MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আজ জয়ে ফিরতে মরিয়া কেকেআর, হায়দরাবাদ বধে নজরে নাইটদের কোন কোন তারকা

আজ জয়ে ফিরতে মরিয়া কেকেআর, হায়দরাবাদ বধে নজরে নাইটদের কোন কোন তারকা

আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই তাদের প্রথম ম্যাচ হেরেছে। ফলে আজ জয়ে ফিরবে যে কোনও একটি দল। জয়ে ফিরতে মরিয়া কেকেআর  অধিনায়ক দীনেশ কার্তিক। জয়ের সরণিতে ফিরতে হলে আজকের ম্য়াচে ছন্দে ফিরতে হবে কেকেআরের বেশ কিছু প্লেয়ারকে। চলুন দেখা আজকের ম্যাচে নজরে থাকবে কেকেআরেরে কোন কোন তারকা।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : Sep 26 2020, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

শুভমান গিল
এই মরসুমে শুভমান গিলের উপর অনেক প্রত্যাশা রয়েছে কেকেআর দল ও সমর্থকদের। কিন্তু প্রথম ম্যাচে মাত্র ৭ রান করেই আউট হয়ে যান কেকেআর তারকা। তবে আজকে সানরাইজার্সের বিরুদ্ধে শুভমানের ব্যাট কথ বলবে বলেই আশা রাখছে কেকেআর সমর্থকরা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

দীনেশ কার্তিক
মুম্বইয়ের বিরুদ্ধে কিছুটা লড়াই দিয়েছিলেন একমাত্র দলের অধিনায়ক দীনেশ কার্তিক। ৩০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে অধিনায়ক ডিকে-র একাধিক সিদ্ধান্ত নিয়ে উঠেছিল প্রশ্ন। তাই হায়দরাবাদের বিরুদ্ধে ডিকের কাছে ভাল ব্যাটিংয়ের পাশাপাশি পারফেক্ট অধিনায়কত্ব দেখতে চাইছে সকলে।

39

ইয়ন মর্গ্যান
অনেক প্রত্যাশা নিয়ে কেকেআর দলে নিয়েছে ইংল্য়ান্ডের সীমিত ওভারের দলের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। কিন্তু প্রথম ম্যাচে মাত্র ১৬ রান করেন তিনি। ফলে আজকের ম্যাচে নজরে থাকবে বিশ্বকাপ জয়ী অধিনায়কের পারফরমেন্সও।
 

49

আন্দ্রে রাসেল
দলের সবথেকে বড় ম্যাচ উইনার এনিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু প্রথম ম্য়াচে পুরোপুরি ফিট মনে হয়নি আন্দ্রে রাসেলকে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সেই তেজ ছিল না ক্যারেবিয়ান তারকার। হায়দরাবাদের বিরুদ্ধে রাসেল বিধ্বংসী মেজাজে ফিরবে বলেই আশা সকলের। 

59

নীতিশ রানা
প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ২৪ রানের ইনিংস খেলেছিলেন নীতিশ রানা। কিন্তু সেট হয়েও নিজের উইকেট ছুড়ে দিয়ে এসেছিলেন তিনি। তাই আজকের ম্য়াচের নীতিশ কাছেও দায়িত্বপূর্ণ ব্য়াটিং দেখার অপেক্ষায় কেকেআর টিম ম্যাবেজমেন্ট।
 

69

সুনীল নারিন
প্রথম ম্যাচে বল হাতে খুব একটা খারাপ পারফরমেন্স করেননি সুনীল নারিন। ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। কিন্তু নারিনের বলের সেই ধারের অভাব বোধ করেছে সকলে। এছাড়াও ফিটনেস নিয়ে কোনও সমস্যা রয়েছে বলে মনে হয়েছে। তাই দ্বিতীয় ম্য়াচে নারিনের সেই রহস্যময় বোলিং ও ওপেনিংয়ে বিধ্বংসী ইনিংস দেখার অপেক্ষা সকলে। 
 

79

প্যাট কামিন্স
সাড়ে ১৫ কোটি টাকার প্লেয়ার। প্রথম ম্য়াচে পূরণ করতে পারেননি নিজের ৪ ওভার। দিয়েছেন ৪৯ রান। যদিও প্যাট কামিন্সের উপর ভরসা রাখছে কেকেআর। আজকের ম্যাচে নিজের জাত চেনাতে মরিয়া তিনিও। 
 

89

কুলদীপ যাদব
এবছর আইপিএলের জন্য খুব খেটেছেন বলে জানিয়েছিলেন কুলদীপ যাদব। কিন্তু প্রথম ম্য়াচে নিরাশ করেছেন তিনিও। ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটিও উইকেট পাননি তিনি। তাই হায়দরাবাদের বিরুদ্ধে কুলদীপের ছন্দে ফেরার অপেক্ষায় কেকেআর সমর্থকরা।
 

99

শিবম মাভি
মুম্বইয়ের বিরুদ্ধে ম্য়াচে কেকেআরের হয়ে সবথেকে উজ্জব্ল পারফরমেন্স যদি বলা  হয়, তাহলে সেই প্লেয়ারের নাম শিবম মাভি। ২ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ছিলেন তিনি। তাই আজকের ম্য়াচেও নজরে তাকবে শিবম মাভির  বোলিং।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bhuvneshwar Kumar: ভুবনেশ্বরকে জাতীয় দলে ফিরিয়ে শামি-সিরাজকে বার্তা নির্বাচকদের?
Recommended image2
Asian Games 2026: 'ভুলের খেসারত দিতে হয়েছে,' এশিয়ান গেমসে ভারতের কাছে হারে হতাশ পাক ক্রিকেটার
Recommended image3
Punjab Kings: এবারের আইপিএল-এ ব্যর্থতা, কোচিং স্টাফে বদল আনছে পাঞ্জাব কিংস
Recommended image4
Kagiso Rabada: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে কি আদৌ কাগিসো রাবাডা খেলবেন? ফিটনেস নিয়ে ধোঁয়াশা
Recommended image5
Nana Patekar: 'ভারতীয় চলচ্চিত্রের সত্যিকারের কিংবদন্তি,' নানার প্রতি শ্রদ্ধা বিরাট, সচিনদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved