MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • দলে হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন তৃতীয় টি২০ ম্য়াচে ভারতের সম্ভাব্য একাদশ

দলে হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন তৃতীয় টি২০ ম্য়াচে ভারতের সম্ভাব্য একাদশ

টেস্ট সিরিজেও প্রথম ম্য়াচে হারের পর কামব্যাক করে ৩-১ ব্যবধানে সিরিজ জেতে ভারতীয় দল। টি২০ সিরিজেও প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় টি২০ ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে বিরাটের রানে ফেরা, ইশান কিষাণের দুর্দান্ত অভিষেক যেমন স্বস্তি দিচ্ছে মেন ইন ব্লুদের তেমনই কেএল রাহুলের অফ ফর্মও দুশ্চিন্তায় বাড়িয়েছে দলের। এবার দেখা যাক তৃতীয় টি২০-তে কি হতে চলেছে বিরাট ব্রিগেডের সম্ভাব্য একাদশ। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Mar 16 2021, 09:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

রোহিত শর্মা-
প্রথম দুই ম্য়াচে বিশ্রামে থাকলেও , তৃতীয় ম্যাচে রোহিত শর্মার দলে ফেরা প্রায় নিশ্চিৎ। সে জায়গায় দল থেকে বাদ পড়তে পারেন কেএল রাহুল। দুটি ম্যাচে সুযোগ পেয়ে তিনি রান করতে ব্যর্থ হয়েছেন।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

ইশান কিষাণ-
অভিষেক ম্যাচে ৩২ বলে ৫৬ রান করে স্বপ্নের মতো কেরিয়ার শুরু করেছেন ইশাব কিষাণ। ফলে তার জায়গা পাকা এটা নিশ্চিৎ। ফলে ধওয়ানের ফেরার কোনও সম্ভাবনা নেই। তাই তৃতীয় টি২০তে রোহিত ও ইশান কিষাণ জুটি ওপেন করবে তা নিশ্চিৎ।
 

311

বিরাট কোহলি-
সব সমালোচনার জবাব দিয়ে দ্বিতীয় ম্যাচে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেছেন বিরাট কোহলি। দুরন্ত অধিনায়কত্বও করেছেন। ফলে তৃতীয় ম্যাচে বিরাটের চওড়া ব্যাটের উপর অনেকটাই নির্ভরশীল ভারত।
 

411

শ্রেয়স আইয়র-
প্রথম ম্যাচ হারলেও, একাই ভারতের ব্যাটিং লাইনআপকে সামলেছিলেন শ্রেয়স আইয়র। অর্ধশতরান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না হলেও, তৃতীয় ম্যাচে তার জায়গা পাকা।
 

511

সূর্যকুমার যাদব-
দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছিল সূর্যকুমার যাদবের। কিন্তু বিরাট ও ইশান কিষাণের দুরন্ত ব্যাটিংয়ের কারণে ব্যাট হাতে তার নামার সুযোগ হয়নি। তাই তৃতীয় ম্যাচে ফের সুযোগ পাবেন তিনি। তবে অতিরিক্ত স্পিনার নিয়ে খেললে বসতে হতে পারে সূর্যকুমারকে। সেক্ষেত্রে সুযোগ পাবেন অক্ষর প্যাটেল।

611

ঋষভ পন্থ-
উইকেটের পেছনে ঋষভ পন্থের জায়গা নিয়ে এই মুহূর্তে কোনও সন্দেহ নেই। ব্য়াট হাতেও দুরন্ত ছন্দে রয়েছেন পন্থ। ফলে হার্ড হিটিংয়ের জন্য দলের অন্যতম ভরসা তিনি।

711

হার্দিক পান্ডিয়া-
ব্যাট ও বল হাতে দলের অলরাউন্ডারের দায়িত্ব সামলাচ্ছেম হার্দিক। গত ম্যাচে দীর্ঘ দিন পর বল করে বুঝিয়ে দিয়েছেন পুরোপুরি ফিট তিনি। ব্যাট হাতাও তার মারকাটারি ইনিংস দলের সম্পদ।
 

811

ওয়াশিংটন সুন্দর-
টি২০ ক্রিকেট ওয়াশিংটন সুন্দরের বোলিং খুবই কার্যকর। শেষ ম্যাচেও ২ উইকেট পেয়েছেন তিনি। এছাড়া প্রয়োজনে ব্যাট হাতেও প্রয়োজনীয় ইনিংস খেলতে যে তিনি সক্ষম তা টেস্ট সিরিজে বারবার প্রমাণ করেছেন সুন্দর।
 

911

যুজবেন্দ্র চাহল-
ভারতীয় দলে টি২০ বোলিং অ্যাটাকের অন্যতম শক্তি তিনি। গত ম্যাচেও ১ উইকেট পেয়েছিলেন তিনি। তবে তার ৪ ওভার যে ম্যাচেপ ভাগ্য গড়তে পারে তা ভালো করেই জানে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
 

1011

শার্দুল ঠাকুর-
সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন পেস বোলার শার্দুল ঠাকুর। নতুন বলে তার লেন্থ ও সুইং নজর কেড়েছে সকলের। ব্যাট হাতেও সিদ্ধহস্তক শার্দুল।
 

1111

ভুবনেশ্বর কুমার-
দীর্ঘ দিন পর ক্রিকেটে ফিরলেও তার ধার যে এতটুকু কমেনি তা ফের প্রমাণ করেছেন ভুবনেশ্বর কুমার। শেষ ম্য়াচে ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। ফলে তার জায়গা পাকা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Sri Lanka: সোনাল দিনুশার অবিশ্বাস্য লড়াই, কলম্বো টেস্ট বাঁচিয়ে নিল শ্রীলঙ্কা
Recommended image2
Aaryavir Sehwag-Anvay Dravid: ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্ম, অনূর্ধ্ব-১৯ দলে দ্রাবিড়-সেহওয়াগের ছেলে
Recommended image3
IND vs SL Test 2026: শেষদিন দ্রুত চারটি উইকেট দরকার ভারতের! শ্রীলঙ্কা এগিয়ে মাত্র ১৬ রানে
Recommended image4
MS Dhoni: সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?
Recommended image5
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved