ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, কুক এবং ফায়ারম্যান সহ ২২টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে। লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা এবং শারীরিক সক্ষমতা পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) তে হবে কর্মী নিয়োগ। জেনে নিন আবেদন করতে পারবেন কারা? কোথায় মিলবে আবেদনপত্র? সদ্য নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এল প্রকাশ্যে। এবার নিয়োগ হবে ২২ টি শূন্যপদে। তাই আগ্রহী প্রার্থীরা দেরি না করে দ্রুত করে নিন আবেদন। শীঘ্রই হবে নিয়োগ।
শূন্যপদ
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) নিয়োগ করবে ২২ টি শূন্যপদে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জনকে নেওয়া হবে। সাধারণ টেকনিশিয়ান পদে ১৩ জন নিয়োগ হবে। কুক নিয়োগ হবে ১ জন। ফায়ারম্যান নিয়োগ হবে ৩ জন। প্রতিটি পদে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা আলাদা আলাদা আছে। আরও জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-র ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন বিজ্ঞপ্তি। সেখান থেকে মিলবে আরও সকল তথ্য।
নিয়োগ পদ্ধতি
সব কয়টি পদের জন্য দিতে হবে লিখিত পরীক্ষা। এরপর যোগ্য প্রার্থীদের নিজেদের দক্ষতা পরীক্ষা দিতে হবে। এই দক্ষতা পরীক্ষা গো নো গো পদ্ধতিতে হবে। তারপর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে হবে নিয়োগ। আবার ফায়ারম্যান পদের জন্য দিতে হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা বা পিইটি। লিখিত পরীক্ষা অফলাইনে ওএমআর পদ্ধতিতে হবে। পরীক্ষা হবে চেন্নাই ও তিরুনেলভেলি-তে। পরীক্ষা দুটি ধাপে হবে। প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ধাপে যেতে পারবেন। দ্বিতীয় ধাপেও যোগ্য হলে তাদের মেডিকেল দিতে হবে। এই সকল পদে আবেদন করতে বয়সের সীমা কত থাকতে তা জানতে কিংবা আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে সকল খুঁটিনাটি তথ্য মিলবে। সবার আগে দেখে নিন বিজ্ঞপ্তি। মিলবে সকল তথ্য।
সব মিলিয়ে এবার আসবে সুযোগ। কর্মী নিয়োগ করবে ইসরো। আবেদন করতে পারবেন অনলাইনে। সংস্থার ওয়েবাইট থেকে মিলবে বিজ্ঞপ্তি। সেখান থেকে আবেদন করুন। আবেদনপত্র গৃহীত হলে বসতে পারবেন লিখিত পরীক্ষায়।


