করোনা ঠেকাতে এখন গৃহবন্দি শাহরুখ সকলের মত তাঁরও বাড়িতেই কাটছে সময়  লকডাউনে কী করছেন কিং খান সকলের উদ্দেশ্যে কী বার্তা দিলেন 

দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। একের পর এক সংক্রমণের খবর উঠে আসছে বিভিন্ন রাজ্য থেকে। মৃত্যের সংখ্যাও বেড়ে চলেছে দিন দিন। এমন পরিস্থিতিতেই এক শ্রেণীর মানুষ রয়েছেন যাঁরা নিয়ম না মেনে বেরিয়ে আসছেন বাড়ি থেকে। মানছেন না কোনও সতর্কতাই। এঁদের হাত ধরেই বিপদ ক্রমেই বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে নিয়ম মেনে চলার কথা বলে অুরোধ করেছে সব তারকাই। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরো পড়ুনঃ করোনা মোকাবিলায় ময়দানে শিল্পীরা, প্রিয়াঙ্কা-শাহরুখের উদ্যোগে লড়ার সাহস পেল ভারতীয় জনতা

অনেকের কাছে লকডাউন হয়ে উঠছে একঘেয়ে। ফলে তাঁরা ঘর থেকে বেরিয়ে আসছেন। অথচ তারকাদের ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ আলাদা। একের পর এক তারকারা লকডাউন নিয়ে মুখ খুলেছেন। কীভাবে সময় কাটাচ্ছেন তাঁরা। কীভাবে বদলে গিয়েছেন তাঁদের প্রত্যহ জীবন যাপন। সেই তালিকা থেকে বাদ পড়লেন না শাহরুখ খানও। তিন সন্তানের সঙ্গে গত দুবছর ধরেই সময় কাটাচ্ছেন বাদশা। 

আরও পড়ুনঃ গ্যালাক্সি এখন যেন বিগ বস-এর ঘর, কোয়ারেন্টাইন বদলে দিল সমীকরণ

তবে কোথাও গিয়ে যেন বলিউড তারকা তিন সন্তান ও পরিবারের সকলকে নিয়ে খুব একটা সময় টাকানোর মত সময় পাননি। তাই এবার তিনি জানালেন, সারাদিন লকডাউন নিয়ে না ভেবে প্রকৃতি ও জীবনকে উপভোগ করুন। একসময় কিং খানের অধিকাংশ অবসর সময় কাটত সন্তানদের খেলনা পরিষ্কার করে। তবে এখন তাঁদের কাছে পেয়ে সময়টা বেশ উপভোগ করছেন শাহরুখ। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা