MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বেশি দামে মদ কেনারও লোকের অভাব নেই, লকডাউনে লিকার শপের সামনে লম্বা লাইন

বেশি দামে মদ কেনারও লোকের অভাব নেই, লকডাউনে লিকার শপের সামনে লম্বা লাইন

একধাক্কায় দাম বেড়েছে তিরিশ শতাংশ। কিন্তু তাতেও কুছ পরোয়া নেহি! লকডাউনের বাজারে রেশন দোকানের থেকেও বেশি ভিড় মদের দোকানের সামনে! রাজ্যের প্রায় সর্বত্রই সোমবার লিকার শপের সামনে চোখে পড়েছে ক্রেতাদের লম্বা লাইন।

1 Min read
Author : Asianet News Bangla
| Updated : May 04 2020, 06:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

লকডাউন আপাতত উঠছে না। মেয়াদ বেড়েছে আরও দুই সপ্তাহ। তবে তৃতীয় দফায় লকডাউনে বেশ কিছুক্ষেত্রে ছাড় দিয়েছেন কেন্দ্রীয়  সরকার। সেই তালিকায় রয়েছে মদের দোকানও।

26

'সংক্রমিত এলাকা' ছাড়া শর্তসাপেক্ষে দেশের সর্বত্রই খোলা যাবে মদের দোকান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নির্দেশিকা জারি করে তেমনটাই জানানো হয়েছে। 
 

36

অন্য় রাজ্যের মতো সোমবার থেকে মদের দোকান খুলেছে এ রাজ্যেও। সময়সীমা দুপুর তিনটে থেকে সন্ধ্যা ৬টা। তবে দামও বেড়েছে তিরিশ শতাংশ। 

46

কলকাতায়ও ২২টি মদের দোকানকে চিহ্নিত করেছে আবগারি দপ্তর। কিন্তু সকালে দোকান খোলার আগেই উপচে পড়ে ক্রেতাদের ভিড়। শেষপর্যন্ত নির্দিষ্ট সময়ে পুলিশের সাহায্য নিয়ে দোকানগুলি খোলা হয়। 

56

সোমবার সকালে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে কালীঘাট, ভবানীপুর, হাজরা-সহ শহরের বিভিন্ন প্রান্তে মদের দোকানের সামনে ভিড় করেন বহু মানুষ। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকেও। 

66

প্রতিটি রাজ্যে আবগারি দপ্তরের মারফত মদ থেকে বিপুল পরিমাণ শুল্ক আদায় করে সরকার। লকডাউনের সময়ে আয়ের রাস্তা খুলতেই মদের দোকানগুলিকে ছাড় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal Election 2026: দাবাং মোডে নির্বাচন কমিশন ৭৩ জন রিটার্নিং অফিসারকে ছেঁটে ফেলল ECI
Recommended image2
SIR Voter List 2026: দ্বিতীয় দফার তালিকা প্রকাশ রাত ৯টায়, জানালেন সিইও! কতজনের নাম বাদ?
Recommended image3
BJP Manifesto: অমিত শাহের হাত ধরেই বিজেপির সংকল্পপত্রের প্রকাশ শুক্রবার, রইল প্রতিশ্রুতির তালিকা
Recommended image4
ISF Candidate List: দল বদল করেই পছন্দের কেন্দ্রে প্রার্থী আরাবুল ইসলাম, ভাঙড়ে লড়ছেন নওশাদ সিদ্দিকী
Recommended image5
Dilip Ghosh: 'রাজ্যের পরিস্থিতি বাংলাদেশের মতো', ভোটের মুখে মমতাকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved