11:56 PM (IST) Oct 09

Ajker Bangla News live CJP Protest - 'মাঝে মাঝে বিপি মাপবেন', মোদীকে কটাক্ষ সিজেপি নেতা অভিজিৎ দিপকের

১০ অক্টোবর দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ। তার আগে ট্রেন বাতিল ও মেট্রোয় বিধিনিষেধ চাপানো নিয়ে নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করেছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। রক্তচাপ মাপার পরামর্শ দিয়ে কেন্দ্রের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন তিনি

Read Full Story
11:03 PM (IST) Oct 09

Ajker Bangla News live India vs West Indies - শাই হোপের অপরাজিত শতরান, টি-২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

India vs West Indies T20 Series: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে জয় পেলেও, তৃতীয় ম্যাচে হেরে গিয়েছিল ভারতীয় দল। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও, শুক্রবার দ্বিতীয় ম্যাচে হেরে গেল ভারতীয় দল। এই সিরিজে ভারতের বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। এর ফলেই টি-২০ সিরিজে সমতা ফেরাল ক্যারিবিয়ানরা।

Read Full Story
10:29 PM (IST) Oct 09

Ajker Bangla News live Indian Railway - ট্রেনের লাইনে পাথর থাকে, কিন্তু মেট্রোর ট্র্যাকে থাকে না কেন?

ইন্ডিয়ান রেলওয়ের সাধারণ ট্রেনের লাইনে খেয়াল করলেই দেখবেন, চারদিকে প্রচুর পাথর ছড়ানো থাকে। কিন্তু মেট্রো রেলের ট্র্যাকে এমন কোনও পাথর থাকে না। এই দুই ধরনের ট্র্যাক তৈরির মধ্যে আসল তফাতটা কোথায়, চলুন সেটাই আজ জেনে নিই।
Read Full Story
09:56 PM (IST) Oct 09

Ajker Bangla News live INDIA Alliance Protest - 'ভোট চুরি'র কথা মন দিয়ে শুনেছেন রাষ্ট্রপতি, অবাক রাহুল! সিইসি-কে সরাতে দরবার ইন্ডিয়া জোটের

ইন্ডিয়া জোটের নেতারা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করার দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন। রাহুল গান্ধী জানিয়েছেন, রাষ্ট্রপতি ভোট চুরির অভিযোগ অস্বীকার করেননি, বরং মন দিয়ে শুনেছেন।
Read Full Story
09:41 PM (IST) Oct 09

Ajker Bangla News live Compound Archery - দেশকে অলিম্পিক্সে পৌঁছে দিয়েও বেতন পাচ্ছেন না, হতাশ কম্পাউন্ড আর্চারি কোচ

Compound Archery Coach Dave Cousins: কম্পাউন্ড তিরন্দাজি কোচ ডেভ কাজিনস ভারতীয় দলকে সাফল্য এনে দিয়েছেন। সদ্যসমাপ্ত এশিয়ান গেমসে (Asian Games 2026) সাফল্য পাওয়ার সুবাদে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের (LA 2028 Olympics) যোগ্যতা অর্জন করেছে ভারতের কম্পাউন্ড তিরন্দাজি দল। কিন্তু এই কোচেরই অভিযোগ, তিন মাস ধরে বেতন পাচ্ছেন না।

Read Full Story
08:17 PM (IST) Oct 09

Ajker Bangla News live Hockey - এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের পরিবর্ত বাংলাদেশ, প্রথম ম্যাচই ভারতের বিরুদ্ধে

Asian Hockey Champions Trophy 2026: সদ্য এশিয়ান গেমসে (Asian Games 2026) পুরুষ ও মহিলা হকিতে সোনা জিতেছে ভারত। এবার শুরু হতে চলেছে এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি। জলন্ধর (Jalandhar) ও মোহালিতে (Mohali) এই টুর্নামেন্টের ম্যাচগুলি হবে। গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল খেতাব ধরে রাখার লক্ষ্যেই খেলতে নামছে।

Read Full Story
07:46 PM (IST) Oct 09

Ajker Bangla News live BJP - এই ৪ কারণেই নন্দীগ্রাম আর রেজিনগরে বাজিমাত শুভেন্দুর,উপনির্বাচনে বিজেপির কাছে বিপর্যস্ত বিরোধীরা

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিজেপির ভূমিধস জয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় সাফল্য! নন্দীগ্রামে ১.২২ লক্ষের বেশি ভোটে জয়, সংখ্যালঘু-প্রধান রেজিনগরেও জিতল বিজেপি। জানুন জয়ের ৪টি বড় কারণ।

Read Full Story
07:01 PM (IST) Oct 09

Ajker Bangla News live জ্ঞানেশ কুমারের নিয়োগ মামলায় নতুন মোড়, বিচারপতি শর্মার রায় প্রত্যাহারের আবেদন

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগ মামলায় নতুন মোড়! বিচারপতি সতীশচন্দ্র শর্মার রায় প্রত্যাহারের আবেদন জমা সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্ত কী বললেন, জানুন।

Read Full Story
06:49 PM (IST) Oct 09

Ajker Bangla News live South Africa vs Australia - ক্যান্সার জয় করে ১০ বছর পর টেস্ট দলে, রান পেলেন না নিক ম্যাডিনসন

South Africa vs Australia First Test: শুক্রবার ডারবানের (Durban) কিংসমিডে (Kingsmead) শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এই সিরিজ শুরু হওয়ার আগেই অতীতের বল-বিকৃতির ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে লজ্জাজনক নজির গড়লেন অস্ট্রেলিয়ার এক ব্যাটার।

Read Full Story
06:19 PM (IST) Oct 09

Ajker Bangla News live যৌন হেনস্থার অভিযোগে JNU থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ অঙ্গোমচা বিমল আকোইজাম

যৌন হেনস্থার অভিযোগের তদন্তের পর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) থেকে বরখাস্ত করা হল অধ্যাপক তথা কংগ্রেস সাংসদ অঙ্গোমচা বিমল আকোইজামকে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা নির্দেশে তাঁকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট এবং সুপারিশের ভিত্তিতেই এই পদক্ষেপ।

Read Full Story
06:09 PM (IST) Oct 09

Ajker Bangla News live DA-Salary Hike - মহাপঞ্চমীর দিনেই হাতে হাজার হাজার টাকা! অগ্রিম বেতনের সঙ্গে বর্ধিত DA, বিজ্ঞপ্তি জারি

DA & Advance Salary: মহা পঞ্চমীতেই রাজ্য সরকারি কর্মীদের হাতে আসছে অগ্রিম বেতন ও বর্ধিত ২০ শতাংশ ডিএ! শুভেন্দু অধিকারী সরকারের বিজ্ঞপ্তি জারি, মোট ডিএ দাঁড়াচ্ছে ৩৮ শতাংশ। জানুন বিস্তারিত।

Read Full Story
06:06 PM (IST) Oct 09

Ajker Bangla News live Govt Bonus - সোমবারই এই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বোনাসের টাকা? আগামী সপ্তাহেই বড় ঘোষণা সরকারের

পুজোর আগে রেলকর্মীদের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস নিয়ে এখনও ঘোষণা করেনি কেন্দ্র। আগামী সপ্তাহে সিদ্ধান্তের সম্ভাবনা ঘিরে বাড়ছে প্রত্যাশা। কত দিনের মজুরির ভিত্তিতে মিলবে বোনাস, কবে ঘোষণা হতে পারে? জানুন বিস্তারিত।

Read Full Story
05:47 PM (IST) Oct 09

Ajker Bangla News live Orkut-র কথা মনে আছে? ১২ বছর পর আবার ফিরতে পারে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম

একসময় ভারতের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল Orkut। বন্ধুদের প্রোফাইল দেখা, একে অপরের প্রোফাইলে বার্তা লেখা এবং পছন্দের কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বিশেষ করে ২০০০-এর দশকে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে Orkut ছিল এক আলাদা আবেগের নাম।

