প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার কেমন দেখতে ছিলেন শ্রাবন্তী ছোটবেলায় উত্তর মিলল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রফাইলে

নায়িকাদের ছোট বয়সে কেমন দেখতে ছিল, তা নিয়ে কৌতুহল অনেক ভক্তর মধ্যেই দানা বাঁধে। কারণ অনেক অভিনেতা অভিনেত্রীরাই নিজেরে ভোল বদলে পা রাখেন চলচ্চিত্র জগতে। ফলেই তাদের আগে বা শিশুকালে দেখতে ছিল কেমন তা নিয়ে প্রশ্ন জাগে অনেকেরই মনে। তবে অনেকেই আবার ক্যামেরার সামনে হাতে খড়ি সেরে ফেলেছিলেন শৈশবেই। কাউকে চেনা যায় কাউকে আবার অনেকেই মনে করে উঠতে পারেন না। তবে শ্রাবন্তীর ক্ষেত্রে সেই সম্ভাবনা খানিকটা কম। কারণ ছোটবেলায় তাকে যা দেখতে ছিল বর্তমানে সেই রূপের বা মুখের বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি। তাই এখনও টিভির পর্দায় মায়ার বাঁধন দিলে হয়তো অনেকেই সহজে চিনে ফেলতে পারেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করল ইডি, রোজ ভ্যালি তদন্তে হাজিরার নির্দেশ

ছোট বয়সে পর্দার সামনে স্কুল ড্রেস পরা শ্রাবন্তীর লুক কেমন ছিল যারা এই ছবি দেখেননি তাদের জন্য রইল সেই ছবি। স্মৃতির পাতা উল্টে নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি। সঙ্গে লিখলেন নস্টালজিয়া। 

View post on Instagram

বর্তমানে তার ছবি ভূতচক্র মুক্তি পেয়েছে। সেই ছবির কাজ নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন নায়িকা। এবার সেই ছবির কাজ শেষ করে ঝারা হাত পা নায়িকার। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি বাড়িতে করা এক পুজোর ছবিও শেয়ার করলেন তিনি সোশ্যাল মিডিয়ায়, যেখানে রোশনের সঙ্গে দেখা গেল তাকে। 

View post on Instagram