MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • লকডাউনের জের, অক্ষয় তৃতীয়ায় অগ্নিমূল্য সোনার দাম

লকডাউনের জের, অক্ষয় তৃতীয়ায় অগ্নিমূল্য সোনার দাম

করোনাভাইরাস থাকায় লকডাউনটি ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা ভাইরাসের কারণে বিনিয়োগকারীদের মধ্যে এই কারণে এক ভারী আর্থিক পতনের সম্ভাবনার দুঃশ্চিন্তা দেখা গিয়েছে। বিনিয়োগকারীরা তাদের অর্থ অন্য খাতে না দিয়ে করে সোনায় বিনিয়োগ করছে। এই কারণেই সোনার দর ৪৬ হাজার প্রতি ১০ গ্রামের চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে যদি আপনিও সোনায় বিনিয়োগ করতে চান তবে সোনার ইটিএফগুলিতে বিনিয়োগ সঠিক হতে পারে। সোনায় বিনিয়োগের সহজ উপায় হ'ল সোনার বিনিময় ট্রেড ফান্ড বা ইটিএফ। 

2 Min read
Author : Deblina Dey
Published : Apr 26 2020, 01:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

এদিকে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণেও রয়েছে সোনা কেনার সেন্টিমেন্ট। অক্ষয় তৃতীয়া উপলক্ষেও সোনা কেনার চাহিদা রয়েছে তবে লকডাউনে একলাফে বাড়ছে সোনার দাম। লকডাউনে এপ্রিলের শুরুতে এক ধাক্কায় অনেকটাই দাম কমেছিল সোনার। কিন্তু আবার সেই লকডাউনের জেরেই সোনা বিক্রি তলানিতে ঠেকেছে বলে দাবি স্বর্ণব্যবসায়ীদের। বিশেষজ্ঞদের অনুমান, আগামী এক বছরে এই দাম কয়েকগুণ বৃদ্ধি পাবে। যা ছাড়াতে পারে লক্ষ টাকাও।
 

27

কয়েকদিন আগেও আন্তজার্তিক বাজারে মূল্যবৃদ্ধি ও ডলারের তুলনায় টাকার মূল্যের অবনমনের জেরেই  সোনার দাম ক্রমশ বেড়েই চলেছিল। ঘরোয়া ইক্যুইটি বাজার এবং ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধির ফলশ্রুতিতে এক ধাক্কায়  তিন শতাংশের বেশি নেমেছিল সোনার দাম। তবে অক্ষয় তৃতীয়ায় চিন্তার ভাঁজ ফেলল সোনার দাম। 
 

37

যাদের বাড়িতে সামনেই বিয়ের প্রস্তুতি চলেছে তাদের জন্য এই বিষয় যথেষ্ঠ চিন্তার। যারা বিয়ে করছেন না তারাও সোনার দাম বৃদ্ধি নিয়ে চিন্তায় রয়েছেন। জিএসটি বাড়ার কারণেই সোনার দাম আকাশছোঁয়া হয়েছিল। যার জেরে সোনা কিনতে গিয়ে হিমশিম অবস্থা হয়েছিল মধ্যবিত্তের। তারপর বিয়ের মরসুম বলে কথা। ফলে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে সোনা ব্যবসায়ীরাও এই নিয়ে যথেষ্ঠ সমস্যায় রয়েছেন।

47

লকডাউনের জেরে ইতিমধ্যেই বেড়েছে সোনার দাম। অক্ষয় তৃতীয়ায় ফের নয়া রেকর্ড গড়ল সোনার দাম। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪২,৯৩০ টাকা। যার দাম গতকাল ছিল ৪২,৯২০ টাকা। ২২ ক্যারেট সোনার ১০০ গ্রামের আজকের দাম ৪,২৯,৩০০ টাকা। যার দাম গতকাল ছিল ৪,২৯,২০০ টাকা। 

57

অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের  আজকের দাম ৪৬,১৩০ টাকা। যার দাম গতকাল ছিল ৪৬,১২০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০০ গ্রামের আজকের দাম ৪,৬১,৩০০ টাকা। যার দাম গতকাল ছিল ৪,৬১,২০০ টাকা। 

67

এপ্রিলের ১৭ তারিখেই ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪১,০২০ টাকা ও ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৩,৪৪৫ টাকা। সেই দাম এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল ২১ এপ্রিল।

77

২১ এপ্রিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪০,৮২০ টাকা ও ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৩,২২০ টাকা। সেই দাম বেড়ে অক্ষয় তৃতীয়াতে হল ২২ ক্যারেট ১০ গ্রামের সোনার দাম হল ৪২,৯৩০ টাকা ও ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৪৬,১৩০ টাকা।
 

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
Latest Videos
Recommended Stories
Recommended image1
SBI: স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা হয়ে যান সাবধান! একটু ভুলেই হতে পারে অ্যাকাউন্ট খালি
Recommended image2
যুদ্ধের আবহে এবার হুড়মুড়িয়ে দাম বাড়ল পেট্রোলেরও! জানুন আপনার শহরের নতুন রেট
Recommended image3
Stock Market Update: নিফটি শেষ করল ২৩,১০০-এর উপর! সেনসেক্সের বৃদ্ধি ৩২৬ পয়েন্ট, কেমন গেল শুক্রবার?
Recommended image4
Stock Market Update: নিফটি লাফাল ৩৩০ পয়েন্ট! সেনসেক্সের বৃদ্ধি ১,০০০ পয়েন্ট, শুক্রের বাজারে কী অবস্থা?
Recommended image5
Gold Price: খারাপ খবর! গতকালের তুলনার অনেকটা বেড়ে গেল সোনার দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved