আজ দেবের মায়ের জন্মদিন মায়ের জন্মদিনের ভিডিও শেয়ার করে অভিনেতা একটি মিষ্টি ক্যাপশনও দিয়েছেন মায়ের জন্মদিনটা আরও একটু স্পেশ্যাল করে তুলতে পাড়ি দিলেন মুম্বই মায়ের প্রচন্ড বকুনি খেয়ে ভাইরাল হয়েছেন সাংসদ অভিনেতা দেব

টলি অভিনেতা তথা সাংসদ দেব বেশ কয়েকদিন ধরে বিয়ে বিয়ে খেলায় মজেছেন। হঠাৎ করেই মধ্যরাতে বিয়ের কার্ড পোস্ট করে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন। তারপর আবার বিয়ের আসল সত্য প্রকাশ্যে এনে সবাইকে জানিয়েও দিয়েছেন। সম্প্রতি এবার আর বিয়ে বিয়ে খেলা নয়, মায়ের প্রচন্ড বকুনি খেয়ে ভাইরাল হয়েছেন সাংসদ অভিনেতা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-জায়রাকে নজিরবিহীন আক্রমণ পায়েলের , নেটদুনিয়ায় উঠল ঝড়...

আজ দেবের মায়ের জন্মদিন। প্রত্য়েকের কাছেই আজকের দিনটা খুবই স্পেশ্যাল। অভিনেতা দেবের বড় হয়ে ওঠার দিনগুলি কেটেছে বাণিজ্যনগরী মুম্বাইয়ে। বাণিজ্যনগরীর যে পরিবেশে, যাদের মধ্যে তিনি বড় হয়েছেন অর্থাৎ ছোটবেলাটা যাদের সঙ্গে করে তার কেটেছে এবার সেখানেই পাড়ি দিলেন দেব। মায়ের জন্মদিনটা আরও একটু স্পেশ্যাল করে তুলতে সকলকে নিয়ে জন্মদিনের সেলিব্রেশেন মাতলেন অভিনেতা। মায়ের জন্মদিনের ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।

View post on Instagram

আরও পড়ুন-জন্মদিনে ভক্তদের স্পেশ্যাল উপহার দিলেন সিদ্ধার্থ, প্রকাশ্যে এল সেই ছবি...

মায়ের জন্মদিনের ভিডিও শেয়ার করে অভিনেতা একটি মিষ্টি ক্যাপশনও দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন মায়ের জন্মদিন, লড়াই , ঝগড়া, মনখারাপ, কথা বন্ধ, ভালবাসা, সেখান থেকে আবারও কথা বলা, আবারও লড়াই করা। আর এটাই আমার মা। আমার স্পিরিট, আমার শক্তি, আমার আশীর্বাদ। আর এটাই আমাদের বাড়ি যেখানে আমার ছোটবেলা কেটেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কেক খাওয়ানোর সময় মায়ের গালে একটু কেকের ক্রিম লাগিয়ে দিয়েছিলেন দেব। ব্যস, তারপরই শুরু মায়ের বকুনি। মা-ছেলের এই বকার ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।