MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • রাজস্থানে পুরোহিত হত্যার প্রতিবাদ, বসিরহাটে তৃণমূলে যোগদান করলেন শতাধিক পুরোহিত

রাজস্থানে পুরোহিত হত্যার প্রতিবাদ, বসিরহাটে তৃণমূলে যোগদান করলেন শতাধিক পুরোহিত

রাজস্থানে পুরোহিতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে গর্জে উঠলেন বাংলার পুরোহিতরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতি আস্থা রেখে তৃণমূলে যোগদিলেন প্রায় একশোরও বেশি পুরোহিত। বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের গোপালপুরে যোগদান করা পুরোহিতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক হাজী নুরুল ইসলাম। রাজ্যে পুরোহিতদের জন্য ভাতা-বাংলা আবাস যোজনার ঘর থেকে বিশেষ সুযোগ সুবিধা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ধন্যবাদ জানান পুরোহিতরা।

1 Min read
Author : Asianet News Bangla
Published : Oct 13 2020, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

রাজস্থানে পুরোহিত হত্যার প্রতিবাদে। সরাসরি তৃণমূল দলে যোগ দিলেন পুরোহিতরা। বসিরহাট মহকুমার হাড়়োয়ার গোপালপুরে তৃণমূলে যোগদান করলেন শতাধিক পুরোহিত। রাজ্যস্থানে নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ জানান তাঁরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

হাড়োয়ার এক নম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতে ওই পুরোহিতদের হাতে পতাকা তুলে দেন এলাকার বিধায়ক হাজী নুরুল ইসলাম। পুরোহিত ভাতা ও অন্যান্য সরকারি সুবিধার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পুরোহিতরা।

35

তৃণমূল যোগদান করে পুরোহিত দেবাশিস চক্রবর্তী বলেন, ''সামনে দুর্গাপুজো, প্রচুর ব্রাহ্মণ আছেন যাঁরা পুজো করেন। কিন্তু তাঁরা সংস্কৃত ভাষার উপর এতটা দক্ষ নন। মাননীয়া মুখ্যমন্ত্রী যেন সংস্কৃত শিক্ষা কেন্দ্র তৈরির ব্যবস্থা করেন। আমরা তাহলে কৃতজ্ঞ থাকব''।

45

অন্যদিকে, বিধায়ক হাজী নুরুল ইসলাম বলেন, ''বিগত সরকার পুরোহিতদের দূরাবস্থায় তাঁদের পাশে দাঁড়ায়নি। তৃণমূলে যোগদান করে তাঁরা যোগ্য সম্মান পেয়েছেন। সব সম্প্রদায়ের পাশে রয়েছে রাজ্য সরকার''।

55

তৃণমূলে যোগদান কর্মসূচিতে প্রায় শতাধিক ব্রাহ্মণকে নতুন বস্ত্র প্রদান করা হয়। এছাড়াও, দুর্গা পুজোর আগে রামাবলী পাঁচালি বিতরণ করা হয়।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nabanna Salary Hike: পুজোর আগেই বড় স্বস্তি! রাজ্যের এই সরকারি কর্মীদের বেতন বাড়লো অক্টোবর থেকেই
Recommended image2
Bekar Bhata: পড়ে গিয়েছে অক্টোবর মাস, কবে খুলছে ‘যুবশক্তি’ পোর্টাল? কোথায় করবেন আবেদন?
Recommended image3
কালীঘাটের বাড়ির নিরাপত্তা নেই! 'প্রতিরাতে ২০০-৩০০ দুষ্কৃতী আসে', দিল্লিতে গিয়ে অভিযোগ মমতার
Recommended image4
ইন্দ্রনীল সেনের টাকা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে, চাঞ্চল্যকর দাবি ইডির
Recommended image5
Weather Update: ঘনাচ্ছে দুর্যোগ, নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণের একাধিক জেলা, বৃষ্টি কোথায় কোথায়?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved