MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • বাড়ছে হেপাটাইটিস রোগের প্রকোপ, জেনে নিন রোগের লক্ষণ, রইল মুক্তির উপায়

বাড়ছে হেপাটাইটিস রোগের প্রকোপ, জেনে নিন রোগের লক্ষণ, রইল মুক্তির উপায়

সদ্য যুক্তরাষ্ট্রে ৫ শিশু মৃত্যুর খবর নজর কেড়েছে সকলের। যুক্তরাষ্ট্রে শতাধিক শিশুর শরীরে রহস্যজনক ও গুরুতর যকৃতের সমস্যা পাওয়া গিয়েছে। এর মধ্যে পাঁচ জন শিশু মারাও গিয়েছেন। জানা গিয়েছে, যে সকল শিশুর শরীরে এই রোগ মিলেছে তাদের সকলেরই বয়স তিন বছরের কমষ এধের প্রায় সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের যকৃত উপস্থাপন করা হয়েছে। চলতি সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো সহ বিশ্বের ২০টি দেশে প্রায় ৩০০ শিশুর শরীরে সম্ভাব্য গুরুতর হেপাটাইটিস রোগ পাওয়া গিয়েছে। এর পরই উদ্বেগ বেড়েছে সর্বত্র। বর্তমানে বহু মানুষ হেপাটাইটিস রোগে আক্রান্ত হচ্ছেন। হেপাটাইটিস ভাইরাসগুলো এ, বি, সি, ডি ও ই নামে পরিচিত। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : May 09 2022, 10:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

এখন প্রশ্ন হল হেপাটাইটিস রোগ কী। এটি একটি ডিএনএ ভাইরাস। যা লিভারকে আক্রান্ত করে। এমনিতে এটি একটি সাধারণ ভাইরাস হিসেবে বিবেচিত করা হয়। তবে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ভাইরাসের প্রভাব অধিক দেখা যায়। হেপাটাইটিস ভাইরাসগুলো এ, বি, সি, ডি ও ই নামে পরিচিত। এই রোগকে এক কথায় বলা হয়, লিভারের প্রদাহ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

সাধারণত দূষিত খাবার ও জলের মধ্যে দিয়ে এই রোগ ছড়ায়। রোগে সেভাবে বিস্তার করার আগে এর লক্ষণ বোঝা যায় না। এই রোগে আক্রান্ত হলে শরীর দুর্বল লাগা, বমি ভাব, পেট ব্যথা, শরীর হলুদ হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। এর সঙ্গে প্রস্রাব হলুদ হয়ে যায়। জেনে নিন এই রোগের ইতি বৃত্তান্ত। 

310

একজন ব্যক্তির শরীর থেকে এই ভাইরাস কীভাবে অন্যের শরীরে ছড়ায় তা নিয়ে প্রশ্ন রয়েছে বিস্তর। রক্ত, থুতু, বীর্য-এর মধ্য দিয়ে ছড়ায় এই রোগ। ছুঁচ, ক্ষুর, টুথব্রাশ থেকে এই রোগ ছড়ায়। এই ভাইরাস শরীরে একবার প্রবেশ করলে তা সবার আগে লিভারকে আক্রান্ত করে। 

410

হেপাটাইটিস ভাইরাস হওয়ায় না ছড়ালেও শররীর বাইরে বেঁচে থাকতে পারে। সাত দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এই ভাইরাস। তাই কারও ব্যবহৃত ছুঁচ, ক্ষুর, টুথব্রাশ থেকে সব সময় দূরে থাকুন। এই রোগে উপসর্গ সহজে চোখে পড়ে না। তাই শুরুতেই এই রোগ নির্মূল করা কঠিন।

510

হেপাটাইটিস দু রকমের হয়। অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউট ভাইরাস সাধারণত প্রাপ্ত বয়স্কদের দেখা যায়। এই ভাইরাস শরীর ঢুকলে জ্বর, জনডিস, খিদে কমে যাওয়ার লক্ষণ দেখা দেয়। সঙ্গে সাদা মল, গা বমি ভাব দেখলে সতর্ক হন। তাছাড়া, দীর্ঘদিন ধরে হলুদ প্রসাব হলে ডাক্তারি পরামর্শ নিন। এই লক্ষণগুলো হেপাটাইটিসের। 

610

ক্রনিক হেপাটাইটিস হয় বাচ্চাদের। ৫ থেকে ১০ বছরের বাচ্চারা ক্রনিক হেপাটাইটিসে আক্রান্ত হতে পারেন। মায়ের থেকে বাচ্চারা এই রোগে আক্রান্ত হতে পারেন। এই ভাইরাস শরীরে ঢুকলে শরীর তা প্রতিরোধ করতে পারে না। ফলে ভাইরাস শরীরে থেকে যায়। যা ধীরে ধীরে নিজের প্রভাব বাড়াতে থাকে। 

710

অনেক সময় দেখা গিয়েছে, শরীরের কোষের ডিএনএ-র ভিতর এই ভাইরাসটি থেকে যায় সারা জীবন। কারও কারও উপসর্গ দেখা যায়। লিভারে সংক্রমণ ঘটে। জ্বর, বমি আরও নানান সমস্যা হয়। আবার কারও কারও উপসর্গ সহজে দেখা যায় না। রক্ত পরীক্ষা করলে এর অস্তিত্ব পাওয়া যায়। তাই সুস্থ ও রোগ মুক্ত থাকতে চাইলে সব সময় সতর্ক থাকুন। 

810

রোগ থেকে বাঁচতে চাইলে প্রতিদিন লেবু-জলের শরবত খেতে পারেন। লেবুতে থাকে ভিটামিন সি। যা লিভারকে রোগ মুক্ত রাখতে সাহায্য করে। রোজ খালি পেটে খেতে পারেন এই পানীয়। ঈষদ উষ্ণ জলে পাতিলেবুর রস চিপে নিন। তা খালি পেটে পান করুন। এটি ডিটক্স ওয়াটারের কাজ করে থাকে। এতে লিভার ভালো থাকবে সঙ্গে ওজন কমবে।   

910

অ্যাপেল সিডার ভিনিগার খেলে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। এক কাপ জলে ১ চা চামচ অ্যাপেল সিডার ভিনিগার দিন। ভালো করে মিশিয়ে পান করুন। এটি ডিটক্স ওয়াটারের কাজ করে থাকে। এতে লিভার ভালো থাকবে সঙ্গে ওজন কমবে। অ্যাপেল সিডার ভিনিগারে থাকা উপাদান লিভারের রোগ দূর করতে বেশ উপকারী।     

1010

আদাতে রয়েছে একাধিক পুষ্টিগুণ। যে কথা সকলেরই জানা। তবে, জানেন কী হেপাটাইটিসের মতো রোগে থেকে মুক্তি পেতে পারেন আদার গুণে। ১ কাপ জল গরম করে নিন। তাতে ফেলে দিন ১ টুকরো আদা। এই জল ফুটলে ছেঁকে নিন। ঠান্ডা করে পান করুন। রোদ খেতে পারেন এই পানীয়। অথবা আদা দিয়ে চা বানান। উপকার পাবেন। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 4
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
NZNZ
Thu, 22 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
সিঁদুর খেলার পর মুখ জ্বলছে? র‍্যাশ-চুলকানি এড়াতে বেশি ঘষাঘষি নয়, ত্বক পরিষ্কার করুন এই ৫ ধাপে
Recommended image2
Heel Pain: হিল জুতো পরে গোড়ালিতে অসহ্য ব্যথা? প্লান্টার ফাসিয়াইটিস নয় তো? উপশমের ৫ টোটকা
Recommended image3
Curd Side Effects: অমৃতের মতো দই কাদের জন্য বিষের সমান হতে পারে জানেন?
Recommended image4
Early Periods-র জন্য ডায়েটে রাখুন এই খাবারগুলো, জেনে নিন কী কী
Recommended image5
রাত জেগে ঠাকুর দেখে ভোরে রিল দেখছেন? অজান্তেই কিন্তু বাসা বাঁধছে ৩টি ভয়ঙ্কর রোগ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved