MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ফের পারদ চড়ল কলকাতায়, ঘূর্ণিঝড়ের জেরে বাধা পড়ল শীত

ফের পারদ চড়ল কলকাতায়, ঘূর্ণিঝড়ের জেরে বাধা পড়ল শীত

 ফের পারদ চড়ল কলকাতা তথা রাজ্যে। তামিলনাড়ুর ঘূর্ণিঝড়ে বাধা পড়ল বঙ্গের শীত।  ২৮ তারিখ পর্যন্ত তাপমাত্রা একটু বাড়বে। কারণ তামিলনাড়ুর উপকুলের ঘূর্ণিঝড়ের জন্য পশ্চিমবঙ্গের আকাশ থাকবে মেঘলা। এর ফলে তাপমাত্রা একটু বাড়বে তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবার ২৯ তারিখ থেকে সারা রাজ্যজুড়ে তাপমাত্রা নিম্নমুখী হবে। ফিরবে শীত। ওদিকে রীতিমত তাণ্ডব দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় নিভার। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় এগিয়ে আসতেই বেড়েছে বৃষ্টির পরিমাণ। পটও দেখিয়েছে ঝোড়ো হাওয়ায়। রীতিমত বিপর্যস্ত অবস্থায় তামিলনাড়ু, পদুচেরির বিস্ততীর্ণ এলাকায়। প্রভাব পড়ছে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকেও।   

2 Min read
Author : Asianet News Bangla
Published : Nov 27 2020, 07:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন,তাপমাত্রা একটু বাড়বে। তারপর থেকে সারা রাজ্য জুড়ে তাপমাত্রা আবার কমতে থাকবে। এই মাস জুড়ে শীতের আমেজ বজায় থাকবে রাজ্যজুড়ে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26


আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি নীচে। নুন্যতম তাপমাত্রা  ১৯.৬ ডিগ্রী সেলসিয়াস।   স্বাভাবিকের ২ডিগ্রি উপরে। শহরের তবে কলকাতার নুন্যতম তাপমাত্রা ১৭.৬ ডিগ্রী সেলসিয়াস। শহর ও শহরতলিতে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৬ শতাংশ এবং ন্যুনতম ৬১ শতাংশ। 

36


রীতিমত তাণ্ডব দেখিয়েছে ঘূর্ণিঝড় নিভার। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় এগিয়ে আসতেই বেড়েছে বৃষ্টির পরিমাণ। পটও দেখিয়েছে ঝোড়ো হাওয়ায়। রীতিমত বিপর্যস্ত অবস্থায় তামিলনাড়ু, পদুচেরির বিস্ততীর্ণ এলাকায়। প্রভাব পড়ছে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকেও।  

46

 

তবে স্থলভাগে প্রবেশের সঙ্গে সঙ্গে ব্য়াপক শক্তিক্ষয় হয়েছে। অতি গুরুতর ঘূর্ণিঝড় থেকে নিভার এখন গুরুতর ঘূর্ণিঝড়। এই ঘুর্ণিঝড় যতটা ক্ষয়ক্ষতি করবে বলে আশঙ্কা করা হয়েছিল, কার্যক্ষেত্রে ততটা ক্ষতি হয়নি।

56


এই ঘুর্ণিঝড়ের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে কারাইকল ও মামাল্লাপুরম  এলাকা।  পদুচেরিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। 

66

 

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০ টি  দল ইতিমধ্যে কাজ করতে শুরু হয়েছে। যার মধ্যে তামিলনাড়ুতেই কাজ করছে ১২টি দল।দুটি দল কাজ করছে পদুচেরিতে আর একটি দল কাজ করছে কারাইকাল এলাকায় কাজ করছে। মঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংশ্লিষ্ট রাজ্যগুলিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন।

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Weather: নিম্নচাপের জোড়াফলায় দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা, কেমন থাকবে শহরতলির আবহাওয়া?
Recommended image2
Cal HC On Abhishek Banerjee: শিশুদের খেলার মাঠ দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প, হাইকোর্টের নির্দেশে চাপে অভিষেক
Recommended image3
Durga Puja 2026: মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান রাজ্যে! জানিয়ে দিলেন শুভেন্দু, আসতে পারেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও
Recommended image4
Eviction in Kolkata: বেআইনি জবরদখল এবং নির্মাণ ভাঙার ক্ষেত্রে কোনও অশান্তি বরদাস্ত নয়! কড়া অবস্থান নিল লালবাজার
Recommended image5
Abhishek Banerjee PA: ক্যামাক স্ট্রিটকাণ্ডে থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved