রাজের বদলে টলি অভিনেতা যীশুর সঙ্গে ফাটিয়ে নাচলেন শুভশ্রী মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই নাচের ভিডিও কালো রঙের ব্লেজারে ডান্স ফ্লোরে রীতিমতো আগুন ঝরালেন যীশু সেই নাচের তালে পা মেলালেন আবিরও

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন জুন মালিয়া। অনেকদিন ধরেই সম্পর্কে ছিলেন বন্ধু সৌরভের সঙ্গে। অভিনয়, সংসার, দায়িত্ব পালন করতে গিয়েই মাঝে কেটে গিয়েছে দীর্ঘ অনেকগুলি বছর। তাতে কী হয়েছে, সম্পর্কের মধ্যে ভালবাসায় ছেদ পড়েনি এতটুকুও। অবশেষে চার হাত এক হল। নতুন জীবনে পথ চলা শুরু করলেন জুন-সৌরভ। সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল তাদের গ্র্যান্ড রিসেপশন। শহরের পাঁচতারা হোটেলে বসেছিল সেই চাঁদের হাট। টলিপাড়ার সমস্ত নক্ষত্ররাই উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠান। মিমি, আবির, রাজ-শুভশ্রী, কোয়েল , পরমব্রত সকলেই উপস্থিত ছিলেন। আর সকলের মধ্যেই বিশেষ ভাবে নজর কাড়লেন শুভশ্রী। তবে রাজের সঙ্গে নয়, রাজের বদলে টলি অভিনেতা যীশুর সঙ্গে ফাটিয়ে নেচে তাক লাগিয়ে দিলেন শুভশ্রী। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই নাচের ভিডিও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-প্রকাশ্যে হাউ হাউ করে কেঁদে ফেললেন আলিয়া, জানুন কেন...

View post on Instagram

আরও পড়ুন-প্রেমিকা জয়ার ডাক প্রসেনজিৎকে, রবিবাসরীয় গল্পে মাতছে 'রবিবার'...

জুনের বিয়ে মানেই আলাদা একটা অভিনবত্ব। গোটা বিয়েবাড়ি সেজে উঠেছিল লাল, গোলাপি, আইভরি রঙে। পাত্রী জুনও নিজে পরেছিলেন গোলাপী রঙের পোশাকে। এবং পাত্রর পরণে ছিল আইভরি রঙের ব্লেজার। রিসেপশন পার্টির পুরো মাতিয়ে রেখেছিলেন রাজ ঘরণী। বলিউড গানের সঙ্গে উদ্দম নাচের তালে মাতলেন শুভশ্রী-যীশু। তাদের সেই নাচের তালে পা মেলালেন আবিরও।

View post on Instagram

কালো রঙের ব্লেজারে ডান্সফ্লোরে রীতিমতো আগুন ঝরালেন যীশু। নাচতে নাচতে তার মাঝখানে ইশারা দিয়ে নাচের স্টেপও দেখিয়ে দিলেন শুভশ্রী। সারা টলিউডকে তাক লাগিয়ে দিয়েছেন দুইজনে মিলে। অতিথিদের মধ্যে বেশিরভাগই সেজেছিলেন ট্র্যাডিশনাল পোশাকে।