থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর সাহায্যে এগিয়ে এলেন দেব আর্থিক অনটনের কারণে রক্তের জোগাড় করতে পারছে না পরিবার  রক্ত দিতে না পারায় শিশুটি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেব

এক একটা দিন কাটছে সকলের যেন স্বস্তির নিঃশ্বাস খুঁজছে। কিন্তু করোনা আতঙ্কে গ্রাস করেছে সারা বিশ্বকে। তার উপর দীর্ঘ এত দিনের লকডাউনে করুণ পরিস্থিতি হয়েছে সকলেরই। লকডাউনের এহেন পরিস্থিতিতে প্রতিদিনই নয়া নয়া নজির গড়ছেন সাংসদ অভিনেতা দেব। করোনা আক্রান্ত থেকে যে কোনও রকমের সাহায্য সবতেই সাহায্য করতে প্রস্তুত দেব। তবে শুধু প্রস্তুতই নয়, বারেবারে তার প্রমাণও দিচ্ছেন অভিনেতা। সম্প্রতি ফের নয়া নজির গড়লেন দেব।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-রণবীর সিং ছেঁটে ঋষি পুত্রকেই প্রথম পছন্দ বনশালির, নেপথ্যে কি আলিয়া ফ্যাক্টর...

এবার থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর সাহায্যে এগিয়ে এলেন দেব ও তার টিম। সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা। বহুদিন ধরেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত ওই শিশু। রক্ত দিতে হয় মাসে দুবার। আর্থিক অনটনের কারণে রক্তের জোগাড় করতে পারছে না পরিবার। তার বন্ধুর ভাইয়েক জন্য দেবের কাছে অনুরোধ করেছিলেন এক ব্যক্তি। শিশুটির ব্লাড গ্রুপ 'ও'পসিটিভ। রক্ত দিতে না পারায় শিশুটি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে। এই পোস্ট দেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেব।

Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ায় পোস্টটি চোখে পড়তেই সাহায্যের হাত বাড়িয়ে পরিবারের পাশে এগিয়ে আসেন দেব। নিজে টুইটে জানিয়েছেন, তার পুরো টিম পুরো বিষয়টি সামলে নেবেন ও যথাসাধ্য সাহায্য করবেন বলে জানিয়েছেন দেব। কিছুদিন আগেই নিজের সাংসদ দফতরকেও আইসোলেশন ক্যাম্পে পরিণত করেছেন দেব। সকলেই কম বেশি তার কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন এবং তিনিও যথাসাধ্য সম্ভব সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। নিজের এলাকা ছাড়াও মানবিকতার খাতিরে তিনি সকলের পাশে রয়েছেন। আাগামী দিনের তিনি পাশে দাঁড়াবেন বলে কথাও দিয়েছেন।