মারধরের ফুটেজ ফাঁস বিপাকে নাসিরুদ্দিনের কন্যা হাসপাতালে মিলছিল না সাহায্য বিপরীতে রুদ্রমূর্তি হীবার

চিকিৎসালয়ে মিলছে না যথাযত পরিষেবা, মুহূর্তে ভয়ালরূপ ধারণ করলেন নাসিরুদ্দিনের মেয়ে হীবা। সেই ছবি ছড়িয়ে পরার পর থেকেই বিপাকে পড়তে হয় অভিনেতার কন্যাকে। একাধিক ধারায় মামলা দায়ের করা হয় স্থানীয় থানায়। সামনে উঠে আসে সিসিটিভি ফুটেজও। তার ওপর ভিত্তি করেই অভিযোগ দায়ের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ প্রকাশ্যে বব বিশ্বাসের লুক, কলকাতায় চার্লিভাই শাহরুখের অপেক্ষায় অভিষেক

সম্প্রতি এক পশুচিকিৎসালয়ে হাজির হয়েছিলেন হয়েছিলেন নাসিরুদ্দিনের মেয়ে। সেখানেই তাঁর সঙ্গে ছিল দুই পোষ্য। হাসপাতালে পৌছনোর পর কেউ এগিয়ে আসেনি পোষ্যদের কেজ ধরতে। এরপর ভেতরে গিয়ে কথায় কথায় বচসা। মিলছিল না সঠিক সহযোগিতা, মিলছিল না পরিসেবা। ফলে জ্ঞান হারালেন তিনি। মুহূর্তে যে রূপ ধারন করলেন তা ক্যামেরা বন্দি হওয়ায় বিপত্তি। 

Scroll to load tweet…

এমনই ব্যবহার পাওয়ার পরই রুদ্রমূর্তি ধারন করেন হীবা। রীতিমত মারধর শুরু করে দেন হাসপাতালে থাকা মহিলা কর্মীদের ওপর। দু দুজনকে একাধিকবার মারের ছবি ধরা পড়ে সিসিটিভিতে। এই ছবি দেখিয়েই মুম্বইয়ের ভারসোভা থানায় অভিযোগ দায়ের করা হয়। জামিন অযোগ্য ৩২৩, ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের হয় হীবার নামে।