MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • দ্রুত গর্ভধারণ করতে নিয়মিত যোগা করুন, এই কয়টি আসন মুক্তি দিতে পারে কঠিন সমস্যা থেকে

দ্রুত গর্ভধারণ করতে নিয়মিত যোগা করুন, এই কয়টি আসন মুক্তি দিতে পারে কঠিন সমস্যা থেকে

সন্তানের জন্ম দেওয়া একজন মেয়ের জীবনে এক সুন্দর মুহূর্ত। গর্ভধারণের পর দীর্ঘ ৯ মাস ধরে মায়ের গর্ভে একটু একটু করে বড় হয়ে ওঠে সন্তান। এই সময় কঠিন নিয়ম মেনে চলতে হয় সকলকে। এই দীর্ঘ সময় নানান শারীরিক জটিলতা ও নানান শারীরিক কষ্ট সহ্য করে সন্তানের জন্ম দিতে হয় একজন মাকে। এই সময় খাদ্যাতালিকা থেকে জীবনযাত্রা বদল করতে হয় সব কিছু। কিন্তু, বর্তমানে বহু মেয়ে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে নানান সমস্যায় ভুগছেন। বন্ধ্যাত্ব দেখা দিচ্ছে অনেকের। এই সমস্যা থেকে মুক্তি পেতে যোগা করুন। আজ রইল কয়টি যোগাসনের হদিশ। নিয়মিত এই কয়টি যোগা করুন। এতে মিলবে উপকার। দূর হবে বন্ধ্যাত্বের সমস্যা।    

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jul 25 2022, 09:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সূর্যপ্রণাম বা সূর্য নমস্কার করতে পারেন। প্রথমে সোজা হয়ে দাঁড়ান। এবার পিছনের দিকে ঝুঁকে আপনার পিঠ টান টান করুন। এবার শরীর টানটান রেখে সামনে ঝুঁকে পায়ের আঙুর স্পর্শ করুন। মাথা হাঁটুতে স্পর্শ করান। এভাবে হাঁটু ভেঙে বসে পড়ুন। তারপর হাত মাটিতে স্পর্শ করুন। এই অবস্থায় হাতে ভর দিয়ে ডান পা পিছনের দিকে সোজা করে দিন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

এবার হাঁটু থেকে মাথা তুলে সামনের দিকে তাকান। বাঁ পা পেছনে সোজা করে দিন। এবার ডান পা পিছনে ছড়িয়ে নিন। শরীর টানটান রাখুন। মাথা সামনের দিকে রেখে হাত মাটিতে স্পর্শ করে থাকুন। প্ল্যাঙ্কে করার ভঙ্গিতে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন। এভাবে প্রতিদিন সকালে সূর্য প্রণাম করতে পারেন।

310

করতে পারেন নৌকাসন। প্রথমে চিৎ হয়ে শুয়ে দু পা জোড়া করুন। এবার দু হাত উরুর ওপর রাখুন। তারপর দুই হাত, পা ও মাথা একই সঙ্গে ৪৫ ডিগ্রি উপরে তুলুন। তবে, খেয়াল রাখবেন মাথা পায়ের আঙুল যেন একই সমান্তরালে থাকে। এভাবে ২০ সেকেন্ড অপেক্ষা করুন। 

410

করতে পারেন হস্তপদ্মাসন। খুবই সহজ এই আসন। এতে দ্রুত উপকার মিলবে। প্রথমে সোজা হয়ে টানটান করে দাঁড়ান। এবার হাত ওপরের দিকে প্রসারিত করুন। এই ভাবে টানটান থেকে ধীরে ধীরে সামনের দিতে ঝুঁকতে থাকুন। এভাবে পায়ের পাতা স্পর্শ করুন। এই সময় ভুলেও হাঁটু ভাঙবেন না। ১০ তেকে ২০ সেকেন্ড এভাবে থাকুন। দিনে ৩ থেকে ৫ বার করে এই আসন করতে পারেন। 

510

করতে পারেন দণ্ডাসন। প্রথমে মাটিতে বসুন। এবার পা প্রসারিত করুন সামনের দিকে। পায়ের আঙুল সোজা রাখুন। এবার মাটিতে আপনার নিতম্বের পাশে আপনার হাতের তালু রাখুন। মেরুদন্ড সোজা রাখুন। এভারে কমপক্ষে ১ মিনিট থাকুন। আসনটি ৩ থেকে ৫ বার করুন। মিলবে উপকার। প্রতিদিন এই আসন করতে পারেন। 

610

করতে পারেন পশ্চিমোত্তাসন। এটি ডিম্বাশন ও পেটের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর জন্য উপকারী। প্রথমে মাটিতে বসুন। এবার পা প্রসারিত করুন সামনের দিকে। পায়ের আঙুল সোজা রাখুন। এবার হাত ওপরের দিকে তুলুন। টান টান করুন পিঠ। এই ভাবে আস্তে আস্তে ঝুঁকে পা স্পর্শ করুন। কমপক্ষে ১ মিনিট থাকুন। আসনটি ৩ থেকে ৫ বার করুন। মিলবে উপকার। প্রতিদিন এই আসন করতে পারেন।

710

করতে পারেন ভুজঙ্গাসন। প্রথমে উপুর হয়ে শুয়ে পড়ুন। এবার হাতের তালু মাটিতে স্পর্শ করুন। মুখ সোজা করে সামনের দিকে তাকান। এভাবে শরীরের সামনের দিকের অংশ ওপর দিকে তুলুন। যতটা পারবেন পেট পর্যন্ত অংশ তুলতে থাকুন। এই সময় হাতে ভর দিতে পারেন। সাপের মতো দেখতে হয় এই ভঙ্গি। এভাবে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন। 

810

সেতুবন্ধাসন করতে পারেন। এটিও খুবই উপকারী। প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ুন। এবার হাতের চেটো মাটিতে স্পর্শ করুন। শরীর টানটান রাকুন। পা ভাঁজ করে পিঠের দিকে আনুন। এভাবে কোমড়ের অংশ ওপরের দিকে তুলুন। পিঠ থেকে হাঁটু পর্যন্ত অংশ তুলুন। এভাবে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন। 

910

এর সঙ্গে জীবনযাত্রায় আনুন পরিবর্তন। রোজ প্রচুর পরিমাণে জল খান। নিয়মিত করে চলুন। এই সময় সঠিক নিয়ম মেনে খাবার খান। প্রোটিন, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়ামের মতো একাধিক উপাদান আছে এমন খাবার রাখুন তালিকাতে। এই সময় অ্যাপেল সিডার ভিনিগার খেতে পারেন। ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে অ্যাপেল সিডার ভিনিগারের গুণে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। 

1010

তেমনই কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে আদা খেলে। আদাতে থাকে কার্বোহাইড্রেট, পটাশিয়ামের মতো উপাদান। এগুলো শরীর সুস্থ রাখে। গর্ভাবস্থায় কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে বাচ্চার নানান ক্ষতি হয়। তবে এই সময় একাধিক মশলা এড়িয়ে চলতে পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। এই তালিকায় আছে হিং ও মেথির মতো উপাদান। তাই চিকিৎসকের পরমার্শ মেনে খাবার খান।    

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(4.0 ov)3/1
Day 3
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
শুধু বয়স্কদের নয়, শিশুদেরও হতে পারে Osteoporosis! হাড় ক্ষয়ের এই ৫টি লক্ষণ দেখলেই সতর্ক হোন
Recommended image2
World Osteoporosis Day 2026: কেন মহিলাদের মধ্যে অস্টিওপোরোসিসের ঝুঁকি বেশি?
Recommended image3
Biotin Rich Foods: ঘন ও লম্বা চুলের জন্য ডায়েটে রাখুন বায়োটিন সমৃদ্ধ এই ৬টি খাবার
Recommended image4
Skin Cancer Symptoms: স্কিন ক্যানসার! শরীর আগে থেকেই যেসব ইঙ্গিত দেয়
Recommended image5
এই ভুলে অজান্তে হার্টের ক্ষতি হচ্ছে? সুস্থ থাকতে মেনে চলুন এই বিশেষ টিপস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved