MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বাংলা দখলে বিজেপি করবে ৫টি মেগা 'রথ যাত্রা', জানুন বিস্তারিত সময়-সূচি

বাংলা দখলে বিজেপি করবে ৫টি মেগা 'রথ যাত্রা', জানুন বিস্তারিত সময়-সূচি

সামনেই বিধানসভা ভোট। চড়ছে রাজ্য রাজনীতির পারদ। শাসক থেকে বিরোধী প্রতিটি দলই জেলায় জেলায় জোর কদমে মিটিং মিছিল শুরু করেছে। তবে এবার বাংলায় ক্ষমতা দখল করতে তৎপর পদ্ম শিবির। আর বাংলা দখলের লক্ষ্যে বিজেপির তথাকথিত হাতিয়ার রথ যাত্রার ফর্মুলা বাংলায় প্রয়োগ করতে চলেছে। রাজ্য় সরকারের কাছে ইতিমধ্যেই অনুমতি চেয়েছে রাজ্য বিজেপি।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : Feb 06 2021, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

মিটিং, মিছিলের পাশাপাশি এবার রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মোক্ষম হাতিয়ার রথ যাত্রাকে ব্যবহার করতে চলেছে বিজেপি। ইতিমধ্যেই রথ যাত্রা করা জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছে পদ্ম শিবির।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

১৯৯০ সালে লালকৃষ্ণ আডবাণীর রথ যাত্রার কথা আমাদের সকলেরই মনে আছে। তারপর ১৯৯১ সালে ভোট বাক্সে ৮০ থেকে বেড়ে ১২০টি াসন পেয়েছিল বিজেপি। এবার সেই সাফল্যের চাবিকাঠি বাংলাতেও প্রয়োগ করতে চাইছে বিজেপি।
 

311

বাংলায় নির্বাচনের আগে এই রথ যাত্রাকে পরিবর্তন যাত্রা নাম দিয়েছে পদ্ম শিবির।  রাজ্যে ৫ প্রান্ত থেকে বের হওয়া এই রথযাত্রাগুলি মোট ২৯৪টি বিধানসভা আসনেই ঘুরবে।

411

৫ টি রথ যাত্রার উব্দোধনের সময় উপস্থিত থাকবেন কেন্দ্রের বিজেপি শীর্ষ নেতৃত্ব। ৬ ফেব্রুয়ারি প্রথম রথ যাত্রার উদ্বোধন করার কথা বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার।

511

এছাড়াও কম করে দুটি রথ যাত্রা বা পরিবর্তন যাত্রার সূচনা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই রথ যাত্রা করার প্রস্তুতি ও দিনক্ষণও ঠিক করে ফেলেছে রাজ্য বিজেপি।

611

বিজেপির প্রথম রথ যাত্রা শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। নবদ্বীপ থেকে শুরু হবে এই যাত্রা। নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার একটি অংশ পরিক্রমা করে তা শেষ হবে বারাকপুরে।

711

৮ ফেব্রুয়ারি উত্ত্র বঙ্গের কোচবিহার থেকে শুরু হবে বিজেপির দ্বিতীয় রথ যাত্রা। যা উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদায় ঘুরবে। শেষ হবে মালদা টাউনে।
 

811

একই দিনে ৮ ফেব্রুয়ারি তৃতীয় রথ যাত্রা শুরু হবে কাকদ্বীপ থেকে। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগবনার বিস্তীর্ণ অংশ জুড়ে প্রদক্ষিণ করবে এই পরিবর্তন যাত্রা।

911

চতুর্থ রথযাত্রা শুরু হবে ৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম থেকে। হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম ঘুরবে এই রথযাত্রা। শেষ হবে হাওড়ার বেলুড়ে।

1011

পঞ্চম রথযাত্রা শুরু হবে  ৯ ফেব্রুয়ারি তারাপীঠ থেকে।  বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়াজুড়ে ঘুরবে এই রথযাত্রা। শেষ হবে পুরুলিয়া শহরে।

1111

ভোটের আগে রাজ্য জুড়ে প্রচারে রথ যাত্রা ভোট বাক্সে কতটা লাভ দেবে পদ্ম শিবিরের তার উত্তর দেবে ভবিষ্যৎ। কিন্তু পদ্ম শিবিরের আশা এই রথ য়াত্রা তাদের পৌছে দেবে ক্ষমতার অলিন্দে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rekha Patra: আত্মহত্যার চেষ্টা নাকি খাবারে বিষক্রিয়া? রেখা পাত্রর শরীরে কীভাবে কীটনাশক, জল্পনা তুঙ্গে
Recommended image2
Jagadhatri Puja 2026: মহিলা সেজে ঘোমটা টেনে প্রতিমা বরণ পুরুষদের, চন্দননগরের প্রাচীন রীতিতে উচ্ছ্বাস
Recommended image3
Suvendu on Child Marriage: বাল্যবিবাহে এবার কাজী-পুরোহিতরাও ফাঁদে? বড় হুঁশিয়ারি শুভেন্দুর
Recommended image4
Free Bus Service: দূরপাল্লার বাসে অনলাইন টিকিট বুকিংয়ে লাগাম রাজ্যের, মহিলাদের জন্য নয়া নিয়ম সরকারের
Recommended image5
WB Winter Alerts: ভোরের হিমেল হাওয়ায় শীতের পরশ, বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved