একাধিক ছবি নেট দুনিয়ায় ভাইরাল  হট লুকে ঝড় তুলছেন ঋতাভরী এবার শেয়ার করলেন লাল-কালো লুকে ছবি কমেন্টে উঠল প্রতিক্রিয়ার ঝড়

ঋতাভরী চক্রবর্তী, টলিউডে প্রথম পা রেখেছিলেন ওগো বধূ সুন্দরী ধারাবাহিকের মধ্যে দিয়ে। সেই থেকে পথ চলা শুরু। তবে অভিনেত্রী যে কয়েকদিনের মধ্যেই টলিউডের গণ্ডি ছেড়ে বলিউড পাড়ি দেবেন, তা হয়তো তখনও কেউ ভাবেননি। একের পর এক প্রজেক্টে কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। সহ-অভিনেতার তালিকাতে নাম লিখিয়েছেন কখনও অমিতাভ বচ্চন, কখনও আবার আয়ুষ্মান খুরানা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ 'পুজোর আগে ইরাবতী বন্ধ হওয়ার কথা ছিল না', এখন কীভাবে সময় কাটাচ্ছেন মনামী

সোশ্যাল মিডিয়াতে বরাবরই অ্যাক্টিভ ঋতাভরী। তাঁর এক একটি ফ্রেম যেন পোর্ট ফোলিও। দিন দিন লুক যেন আরই নজর কাড়ছে সকলের। এমনই স্টানিং লুকে সকলকে তাক লাগিয়ে একের পর এক ছবিও শেয়ার করে থাকেন ঋতাভরী। এবার লাল-কালো নিওনে তাক লাগালেন তিনি। ছবি শেয়ার হতেই কমেন্ট বক্স ভরে উঠল প্রতিক্রিয়ায়। ঘরোয়া এক মেয়ের ভুমিকাতে অভিনয়ে স্বাচ্ছন্দ যে ঋতাভরী, শ্যুটিং সেটে বাগিয়ে পুজোরমন্ত্রপাঠে সিদ্ধা হস্ত যিনি, তিনিই বোল্ট লুকে ভাইরাল। 

View post on Instagram

বলিউডের সঙ্গে একাধিক কাজ করা এই অভিনেত্রীর ঝুলিতে এখন একাধিক কাজের প্রস্তাব। লকডাউনের শেষে একে একে ছবির কাজে হাত দেবেন তিনি। প্রযোজনার কাজ নিয়েই রয়েছেন ব্যস্ত। তবে লকডাউনে কোনও কাজই ছিল না। হাতে বেশ কিছু কাজ নিয়ে তার পরিকল্পনাতেই ব্যস্ত ছিলেন তিনি। এবার ধীরে ধীরে স্বাভাবিকের পথে পরিস্থিতি, শীঘ্রই সেটে ফিরবেন এই হট ডিভা।