কোারেন্টাইনে পরিবারের সঙ্গে রয়েছেন কিয়ারা ছোটবেলার স্মৃতি উষ্কে ভিডিও করলেন পোস্ট মুবহূর্তে সেই ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় নাচ দেখে মুগ্ধ নেট দুনিয়া

কিয়ারা আডবানি বলিউডে পা রাখার পর থেকেই নিজের পরিচিতি তৈরি করেছেন। ধোনীর বায়োপিকেই নজর কেড়েছিলেন তিনি। এরপর কিয়ারার ভাগ্য ফেরাল কবীর সিং ছবি। সেখানেই শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করে ঝড় তুলেছিলেন কিয়ারা আডবানি। পেয়েছিলেন পুরষ্কারও। এরপরই একে একে ছবির প্রস্তাব হাতে আসতে থাকে কিয়ারার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-গ্রাফিক্স ডিজাইনার থেকে পরিচালক, জেনে নিন সত্যজিতের অজানা কাহিনি

View post on Instagram

২০১৯-এ বলিউডে ঝড় তোলা এই অভিনেত্রী ছোট থেকেই চেয়েছিলেন অভিনয় জগতে আসতে। তাই পরিবারের সকলেই তাঁকে তৈরি করছিল এক অভিনেত্রীর যা যা গুণ থাকে সব কিছু দিয়েই। তারই প্রমাণ মিলল এবার কিয়ারার পোস্ট করা ছোট বেলার এক ভিডিওতে। সেখানেই ছোট্ট কিয়ারা পোক্ত ভাবেই নেচে দেখালেন সকলকে। সেই ভিডিও পোস্ট হতেই তা ছড়ি.য়ে পড়ল নেট দুনিয়ায়। 

View post on Instagram

কিয়ারা আডবানির জীবনে কবীর সিং ছবি এমনভাবে জড়িয়ে গিয়েছে যে তাঁর প্রতিটা পদক্ষেপে উঠে আসে কবীর সিং কিংবা শাহিদ কাপুরের নাম। এবারও তার ব্যতিক্রম হল না। এই ভিডিও দেখার পর নেট দুনিয়ায় লেখা হল এ নাচ দেখে নিঃসন্দেহে কবীর সিং-এর মন গোলে যাবে। যদিও কিয়ারা এই ভিডিও পোস্ট করে তেমন কিছুই বলেনি। শুধু তাঁর নাচের যাদুতে ঘুম কেড়েছেন ভক্তদের। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা