রাতের অন্ধকার যত নামছে বাড়ছে ভালবাসা ঘরে মোমবাতি জ্বালিয়ে নুসরত তৈরি করেছেন রোম্যান্টিক পরিবেশ নিখিল নেই সঙ্গে, তবে কার সঙ্গে রোম্যান্সে মজে অভিনেত্রী 'সেল্ফ লাভ' শেখালেন সাংসদ  

সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের একটি পোস্ট মানেই নিমেষে ভাইরাল। সম্প্রতি তাঁর স্বামী নিখিল জৈনও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ হয়ে উঠেছেন। যার জেরে নুসরতের প্রোফাইল থেকে অনুরাগীরা ঢুঁ মারছে নিখিলের প্রোফাইলেও। দু'জনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল প্রায় তাঁদের রোম্যান্সের মুহূর্ত নজরে পড়ে। তবে এবার ঘটল অন্যকিছু। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নুসরত রোম্যান্সে মজেছেন ঠিকই, তবে নিখিলের সঙ্গে নয়। সারা ঘরে মোমবাতি জ্বালিয়ে, ডিম লাইট অনরেখে, একেবারে রোমান্টিক পরিবেশ তৈরি করেছেন তিনি। তবে কার জন্য। ভাইরাল হওয়া ভিডিওতে চারিপাশে কোথাও নেইব নিখিল। নুসরত একাই রয়েছেন সেই ভিডিও। এই রোম্যান্টিসিজমে নুসরত একাই ভাগীদার। সঙ্গে নেননি নিখিলকে। 

আরও পড়ুনঃপৃথিবীর সমস্ত আনন্দের মাঝে মিমি, কী কারণে এত খুশি সাংসদ-অভিনেত্রী

View post on Instagram

ময়ূরের পালক নিয়ে মুখের চারপাশে বুলিয়ে চলেছেন তিনি। চোখ বন্ধু করে আশিকি টু-এর থিম মিউজিকে একা একাই মিষ্টি হাসিতে ভিডিওতে ধরা দিয়েছেন তিনি। তাতে বাজিমাত সাংসদ অভিনেত্রী। নিজেরই আলতো ছোঁয়াতেই সেলফ লাভ শেখালেন নুসরত। শত ব্যস্ততার মধ্যেও নিজেকে ভালবাসা, ভাল রাখা, সময় দেওয়া যে কতখানি গুরুত্বপূর্ণ, সেই পাঠই পড়ল অনুরাগীরা নুসরতের এই পোস্ট দেখে।