ফের ভাইরাল হয়েছে প্রজ্ঞা কবীর সিং-এর জনপ্রিয় গান 'দিল কা দারিয়া'গান গেয়ে বাজিমাত করেছে ছোট্ট মেয়ে এবার আর একা নয়, মাকে সঙ্গে নিয়েই গান গেয়ে ভাইরাল হয়েছে এই খুদে তবে সবসময় নয়, যখন মুড হয় তখনই গান গায় প্রজ্ঞা

নেট দুনিয়ার মন ছুঁয়েছিল ছোট্ট মেধার গান। লতা মঙ্গেশ্করের বিখ্যাত গান 'লগ যা গলে'- গেয়ে ছোট্ট মেধা জনপ্রিয় হয়েছিল সোশ্যাল দুনিয়ায়। আবারও প্রজ্ঞা মেধার গাওয়া একটি গান বেশ জনপ্রিয় হয়েছে। আদুরে সুরে "বক্রতুন্ডা মহা কায়া সূর্য কোটি সমপ্রভা নির্ভিগ্নাম কুরু মেয় দেবা সর্ব কার্যসু সর্বদা"- গণেশ বন্দনা মন ছুঁয়েছে সকলের। খুদের গলায় অসাধারণ গণেশ বন্দনা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-ঋতাভরী পেলেন ভালবাসার পুরুষ, চিনে নিন তাকে...

ফের ভাইরাল হয়েছে প্রজ্ঞা। তবে এবার আর লতা বা গণেশ বন্দনায় নয়, বছরের শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে 'কবীর সিং'-এর জনপ্রিয় গান 'দিল কা দারিয়া'গান গেয়ে বাজিমাত করেছে ছোট্ট মেয়ে। মাত্র ২ বছর বয়সেই তার এই জনপ্রিয়তা দেখে রীতিমতো অবাক প্রত্যকেই। এত স্পষ্ট উচ্চারণ তাও আবার হিন্দি গানের, তাতেই সকলকে অবাক করে দিয়েছে এই খুদে। তবে এবার আর একা নয়, মাকে সঙ্গে নিয়েই গান গেয়ে ভাইরাল হয়েছে এই খুদে। শুনে নিন মিষ্টি প্রজ্ঞার গান।

আরও পড়ুন-ছোট্ট প্রজ্ঞার গলায় এবার কবীর সিং-এর গান, মা-এর সঙ্গে বিস্ময় বালিকার ভিডিও হল ভাইরাল...

তবে সবসময় গান গাইবে তা কিন্তু নয়, যখন মুড হয় তখনই গান গায় প্রজ্ঞা। মাত্র কয়েকঘন্টার মধ্যে হু হু করে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। মুহূর্তের মধ্যে লাইক, শেয়ার,কমেন্টে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। এই ছোট্ট বয়সেই প্রজ্ঞা যেভাবে বাজিমাত করছে তাতে রীতিমতো চক্ষু চড়কগাছ। প্রতিটি সোশ্যাল প্ল্যাটফর্মেই ভাইরাল এই জনপ্রিয় গান।