ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা বাড়িয়ে দেওয়া হল লক ডাউনের সময়  সাহায্যের হাত বাড়তে একে একে এগিয়ে আসছেন তারকারা ১ হাজার পরিবারের দায়িত্ব নিলেন সঞ্জু

করোনার থাবা গোটা বিশ্ব জুরে। একের পর এক দেশ লক ডাউন করে দেওয়া হয়েছে এই রোগ ঠেকাতে। বর্তমানে দেশের ছবিটাও একই রকম। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন ৫১০০ জনের বেশি সংখ্যক মানুষ। এমনই পরিস্থিতিতে থমকে গিয়েছে বিশ্ব। লক ডাউন করা হয়েছে মানুষকে গৃহবন্দি করতে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একাধিক ক্ষেত্রে। এ লড়াই সর্বস্তরে। প্রতিটা পদক্ষেপেই পাশে রয়েছেন তারকারা। 

আরও পড়ুন-লাল-হলুদেই 'গেঁন্দাফুল' চ্যালেঞ্জ, ঝুমা বউদির শরীরী হিল্লোলে তোলপাড় সোশ্যাল মিডিয়া

সাধ্য মত অনুদান থেকে শুরু করে সচেতনতা গড়ে তোলা, কোনও দিক থেকেই পিছিয়ে নেই বলিউড। পাশাপাশি ভক্তদের সঙ্গে তাঁরা শেয়ার করে নিচ্ছেন প্রতিটা পদক্ষেপের ছবি। শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান, একের পর এক তারকারা এগিয়ে এসেছেন। কেউ নিয়েছেন খাবারের দায়িত্ব, কেউ আবার করেছেন অর্থ সাহায্য। এমন পরিস্থিতিতে পিছিয়ে থাকলেন না সঞ্জয় দত্তও। 
Scroll to load tweet…


১০০০ দুস্থ পরিবারের খাবারের দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত। যতদিন চলবে লকডাউন ততদিন, এই কয়েকটি পরিবারকে খাদ্যসামগ্রীর যোগান দেবেন অভিনেতা। করোনার থাবা যবে থেকে পড়েছে, তবে থেকেই সঞ্জয় দত্ত সোশ্যাল মিডিয়ায় একটু বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছিলেন। বাড়ি থেকেই কীভাবে করতে হবে শরীরচর্চা তাও জানিয়েছিলেন তিনি। শেয়ার করেছিলেন একাধিক ভিডিও। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা