MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ভারত-ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন মর্গ্যান, আইপিএলের আগে অশনি সংকেত কেকেআর শিবিরে

ভারত-ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন মর্গ্যান, আইপিএলের আগে অশনি সংকেত কেকেআর শিবিরে

হারতে হয়েছে টেস্ট ও টি২০ সিরিজ। একদিনের সিরিজের প্রথম ম্য়াচ হেরে এমনিতেই সিরিজে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচ ব্রিটিশ বাহিনীর কাছে ডু অর ডাই। কিন্তু তার আগে বড়সড় দুঃসংবাদ ইংল্যান্ড দলের কাছে। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন অধিনায়ক ইয়ন মর্গ্যান। যা নিয়ে অশনি সংকেত দেখছ কেকেআর শিবিরও। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Mar 26 2021, 11:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় হাত ফেটে গিয়েছিল ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের। চোট পান অপর ব্রিটিশ ব্যাটসম্যান স্যাম বিলিংসও। মাঠ ছেড়েছিলেন দুজনই। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল সিরিজের শেষ ২ ম্যাচে পাওয়া যাবে না অধিনায়ক মর্গ্যানকে। বিলিংস খেলতে পারবেন না দ্বিতীয় ম্যাচ।

38

মর্গ্যানের আঙুলে ৪টে সেলাই পড়েছে। বিলিংসের চোট রয়েছে গলার কাছে। তাঁদের বদলে দলে অভিষেক ঘটতে পারে লিয়াম লিভিংস্টোনের। দলে নেওয়া ডেভিড মালানকেও।
 

48


দ্বিতীয় ম্যাচে ইয়ন মর্গ্যানের পরিবর্তে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করবেন জনি বেয়ারস্টো। ডু অর ডাই ম্যাচে প্রথম এগারোর দুই তারকা না থাকা ইংল্যান্ডের কাছে বড় ধাক্কা।

58

নিজের চোট প্রসঙ্গে মর্গ্যান জানিয়েছেন,‘আজ ট্রেনিংয়ের আগে আমার হাতে ব্যাথ্যা অনুভব হয়েছে৷ বড় চোটের হাত থেকে রক্ষা পেয়েছি৷ প্রথম ম্যাচে ভুল পজিশনে ক্যাচ ধরতে গিয়ে এই অবস্থা হয়েছে৷ আজকের দিনে যেটা হতেই থাকে৷ বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে৷’ 
 

68

মর্গ্যান আরও বলেন, ‘এটা ছিল ফ্রেক ইনজুরি৷ এটা অত্যন্ত বিরিক্তকর৷ কিন্তু আমার হাতে কিছু ছিল না৷ আশা করি আমাকে ছাড়াই জোস বাকি দলকে নিয়ে ভালো খেলবে৷’
 

78

ইয়ন মর্গ্যানের চোট আইপিএলের আগে চিন্তা বাড়াল কলকাতা নাইট রাইডার্স শিবিরের। কেকেআর অধিনায়কের চোট প্রতিযোগিতা শুরুর আগে সারবে কিনা তা নিয়ে ধন্দে রয়েছে নাইট শিবির।
 

88

৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। ১১ তারিখ কেকেআরের প্রথম ম্যাচ। তার আগে দলের অধিনায়ক মর্গ্যান যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় সেই কামনাই করছে কেকেআর শিবির।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
RCB vs GT Final 2026: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল বেঙ্গালুরু, প্রথম একাদশে পরিবর্তন?
Recommended image2
RCB vs GT Final 2026: আইপিএল ফাইনালে বেঙ্গালুরু বনাম গুজরাত মহারণ, ফ্যাক্টর হয়ে উঠবেন কারা?
Recommended image3
Sachin Tendulkar: টি২০-তে তিনটি বড় বদলের ডাক সচিনের, IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিলে সরব
Recommended image4
Sachin on Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীকে টেস্ট দলে চান সচিন, ১৫ বছরের বিস্ময় প্রতিভার 'ফ্যান' মাস্টার ব্লাস্টার
Recommended image5
IPL 2026 Final: আইপিএল ফাইনালের সময় আমেদাবাদের আবহাওয়া কেমন থাকতে পারে? জেনে নিন পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved