নানা রকম পটলের পদ এই সময় খেয়ে থাকি আমরা তবে অনেকেই একদম পছন্দ করেন না এই সবজিটি পটলে রয়েছে প্রচুর পুষ্টিগুণ জেনে নিন পটলের একদম অন্য স্বাদের এই রেসিপি

বাজারে বা রান্নাঘরে সবচেয়ে সহজলভ্য সবজি হল পটল। নানা রকম পটলের পদ এই সময় রেঁধেই থাকি আমরা। এতে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন এ ও সি আছে। এছাড়া এতে স্বল্প পরিমাণে ম্যাগনেসিয়াম, তামা, পটাসিয়াম, গন্ধক ও ক্লোরিন আছে। তাজা পটল হজমশক্তি বাড়ায়। কাশি, জ্বর, রক্তদুষ্টি ভাল করে । হার্টের শক্তি বৃদ্ধি, পিত্তজ্বর, কৃমিনাশ এবং শরীর ঠান্ডা রাখে। সস্তায় বলে অবহেলা নয় পুষ্টিগুণে ঠাসা এই সবজি। তবে অনেকেই একদম পছন্দ করেন না পটল। কিন্তু এই সবজিটির রয়েছে প্রচুর পুষ্টিগুণ। পটল দিয়ে তৈরি এই পদ একবার চেখে দেখলে মন্দ লাগবে না, এটুকু হলফ করে বলতে পারি। তবে জেনে নিন গরমে সুস্থ থাকতে হলে পটলের এই পদে পাতে রাখতে পারেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- লকডাউনে সস্তায় পেট ভরান পুষ্টিকর খাদ্যে, রইল রেসিপি

দই পটলের লাগবে-

পটল – ৮/১০ টা
সামান্য হিং
ছোট এলাচ – ৩ টে
লবঙ্গ – ৩ টে
দারচিনি – ২/৩ টুকরো
হলুদ - ১ চা চামচ
আদা, লঙ্কা বাটা – ১/২ চা চামচ করে
পোস্ত বাটা – ২ টেবিল চামচ
টকদই – ২ টেবিল চামচ
লবন, মিষ্টি – স্বাদ মতন
তেল – পরিমান মত

আরও পড়ুন- লকডাউনে বাড়িতে বসেই বানিয়ে ফেলুন স্মোকি গ্রিলড চিকেন, রইল মজাদার রেসিপি

যে ভাবে বানাবেন-

পটল খোসা ছাড়িয়ে দু'পাশে সামান্য একটু চিরে নেবেন। তেল গরম করে, তাতে হিং, গরম মশলা ফোড়ন দিয়ে পটল লালচে করে ভেজে তুলে রাখুন। এরপর আদা, লঙ্কা বাটা, হলুদ দিয়ে কষিয়ে নিয়ে ভেজে রাখা পটল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। জল শুকিয়ে এলে পোস্ত বাটা ও দই দিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করুন। এরপর লবন, মিষ্টি দিয়ে আরও ৩ থেকে ৪ মিনিট কষিয়ে নিন। নামানোর আগে এক চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিন। সুন্দর করে সাজিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দই পটল।