Read Full Story
05:25 PM (IST) Oct 09

Ajker Bangla News live Ravindra Jadeja - এবারও রঞ্জি ট্রফিতে খেলবেন, সৌরাষ্ট্রের দলে রবীন্দ্র জাডেজা

Ranji Trophy 2026-27: এবারের রঞ্জি ট্রফিতেও খেলছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। সৌরাষ্ট্রের হয়ে ছত্তীশগড়ের (Saurashtra vs Chhattisgarh) বিরুদ্ধে খেলবেন এই তারকা। তাঁকে সৌরাষ্ট্র দলে রাখা হয়েছে। জাডেজা খেলবেন বলে এবারের রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের প্রথম ম্যাচের গুরুত্ব বেড়ে গিয়েছে।

Read Full Story
05:02 PM (IST) Oct 09

Ajker Bangla News live 5G ভুলে যান, এবার 6G-র জন্য প্রস্তুত হোন! ২০৩০ সালেই ভারতে চালু করতে পারে JIO

ভারতে এখনও সর্বত্র ৫জি পরিষেবা পৌঁছয়নি। কোথাও নেটওয়ার্কের সমস্যা, কোথাও আবার ইন্টারনেটের গতি নিয়ে অভিযোগ রয়েছে গ্রাহকদের। এর মধ্যেই পরবর্তী প্রজন্মের মোবাইল প্রযুক্তি ৬জি চালুর প্রস্তুতি শুরু করেছে রিলায়েন্স জিও। সংস্থার দাবি, ২০৩০ সালের মধ্যে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলির সঙ্গে ৬জি পরিষেবা চালুর দৌড়ে থাকতে পারে।

Read Full Story
04:37 PM (IST) Oct 09

Ajker Bangla News live Nobel Peace Prize - ভারতীয় বংশোদ্ভূত নভি পিল্লাই পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার

আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নবনেথেম ‘নভি’ পিল্লাই। শুক্রবার, ৯ অক্টোবর এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Read Full Story
04:33 PM (IST) Oct 09

Ajker Bangla News live INDIA Bloc - আর কিছুক্ষণ পরেই রাষ্ট্রপতির দ্বারস্থ হবে বিরোধীরা, দাবি জ্ঞানেশ কুমারের পদত্যাগ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনড় বিরোধীরা। আজ রাতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন ইন্ডিয়া জোটের সাংসদরা।

Read Full Story
04:06 PM (IST) Oct 09

Ajker Bangla News live মুসলিম অধ্যুষিত রেজিনগরে কীভাবে জিতল বিজেপি? এই পাঁচ ফ্যাক্টরেই কেল্লাফতে শুভেন্দুর

মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগরে বিজেপির জয় ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বিরোধী ভোটের বিভাজন, হুমায়ুন কবিরের প্রভাব, প্রার্থী নির্বাচন এবং শুভেন্দু অধিকারীর উন্নয়নের প্রতিশ্রুতি—কোন কোন কারণে বদলাল নির্বাচনী সমীকরণ? জানুন বিস্তারিত।

Read Full Story
04:04 PM (IST) Oct 09

Ajker Bangla News live Jalpaiguri - বিলিয়ে দিচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা, অসহায় মানুষের পাশে ‘জ্যান্ত উমা’

Jalpaiguri News: রাজ্যের নানা প্রান্তে এমন অনেক মানুষ আছেন, যাঁরা নিজেদের সুখ-বিলাসের কথা না ভেবে অসহায় মানুষের পাশে দাঁড়ান। এমনই একজন জলপাইগুড়ির পম্পি সূত্রধর। তিনি মানুষের পাশে থাকার ব্রত নিয়েছেন। নানাভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন পম্পি।

Read Full Story
04:03 PM (IST) Oct 09

Ajker Bangla News live Annapurna & Election - অন্নপূর্ণা যোজনার জন্য়ই নন্দীগ্রাম-রেজেনগরে বিজেপির জয়জয়াকার, দাবি শুভেন্দুর

Suvendu Adhikari on Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্যই রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির জয়জয়াকার, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুসলিম মহিলাদের ভোট নিয়ে কী বললেন তিনি? জানুন এক নজরে।

Read Full Story