MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছবে টিম ইন্ডিয়া, জেনে নিন বিস্তারিত

কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছবে টিম ইন্ডিয়া, জেনে নিন বিস্তারিত

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্টে সিরিজের চতুর্থ ম্যাচ। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বিরাট কোহলির দল। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্য়াচের ফলের উপর নির্ভর করছে ভারতের বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে ফাইনালে ওঠার বিষয়টি। দেখে নিন কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে ভারতীয় দল। 

2 Min read
Author : Sudip Paul
Published : Mar 03 2021, 08:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন ধাক্কা খেয়েছিল। কিন্তু সিরিজে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয়ের পর সেই স্বপ্ন আরও একবার উজ্জ্বল হয়। 
 

211

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চার টেস্টের সিরিজ শুরুর আগে ফাইনালে উঠতে ভারতের অংক ছিল ২-০, ২-১, ৩-০, ৩-১ অথবা ৪-০ সিরিজ জিততে হবে কোহলিদের৷

311

কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারায় ফের ধাক্কা খায় টিম ইন্ডিয়া। পরের দুটি ম্যাচ দুরন্তভাবে জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসে বিরাট কোহলির দল।
 

411

ভারত তৃতীয় টেস্টে জেতার পর ৭১ পার্সেন্টেজ পয়েন্টে প্রথম স্থানে রয়েছে৷ নিউজিল্যান্ড ৭০.০ % পয়েন্ট রয়েছে৷ অস্ট্রেলিয়া ৬৯.২%  পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে, আর ইংল্যান্ড ৬৪.১ % চতুর্থ স্থানে রয়েছে৷
 

511

বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল।যার ফলে শেষ ম্য়াচ ড্র করলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছে যাবে ভারতীয় দল।  

611

শেষ ম্যাচ জিতে সিরিজের ফল যদি ৩-১ হয়, তাহলেও ফাইনালের টিকিট পাকা হয়ে যাবে  বিরাট কোহলির দলের। সেক্ষেত্রে ১৮ জুন ফাইনালে ভারতের সামনে থাকবে নিউজিল্যান্ড৷
 

711

কোভিড-১৯ কারণে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফর বাতিল কারায় প্রথম দল হিসেবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড৷ শেষ ম্যাচ যদি ইংল্যান্ড জিতে যায় সেক্ষেত্রে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ব্যাগি গ্রিণরা।
 

811

তবে দক্ষিণ আফ্রিকা চাইলে শেষ ম্য়াচ হেরেও বিশ্ব টেস্ট চ্য়ানম্পিয়নশিপের ফাইনালে পৌছে যাবে ভারতীয় দল। করোনা -র কারণে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফরে যেতে কিছুদিন আগে না করে দিয়েছিল৷ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়াকে নিয়ে আইসিসিতে অভিযোগ দায়ের করেছে৷ 
 

911

আইসিসি-র কাছে অভিযোগ দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা৷ তারা জানিয়েছিল অস্ট্রেলিয়া সফর হঠাৎ বাতিল করার জন্য যেন জরিমানা দেয়৷ আর এরই সঙ্গে তারা দাবি করে যেন এই কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে তাদের বাদ দিয়ে দেওয়া হয়, যেন তাদের পয়েন্ট কেটে নেওয়া হয়৷ 
 

1011

যদি আইসিসি এই অভিযোগের ভিত্তিতে অস্ট্রেলিয়ার পয়েন্ট কেটে নেওয়া হয় তাহলে ভারত চতুর্থ টেস্টে হারলেও চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসম্ভব হয়ে যাবে৷ ক্রিকেট অস্ট্রেলিয়া এবার দ্বিপাক্ষিক সমঝোতার রাস্তায় হেঁটে এই বিবাদের নিষ্পত্তিও করে নিতে পারে৷ এরজন্য আইসিসি-র সমঝোতাকারী কমিটির কাছে তাদের আবেদন করতে হবে৷
 

1111

যদিও এসব নিয়ে ভাবতে নারাজ ভারতীয় দল। মোতেয়ার চতুর্থ টেস্ট জিতে, কোনও অঙ্কে না গিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি যাওয়ার বিষয়ে আত্মবশ্বাসী টিম ইন্ডিয়া।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
RCB vs CSK: চিন্নাস্বামীতে চেন্নাইকে গুঁড়িয়ে দিল বেঙ্গালুরু, টানা তিন ম্যাচ হেরে লজ্জার রেকর্ড সঞ্জুদের
Recommended image2
Rishabh Pant Net Worth: কোটি কোটি টাকার মালিক, চোখ ধাঁধানো লাইফস্টাইল! পন্থের আয় জানলে চমকে যাবেন
Recommended image3
Virat Kohli: নয়া রেকর্ডের দোরগোড়ায় বিরাট, চেন্নাইয়ের বিরুদ্ধে আর মাত্র ১৪ রান দরকার
Recommended image4
IPL 2026: এবারের আইপিএল-এর দ্রুততম বল, নজর কাড়লেন গুজরাট টাইটানসের অশোক শর্মা
Recommended image5
Shubman Gill Injury: কবে মাঠে ফিরতে পারেন শুবমান গিল? মুখ খুললেন পার্থিব প্যাটেল, রশিদ খান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved