MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Travel
  • পর্যটকদের জন্য দিঘায় চালু হল বিনামূল্যে কোভিড পরীক্ষা পরিষেবা, জেনে নিন বিস্তারিত

পর্যটকদের জন্য দিঘায় চালু হল বিনামূল্যে কোভিড পরীক্ষা পরিষেবা, জেনে নিন বিস্তারিত

কিছুদিন আগেই কাঁথি মহকুমা প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা প্রকাশ করে বলা হয়, এবার থেকে দিঘায় আসতে গেলে পর্যটকদের সঙ্গে রাখতে হবে করোনা টিকার সার্টিফিকেট অথবা করোনা নেগেটিভ রিপোর্ট। এরপর থেকেই হোটেল ব্যবসায়ীদের কপালে পড়ে চিন্তার ভাঁজ। 

2 Min read
Author : Jayita Chandra
Published : Jul 15 2021, 06:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

করোনা পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক হওয়ার পর থেকেই দিঘায় আবারও সেই চেনা ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই সেই ভিড়ে ভাটা পড়ে। তবে এই সমস্যার সহজ সমাধান বার করলো দিঘা-সঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। 

26

এবার থেকে মিনামূল্যে করোনা পরীক্ষা করা যাবে দিঘাতে। আপাতত ২ টি কেন্দ্র থেকে, আগত পর্যটকদের জন্য কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পর্যটকদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। 

36

দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন-এর অফিস এবং দিঘা অঘোর কামিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্র, এই দুই জায়গায় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পর্যটকদের কোভিড পরীক্ষার সুযোগ থাকছে। পরীক্ষার প্রায় সঙ্গে সঙ্গেই রিপোর্ট হাতে পেয়ে যাবেন পর্যটকরা। রিপোর্ট নেগেটিভ হলেই হোটেলে থাকার ছাড়পত্র মিলবে। 

46

দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রসাদ চক্রবর্তী বলেন, ‘প্রশাসনের নিয়ম মেনে, পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেই এই বাবস্থা করা হয়েছে’। তিনি আরও বলেন পর্যটকদের জন্য আগামী ১৫ দিন বিনামূল্যে অফিসে এবং স্বাস্থ্য কেন্দ্রে করোনা পরীক্ষা করা হবে। এতে পর্যটকদের অসুবিধার মধ্যে পড়তে হবে না। 

56

তবে এই উদ্যোগে দিঘায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও করছেন অনেকে। তাঁদের মতে এখন অনেকেই বিনা পরীক্ষায় পৌঁছে যাবেন দিঘায়। সেখানে রিপোর্ট নেগেটিভ হলে ভালো, তবে পজেটিভ হলে তাঁর থেকে অন্যান্য পর্যটকদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকছে। 

66

অন্যদিকে হোটেলে না থেকে দিঘা, মন্দারমনি, তাজপুর কিংবা শঙ্করপুরে সারাদিনের জন্য ঘুরতে গেলে ভ্যাকসিনের সার্টিফিকেট বা কোরোনা নেগেটিভ রিপোর্টের দরকার নেই। সে ক্ষেত্রে মাস্ক পড়া সহ সমস্ত করোনা বিধি মেনে চলতে হবে পর্যটকদের।

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
সরস্বতী পুজো থেকে লম্বা উইকএন্ড, একসঙ্গে বেড়িয়ে আসতে পারেন ঝাড়খণ্ডের এই জায়গাগুলি থেকে
Recommended image2
এক জায়গায় সব, মিলবে পাহাড় জঙ্গল ও ড্যাম, ঘুরে আসুন ঝাড়খণ্ডের কিছু বিশেষ জায়গা
Recommended image3
স্কাইডাইভিং থেকে রাফটিং- রইল পর্যটকদের জন্য ৫টি রোমাঞ্চকর স্পোর্টসের হদিশ
Recommended image4
শীতকালে মনোরম পরিবেশে প্রিয়জনের সাথে কিছু মুহূর্ত কাটাতে নতুন অ্যাডভেঞ্চার 'গাছঘর'
Recommended image5
কলকাতার কাছেই, উইকএন্ডে শহরের কোলাহল এড়িয়ে ঘুরে আসুন লালগঞ্জ থেকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved