোস্টের উত্তরে লিখেছেন, 'অনেক হয়েছে পাগলি, এবার কাঁদাবি নাকি?' এর আগেও সৃজিত মিথিলার পাশে দাঁড়িয়ে নেটিজেনদের উত্তর দিয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন।

Scroll to load tweet…