MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুধু সিরিজ জয় নয়, আন্তর্জাতিক টি২০-তে অনন্য রেকর্ডও গড়ল টিম ইন্ডিয়া

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুধু সিরিজ জয় নয়, আন্তর্জাতিক টি২০-তে অনন্য রেকর্ডও গড়ল টিম ইন্ডিয়া

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে একদিনের সিরিজে হোয়াইট ওয়াশের পর টি২০ সিরিজে (T20 Series) এক ম্য়াচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরে ফেলল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। কলকাতার (Kolktata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দ্বিতীয় ম্য়াচ জয়ের সঙ্গে সঙ্গে অনন্য নজিরও গড়ল রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Feb 19 2022, 11:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

একদিনের সিরিজের পর টি২০ সিরিজও এক ম্য়াচ বাকি থাকতেই জিতে নিল ভারতীয় ক্রিকেট দল। ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টি২০ ম্য়াচে রুদ্ধশ্বাস জয় পেল টিম ইন্ডিয়া। ৮ রানে ম্য়াচ জিতল রোহিত শর্মার দল। 

210

ম্য়াচে প্রথমে ব্য়াট করে ২০ ওভারে ১৮৬ রান  করে ভারতীয় দল। জোড়া অর্ধশতরান করেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ। ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি, ২৮ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঋষভ পন্থ। এছাড়াও উল্লেখযোগ্য ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়র। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রস্টন চেজ।

310

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও  অনবদ্য ব্য়াটিং করেন দুই ক্য়ারেবিয়ান তারকা নিকোলাস পুরান  ও রভম্য়ান পাওয়েল। ১০০ রানের পার্টানরশিপ ও জোড়া অর্ধশতরান করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ১৭৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ দল। 

410

রুদ্ধশ্বাস ম্য়াচে শেষ ২ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। কিন্তু ১৯ তম ওভারে অনবদ্য বোলিং করেন ভুবনেশ্বর কুমার। ৪ রান দিয়ে তুলে নেন নিকোলাস পুরানের গুরুত্বপূর্ণ উইকেট। শেষ ওভারে ২ টি ছক্কা মারলেও ৮ রানে ম্য়াচ হারতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।

510

এই ম্য়াচ জয়ের ফলে অনন্য নজির গড়ল ভারতীয় দল। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দেশ হিসেবে ১০০টি টি২০ ম্য়াচ জয়ের রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। প্রথম এই মাইলস্টোন গড়েছিল পাকিস্তান ক্রিকেট দল।

610

একইসঙ্গে ১০০টি টি২০ ম্য়াচের নজির গড়ার সঙ্গে সব ধরনের ক্রিকেটেও একশোটি জয়ের রেকর্ড হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের। টেস্ট , ওডিআইতে অনেক আগেই এই নজির গড়েছিল টিম ইন্ডিয়া। এবার ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটেও এই রেকর্ড গড়ল ভারত।

710

ভারতীয় ক্রিকেট দল ১০০ তম একদিনের ম্য়াচ জিতেছিল ১৯৯৩ সালের ২২ নভেম্বর। হিরো কাপের খেলায় মোহালিতে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া।  শতরান করেছিলেন বিনোদ কাম্বলি।
 

810

ভারতীয় ক্রিকেট দল একশো তম টেস্ট ম্য়াচ জিতেছিল ২০০৯ সালে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছিল সেই মাইলস্টোন ম্য়াচ। এম এস ধোনির দল দ্বীপ রাষ্ট্রকে ইনিংস ও ১৪৪ রানে হারিয়েছিল।  

910

এবার  ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্য়াটেও ১০০টি জয়ের রেকর্ড গড়ে ফেলল ভারতীয় ক্রিকেট দল।  ২০২২ সালে ১৮ ফেব্রুয়াকি রোহিত শর্মার অধিনায়কত্বে ১০০ তম টি২০ ম্য়াচ জিতল টিম ইন্ডিয়া। 

1010

প্রসঙ্গত, একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে আগেই ৩-০ ব্যবধানে হরিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এবার ৩ ম্য়াচের টি২০ সিরিজেও এক ম্য়াচ বাকি থাকতেই ট্রফি জিতল মেন ইন ব্লুরা। রবিবার সিরিজের দ্বিতীয় ম্য়াচ।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
MI vs RCB 2026: ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৮ রানে পরাজয় মুম্বই ইন্ডিয়ান্সের, ম্যাচের আগে আশা ভোঁসলেকে স্মরণ
Recommended image2
LSG vs GT: শুবমান-বাটলারের অসাধারণ ব্যাটিং, লখনউকে হারিয়ে দ্বিতীয় জয় গুজরাটের
Recommended image3
KKR: দলে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার তারকা, বোলিংয়ের সমস্যা মেটার আশায় কেকেআর
Recommended image4
Sanju Samson: সিএসকে-র হয়ে প্রথম শতরান, 'লাকি চার্ম'-কে ধন্যবাদ জানালেন সঞ্জু স্যামসন
Recommended image5
CSK vs DC: চলতি আইপিএল-এ প্রথম জয়, কেকেআর-কে ১০ নম্বরে ঠেলে দিল সিএসকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved