MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Business News
  • PhonePe Charges: এবার থেকে সাবধান! ফোনপে অ্যাপে পেমেন্ট করার সময় এই ভুল করলেই কেটে নেবে ১০০ টাকা

PhonePe Charges: এবার থেকে সাবধান! ফোনপে অ্যাপে পেমেন্ট করার সময় এই ভুল করলেই কেটে নেবে ১০০ টাকা

PhonePe Account Charges: এবার থেকে সাবধান! ফোনপে অ্যাপে পেমেন্ট করার সময় এই ভুল করলেই কেটে নেবে ১০০ টাকা। ব্যাপারটা ঠিক কী (PhonePe Account Charges)?

2 Min read
Author : Subhankar Das
| Updated : Jun 21 2026, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
এই ভুল করলেই কেটে নেবে ১০০ টাকা
Image Credit : Asianet News

এই ভুল করলেই কেটে নেবে ১০০ টাকা

ডিজিটাল লেনদেন প্রতিদিন বাড়ছে। তার মধ্যেই এবার PhonePe তাদের Wallet ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়ে দিয়েছে যে, দীর্ঘদিন ধরে ব্যবহার না করা Wallet-গুলির জন্য এবার থেকে রক্ষণাবেক্ষণ ফি তথা মেইন্টেনেন্স চার্জ নেওয়া হবে। তবে এই নিয়ম সমস্ত PhonePe ব্যবহারকারীর জন্য প্রযোজ্য নয়। কাদের উপর এই চার্জ ধার্য করা হবে? আর কারা এর আওতায় পড়বেন না (PhonePe Account Charges)? 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
অ্যাকটিভ না থাকা ওয়ালেটের জন্য ১০০ টাকা বাড়টি ফি
Image Credit : our own

অ্যাকটিভ না থাকা ওয়ালেটের জন্য ১০০ টাকা বাড়টি ফি

PhonePe-র নতুন নিয়মানুযায়ী, যদি কোনও ফোনপে ওয়ালেট টানা ৩৬৫ দিন ধরে নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ কোনও লেনদেন না করা হয়, তাহলে প্রতি তিন মাস অন্তর ১০০ টাকা করে রক্ষণাবেক্ষণ ফি কাটা হবে। এই টাকা সরাসরি আপনার Wallet-এর ব্যালেন্স থেকেই কেটে নেওয়া হবে।

Related Articles

Related image1
AI Payment Gateway: এবার হবে AI দিয়ে UPI পেমেন্ট? Google Pay, PhonePe-কে টেক্কা দিতে পারে ChatGPT!
Related image2
Zoho Digital Payment: এবার GPay, PhonePe-কে টেক্কা দিতে আসছে জোহোর নয়া ডিজিটাল পেমেন্ট সিস্টেম?
37
কাদের জন্য এই চার্জ প্রযোজ্য?
Image Credit : our own

কাদের জন্য এই চার্জ প্রযোজ্য?

এই নিয়মটি শুধুমাত্র সেইসব ব্যবহারকারীদের জন্য, যারা PhonePe Wallet পরিষেবা ব্যবহার করেন। যদি আপনার Wallet-এ টাকা থাকা সত্ত্বেও আপনি এক বছর ধরে কোনও লেনদেন না করে থাকেন, তাহলেই আপনার ফোনপে ওয়ালেট-টিকে নিষ্ক্রিয় বলে গণ্য করা হবে এবং মেইন্টেনেন্স চার্জ কেটে নেওয়া হবে। 

47
কারা এই নিয়মের বাইরে পড়বেন?
Image Credit : our own

কারা এই নিয়মের বাইরে পড়বেন?

যারা PhonePe অ্যাপ ব্যবহার করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে UPI-এর মাধ্যমে টাকা পাঠান, তাদের জন্য এই চার্জ একেবারেই প্রযোজ্য নয়। একইভাবে যে সমস্ত PhonePe ব্যবহারকারীরা Wallet পরিষেবা ব্যবহারই করেন না, তারাও এই নতুন নিয়মের আওতায় পড়বেন না।

57
ওয়ালেটে কম টাকা থাকলে কী হবে?
Image Credit : our own

ওয়ালেটে কম টাকা থাকলে কী হবে?

যদি আপনার Wallet-এ ১০০ টাকার কম ব্যালেন্স থাকে, তাহলে শুধুমাত্র সেই পরিমাণ টাকাই কাটা হবে। অতিরিক্ত কোনও টাকা আপনার থেকে নেওয়া হবে না। Wallet ব্যালেন্স শূন্য হয়ে গেলে, তারপর থেকে আর কোনও চার্জ লাগবে না (PhonePe payment processing fee)।

67
কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?
Image Credit : Getty

কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?

PhonePe জানিয়েছে, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা Wallet-গুলির রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনিক খরচ সামলাতেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে। পাশাপাশি আরেকটি উদ্দেশ্য হল, নিষ্ক্রিয় Wallet-এর সংখ্যা কমানো। তাহলে এই চার্জ এড়ানোর উপায় কী? PhonePe Wallet ব্যবহারকারীরা যদি বছরে অন্তত একবার Wallet থেকে ছোট কোনও লেনদেন করেন, তাহলেই সেটিকে সক্রিয় বলে গণ্য করা হবে। এর ফলে, আপনার Wallet নিষ্ক্রিয় হবে না এবং ১০০ টাকার রক্ষণাবেক্ষণ ফি-ও এড়ানো সম্ভব।

77
UPI গ্রাহকদের কোনও চিন্তার কারণ নেই
Image Credit : our own

UPI গ্রাহকদের কোনও চিন্তার কারণ নেই

PhonePe-র এই নতুন নিয়মটি শুধুমাত্র Wallet ব্যবহারকারীদের জন্য চালু থাকবে। তাই যারা Wallet পরিষেবা ব্যবহার করেন, তাদের নিয়মিত অ্যাকাউন্টটি ব্যবহার করা উচিত। কিন্তু যারা শুধুমাত্র UPI-এর মাধ্যমে লেনদেন করেন, তাদের এই ঘোষণা নিয়ে চিন্তার কোনও কারণ নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: সোমবার জয়পুরে বসবে অষ্টম বেতন কমিশনের বৈঠক! জেনে নিন আলোচ্য বিষয় ও সর্বশেষ তথ্য
Recommended image2
PM Kisan Yojana: প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কিস্তির টাকা নাও পেতে পারেন! এড়িয়ে চলুন ৩ ভুল
Recommended image3
Term Insurance: ভারতের বাইরে মৃত্যু হলেও কি টার্ম ইনস্যুরেন্সের টাকা পাওয়া যায়? নেপালে মৃত্যুর ক্ষেত্রে ক্লেমের নিয়ম কী?
Recommended image4
BOB: ব্যাঙ্ক অফ বারোদায় ৫৫৫ দিনের FD-তে কত সুদ পাবেন! জানুন কত টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে
Recommended image5
বয়স্কদের জন্য FD-তে মিলছে ৯ শতাংশের কাছাকাছি বাম্পার সুদ! জানুন কত সময়ের জন্য টাকা জমা রাখতে হবে
Related Stories
Recommended image1
AI Payment Gateway: এবার হবে AI দিয়ে UPI পেমেন্ট? Google Pay, PhonePe-কে টেক্কা দিতে পারে ChatGPT!
Recommended image2
Zoho Digital Payment: এবার GPay, PhonePe-কে টেক্কা দিতে আসছে জোহোর নয়া ডিজিটাল পেমেন্ট সিস্টেম?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved