MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
WB Ration Update
Monsoon Update
8th Pay Commission
East Bengal FC
Annapurna Bhandar
Yuva Shakti Scheme
Deep Depression and Cyclone Landfall
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
8th Pay Commission AIDEF Demands
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Lifestyle
  • Health
  • দিন শুরু করুন এই পাঁচ পানীয় দিয়ে, ওজন কমার সঙ্গে বাড়বে এনার্জি, দেখে নিন কী কী

দিন শুরু করুন এই পাঁচ পানীয় দিয়ে, ওজন কমার সঙ্গে বাড়বে এনার্জি, দেখে নিন কী কী

মুখে বাড়তি মেদ, থলথলে ভুঁড়ি কিংবা হাতে মেদ- কারওই পছন্দ নয়। রোগা ছিপছিপে চেহারা সকলেরই পছন্দ কিন্তু সেই চেহারা পেতে করতে হয় কঠিন লড়াই। এই লড়াই শুরুতে সকলেরই উদ্যম থাকলেও কিছুদিনের মধ্যে হাঁপিয়ে ওঠেন অধিকাংশই। ফলে, বাড়তি মেদ ঝেড়ে ফেলা কঠিন হয়ে দাঁড়ায়। আবার অনেকে নিয়ম করে দিনের পর দিন ডায়েটিং করেও ফল পান না। এর কারণ ডায়েটে রয়েছে কিছু ভুল। আজ রইল ওজন কমানোর বিশেষ টিপস। দিন শুরু করতে এই পাঁচ পানীয়ের মধ্যে বেছে নিন একটি। এতে একদিকে যেমন দ্রুত কমবে ওজন তেমনই বজায় থাকবে এনার্জি। অধিকাংশ ডায়েটিং এর সময় দুর্বল বোধ করেন। এই সমস্যা থেকে মিলবে মুক্তি। জেনে নিন কী কী খাবেন। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Oct 12 2022, 09:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

আনারসের জুস খেতে পারেন। আনারসে রয়েছে ব্রোমেলিন। যা হজম ক্ষমতা বৃদ্ধি করে ও প্রদাহ কমায়। তেমনেই এই ফলে কোলাইটিসের লক্ষণ দেখা যায়। যা ডিহাইড্রেশন ও ফোলাভাবের সমস্যা থেকে মুক্তি দেয়। সঙ্গে থাকা অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি শরীরে পুষ্টি জোগায় ও বাড়তি ওজন কমাতে সাহায্য করে। তাই নিয়ম করে খেতে পারেন আনারসের জুস। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

আনারসের জুস বানাতে প্রয়োজন আনারস (দেড় কাপ), লেবুর রস (আড়াই টেবিল চামচ), দারুচিনি (১ চা চামচ), নুন (স্বাদমতো)। প্রথমে আনারস টুকরো করে কেটে নিন। এবার তা ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ছেঁকে একটি গ্লাসে ঢেলে ঢেলে নিন। এবার তাতে মেশান পরিমাণ মতো লেবুর রস, দারুচিনি, নুন। ভালো করে মিশিয়ে নিন। খালি পেটে খেতে পারেন এই জুস।

310

পুদিনা দিয়ে গ্রিন টি খেতে পারেন। ওজন কমাতে দিনে ৩ বার পর্যন্ত অেকে গ্রিন টি খেয়ে থাকেন। এটি আমাদের হজম ক্ষমতা উন্নত করে। মেটাবলিজম বৃদ্ধি করে। সঙ্গে ওজন কমাতে সাহায্য করে। আগ এই গ্রিন টি -তে থাকা উপকারী উপাদান ব্যক্তির এনার্জি বৃদ্ধি করে। এবার পুদিনা পাতা দিয়ে বানিয়ে ফেলুন গ্রিন টি। এতে মিলবে দ্বিগুণ উপকার। 

410

পুদিনা দিয়ে গ্রিন টি বানাতে প্রয়োজন, গ্রিন টি পাতা (২ টেবিল চামচ বা ১টি টি ব্যাগ), পুদিনা পাতা (৬ থেকে ৭টি), গরম জল (১ কাপ)। প্রথমে একটি পাত্রে জল নিয়ে তা মাঝারি আঁচে বসান। এবার তাতে দিন পুদিনা পাতা। ফুটলে নামিয়ে একটি কাপে ঢালুন। এতে গ্রিন টি ব্যাগ ডুবিয়ে দিন। 

510

ডার্ক চকোলেট দিয়ে বানিয়ে ফেলুন কফি। কফিতে আছে ক্যাফেইন। যা বিপাকীয় কাজ উন্নত করে। এটি আমাদের ওজন কমানোর সঙ্গে শরীরের শক্তি বৃদ্ধি করে। কফিতে ক্লোরোজেনিক অ্যাসিড নামে একটি উপাদান আছে। যা ওজন কমাতে সাহায্য করে। সঙ্গে হজম ক্ষমতা বৃদ্ধি করে। মেনে চলুন এই বিশেষ টিপস। 

610

ডার্ক চকোলেট দিয়ে বানিয়ে ফেলুন কফি বানাতে প্রয়োজন ব্ল্যাক কফি (১ চা চামচ), গ্রেট করা ডার্ক চকোলেট (হাফ চা চামচ), ফ্ল্যাক্সসিডস (হাফ চা চামচ), গরম জল (১ কাপ)। কফি কাপে গরম জল ও কফি দিন। এবার ভালো করে নাড়ুন। এতে ফ্ল্যাক্স সিডস ও গ্রেট করা ডার্ক চকোলেট মিশিয়ে নিন। তৈরি ডার্ক চকোলেট উইথ কফি। 

710

বানাতে পারেন সাইট্রাসি পানীয়। বানিয়ে ফেলুন জাম্বুরার জুস। এটি ফাইবার সমৃদ্ধ। এতে আছে একাধিক উপকারী যৌন। এতে উপস্থিত বি কমপ্লেক্স শরীর সুস্থ রাখে। ফাইবারে পরিপূর্ণ এই ফল। এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট। যা হজম ক্ষমতা উন্নত করার সঙ্গে শরীর রাখে সুস্থ। দ্রুত কমে ওজন। সঙ্গে বাড়ে এনার্জি। শরীর সুস্থ রাখতে ও ওজন কমাতে রোজ খেতে পারেন এই জুস। 

810

জাম্বুরার জুস বানাতে প্রয়োজন জাম্বুরা (দেড় কাপ), মধু (দেড় চা চামচ), ডালিম (হাফ কাপ), নুন (স্বাদমতো)। প্রথম জাম্বরা ও ডালিম এক সঙ্গে নিয়ে ব্লেন্ড করে নিন। এবার তা ছেঁকে একটি গ্লাসে ঢালুন। এতে মেশান নুন ও মধু। ভালো করে মিশিয়ে নিয়ে শরবত বানান। রোজ খালিপেটে খেলে মিলবে উপকার। 

910

আদা ও লেবু দিয়ে বানিয়ে ফেলুন শরবত। আদা হজম ক্ষমতা উন্নত করে। এটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট ভালো রাখে। লেবুতে থাকে ভিটামিন সি শরীর রাখে সুস্থ। এটি ডিটক্সিফাইং এজেন্ট হিসেবে কাজ করে। লেবুতে উপস্থিত পেকটিন ফাইবার শর্করা ও স্টার্চের হজমকে ধীরে করতে সাহায্য করে। ওজন কমাতে খেতে পারেন আদা ও লেবুপ পানীয়।   

1010

প্রথমে আদা টুকরো করে ব্লেন্ড করে নিন। এবার ঠান্ডা জলের সঙ্গে মেষান সই পানীয়। তাতে মেশান লেবুর রস, ভেজে রাখা জিরে গুঁডডো। ভালো করে মিশিয়ে খেতে পারেন আদা ও লেবুর শরবত। এবার দিন শুরু করুন এই পাঁচ পানীয় দিয়ে, ওজন কমার সঙ্গে বাড়বে এনার্জি।  

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dengue Vaccine: ডেঙ্গির ভয় এবার শেষ? ২০২৭-এ ভারতে আসছে কিউডেঙ্গা, কারা পাবেন, কত ডোজ, কতটা কাজ করবে?
Recommended image2
Lemon For Dandruff: লেবু ও নারকেল তেলের জাদুতে খুশকি হবে গায়েব
Recommended image3
আপনার সন্তানের উচ্চতা বাড়ছে না? কোন বয়স পর্যন্ত লম্বা হয় শিশুরা, কখন সতর্ক হবেন বাবা-মায়েরা?
Recommended image4
Toilet Hygiene Mistakes: বাথরুমে এই ছোট ভুলগুলো করছেন না তো? মারাত্মক ক্ষতি হতে পারে স্বাস্থ্যের!
Recommended image5
রোজ হলুদ চা খেলে শরীরের কী কী উপকার হয়? জেনে নিন ৭টি গুণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved