MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • 'সিবিআই তদন্ত চাই', বিজেপি কর্মীর দেহ মাটিতে পুঁতে রাখলেন পরিবারের লোকেরা

'সিবিআই তদন্ত চাই', বিজেপি কর্মীর দেহ মাটিতে পুঁতে রাখলেন পরিবারের লোকেরা

হেফাজতে থাকাকালীন পুলিশই তো পিটিয়ে মেরেছে! সিবিআই তদন্তের দাবিতে এবার বিজেপি কর্মীর দেহ মাটিতে পুঁতে রাখলেন পরিবারের লোকেরা। জায়গাটি বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, পালা করে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। ঘটনাস্থল, উত্তর দিনাজপুরের ইটাহার। 

1 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 08 2020, 12:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন এলাকায়। পরিবারের লোকেদের দাবি, পুরানো একটি মামলা বুধবার সকালে ইটাহারের নন্দনগ্রামের বাসিন্দা অনুপ রায়কে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। আর ফেরেননি তিনি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

সেদিন রাতে বাড়ি থেকে কিছুটা দূরে অনুপ মৃতদেহ পাওয়া যায়। ছেলের মৃত্য়ুসংবাদ পেয়েই রায়গঞ্জে বিজেপি জেলা কার্যালয়ে চলে যান নিহতের মা। গেরুয়াশিবিরের অভিযোগ, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ওই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে পুলিশ। তারপর গুলি করে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
 

35

স্রেফ মৌখিক অভিযোগই নয়, ছেলের মৃত্যুতে রায়গঞ্জ থানায় কর্মরত পাঁচজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এফআইআরও করেন নিহত বিজেপি কর্মীর মা। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।
 

45

কিন্তু ঘটনা হল, পুলিশের তদন্তে আস্থা নেই পরিবারের লোকেদের। সিবিআই তদন্তের দাবি তুলেছেন তাঁরা। শুধু তাই নয়, দাবি পূরণে আশায় দাহ না  করে মৃতদেহটি পুঁতে রাখা হয়েছে  নিহতের বাড়ির কাছেই।
 

55

বছর দুয়েক আগে গুলি চলেছিল উত্তর দিনাজপুরেরই দাঁড়িভিট হাইস্কুলে। গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল স্কুলের দুই প্রাক্তন ছাত্র।  সিবিআই তদন্তের দাবিতে মৃতদেহ এখনও দুটি মাটিতে পুঁতে রেখেছেন পরিবারের লোকেরা। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ইটাহারেও। 
 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nandigram: বুলডোজার এবার নন্দীগ্রামে, মুখ্যমন্ত্রীর গড়ে ভাঙা হল অবৈধ নির্মাণ
Recommended image2
Mamata Banerjee: এ কী অবস্থা জননেত্রীর? ভবানীপুরের বেশ কয়েকটি বুথে ৫০টি ভোটও পাননি 'ঘরের মেয়ে' মমতা! হিসেব দিল কমিশন
Recommended image3
News Round UP: অভিষেকের ১৭টি ঠিকানায় নোটিশ থেকে আফগান সিরিজে ভারতীয় দলে বড় চমক, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image4
TMC MLA Meeting: তৃণমূল বিধায়কদের বৈঠকে লেগে গেল 'গৃহযুদ্ধ'! সোজাসুজি অভিষেককে নিশানা দলের মিটিং-এ?
Recommended image5
Abhishek Banerjee: শুনানিতে হাজিরার নির্দেশ, অভিষেকের ১৭ সম্পত্তিতে নোটিস কলকাতা পুরসভার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved