পরিনীতা ছবির মেহুলের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেই পরিনীতার জন্য সেরা অভিনেত্রী হিসাবে ভূষিত হলেন তিনি কেবল একটা নয়, দু'টি পুরস্কার এখন তাঁর ঝুলিতে ধন্যবাদ জানালেন রাজ চক্রবর্তীকে

পরিনীতা ছবিতে হৃত্বিক চক্রবর্তীর অভিনয় নিয়ে অবশ্যই কোনও দ্বিমত নেই কোনও দর্শকের। তিনি বরাবারই অসামান্য। তবে হৃত্বিকের মত অভিনেতা পাশে থাকতেও নিজেকে আলাদা করে দর্শকের সামনে তুলে ধরার ক্ষমতা রাখাটাই কঠিন বিষয়। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই কঠিন পরীক্ষায় সফল হয়েছিলেন। দর্শকের তাঁকে এই ছবিতে মেহুলের ভূমিকায় বেশ পছন্দ হয়েছিল। সেই ফলস্বরূপ তিনি এবার দু-দু'টি পুরস্কারে ভূষিত হলেন। সম্প্রতি দু'টি অ্যাওয়ার্ড হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন নায়িকা। পাশাপাশি রাজ চক্রবর্তী সহ অনেককেই ধন্যবাদ জানিয়েছেন তিনি। সম্প্রতি ভাইরাল হয়েছে রাজ-শুভশ্রীর প্রেমালাপ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃদুষ্টু-মিষ্টির মিশ্রণে নয়া অবতার, লো নেক টপে পারদ চড়ালেন দর্শনা

শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং জিৎ অভিনীত অভিমান ছবির সেটেই কী রাজের সঙ্গে নায়িকার প্রেমালাপ শুরু হয়। জিতের শেয়ার করা ভিডিও দেখে এমনই প্রশ্ন করেছে নেটিজেনরা। জিৎ ছবির সেটের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে শুভশ্রী এবং রাজ এক সঙ্গে নাচ করছেন মন বেচারা গানে। এই ভিডিওটি এখন রীতিমত ভাইরাল নেটদুনিয়ায়। প্রসঙ্গত, মা হওয়ার আগে যে ধরণের স্বাদবদল হয়, তার ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী। গর্ভবতী মানেই টেস্টবাডে আসে বিভিন্ন বদল। কখনও টক খেতে ইচ্ছা করে তো কখনও মিষ্টি আবার কখনও ঝাল। 

আরও পড়ুনঃপৃথিবীর সেরা মেকআপ আর্টিস্ট এসে পড়ল বিক্রমের ভাগ্যে, বিশেষ মহিলার সঙ্গে ছবি পোস্ট নেটদুনিয়ায়

View post on Instagram

এমনই ক্রেভিংস বাড়তে থাকতে মাসের সঙ্গে। শুভশ্রীর ক্রেভিং নিয়ে এখন মাতোয়ারা তাঁর ভক্তরা। অভিনেত্রীর পোস্ট করা কয়েকটি ছবিতে তাঁকে নাইটস্যুটে দেখা গিয়েছে তাঁকে। যেখানে ফ্রিজের সামনে দাঁড়িয়ে চকোলেট খাচ্ছে আবার কখনও দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে মজার পোজ দিচ্ছে। এভাবেই কাটছে মম টু বি শুভশ্রীর দিন। তিনিও ক্যাপশনে লিখেছেন, এই নয় মাস আরামসে যা ইচ্ছে খেয়ে যাও। বারণ করার কেউ নেই। ডায়েটেরও ঝামেলা নেই। গত মাসে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর প্রকাশ্যে এনেছিলেন শুভশ্রী।