MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ কলকাতায়, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস,বাড়বে নদীর জলস্তর

আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ কলকাতায়, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস,বাড়বে নদীর জলস্তর

সোমবারও সকাল থেকেই আকাশ মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে খবর,  কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা।  বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস । ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে। পাহাড়ি এলাকায় ধস নামবে। বাড়বে নদীর জলস্তর । নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা। জানুন আবহাওয়ার পূর্বাভাস ছবিতে-ছবিতে।

1 Min read
Author : Asianet News Bangla
Published : Jul 05 2021, 07:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

হাওয়া অফিস জানিয়েছে, সকাল ৭ টা ৩৫ থেক ২-৩ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে, কালিংপং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

 হাওয়া অফিস জানিয়েছে, রাজস্থান থেকে নাগাল্যান্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। 

38

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলায় বৃষ্টির পরিস্থিতি । দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। কোনও জেলায় মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। 
 

48

সপ্তাহভর বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।রবিবার ও সোমবারে ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং,  আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। 
 

58

অতিভারী বৃষ্টি হবে বিহারে। প্রবল বর্ষণের সম্ভাবনা আসাম ও মেঘালয়। উত্তর-পূর্ব ভারতের রাজ্য মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। 
 

68


এর ফলে নতুন করে সপ্তাহের মাঝে উত্তরবঙ্গ ও বিহার সংগ্রহ জেলার নদী গুলির জলস্তর বাড়বে। কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হবে।
 

78


জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.০ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।   সর্বনিম্ন তাপমাত্রা    ২৭. ৫ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।

88


 অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫  শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। 


 

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
Salary Hike in Bengal: একধাক্কায় ৫০ শতাংশ বাড়ল বেতন! নবান্নের ঘোষণায় চওড়া হাসি এই সরকারি কর্মীদের
Recommended image2
Kolkata Weather: অবশেষে স্বস্তি? আজই কলকাতা-সহ জেলায় ঝেঁপে ঝোড়ো হাওয়া-বৃষ্টি, কমবে গরম?
Recommended image3
NIA Probe: শওকত মোল্লার বাড়িতে NIA হানা, তদন্তকে পূর্ণ সমর্থন মন্ত্রী তাপস রায়ের
Recommended image4
Annapurna Bhandar: ফর্মে এইসব তথ্য না দিলেও মিলবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? নয়া আপডেট নবান্নের
Recommended image5
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কতটা অংশ অবৈধ, স্ট্যাটাস রিপোর্ট তলব হাইকোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved