MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • সরকারি কর্মীদের দুর্দান্ত চালে বেকায়দায় মোদী সরকার! মার্চেই লাগু হবে অষ্টম বেতন কমিশন?

সরকারি কর্মীদের দুর্দান্ত চালে বেকায়দায় মোদী সরকার! মার্চেই লাগু হবে অষ্টম বেতন কমিশন?

ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। তবে লাগু হয়নি এখনও। অষ্টম বেতন কমিশন নিয়ে বেশ চর্চা রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। এরমধ্যে কেন্দ্র সরকারের ওপর বিরাট চাপ বাড়াল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। নিলেন বড় পদক্ষেপ! তাহলে কি মার্চেই লাগু হবে অষ্টম বেতন কমিশন?

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 30 2026, 03:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Google

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি আদায়ের লক্ষ্যে বড়সড় আন্দোলনের পথে হাঁটল। তাহলে কি মার্চেই লাগু হবে অষ্টম বেতন কমিশন?

28
Image Credit : Pixabay

অষ্টম বেতন কমিশন নিয়ে বেশ চর্চা রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। এরই মধ্যে কেন্দ্র সরকারের ওপর বিরাট চাপ বাড়াল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। নিলেন বড় পদক্ষেপ!

Related Articles

Related image1
8th Pay Commission: কবে থেকে বৃদ্ধি পাবে সরকারি কর্মীদের বেতন? অষ্টম বেতন কমিশনে কতটা বাড়বে টাকা?
Related image2
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টরের খেলা, কার কতটা বাড়বে বেতন?
38
Image Credit : X

আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশজুড়ে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি। ক্যাবিনেট সচিবকে একটি কড়া ভাষায় লেখা চিঠির মাধ্যমে এই ধর্মঘটের নোটিশ বা স্ট্রাইক নোটিশ দেওয়া হয়েছে।

48
Image Credit : Asianet News

এই ধর্মঘটের মূলে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক দাবি, যা সরাসরি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের স্বার্থের সঙ্গে জড়িত। কনফেডারেশনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে ১০ দফা এবং ১২ দফার দুটি পৃথক চার্টার অফ ডিমান্ডস (Charter of Demands) পেশ করা হয়েছে।

58
Image Credit : Google

৮ম পে কমিশন ও বেতন কাঠামোর আমূল পরিবর্তনের দাবি

কনফেডারেশনের প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম হলো অষ্টম পে কমিশন (8th Pay Commission) সংক্রান্ত। সংগঠনের মতে, পে কমিশনের ‘টার্মস অফ রেফারেন্স’ বা শর্তাবলী সংশোধন করতে হবে। এতে কর্মচারী এবং জেসিএম (JCM)-এর স্টাফ সাইডের দেওয়া পরামর্শগুলিকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

68
Image Credit : Asianet News

এর পাশাপাশি, বেতন ও পেনশনের ক্ষেত্রে তাৎক্ষণিক কিছু পরিবর্তনের দাবিও তুলেছে সংগঠনটি:

ডিএ মার্জার (DA Merger): ১লা জানুয়ারি ২০২৬ থেকে মূল বেতনের (Basic Pay) সঙ্গে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা (DA/DR) সংযুক্ত বা মার্জ করতে হবে।

অন্তর্বর্তীকালীন স্বস্তি (Interim Relief): নতুন পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগে অন্তর্বর্তীকালীন স্বস্তি বা আইআর (IR) হিসেবে মূল বেতন ও পেনশনের ২০ শতাংশ প্রদান করতে হবে।

78
Image Credit : Asianet News

পেনশনভোগীদের জন্য একাধিক দাবি পেশ করা হয়েছে, যা এই ধর্মঘটের অন্যতম চালিকাশক্তি।

পুরানো পেনশন বা ওপিএস (OPS) ফেরানো: এনপিএস (NPS) এবং ইউপিএস (UPS) বাতিল করে সমস্ত কর্মচারীর জন্য পুরনো পেনশন স্কিম বা ওপিএস ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

করোনা কালের বকেয়া ডিএ: কোভিড অতিমারীর সময় যে ১৮ মাসের ডিএ (DA) এবং ডিআর (DR) ফ্রিজ করে রাখা হয়েছিল, তা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে।

পেনশন বিক্রি বা কমিউটেশন: বর্তমানে কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা ১৫ বছর। এটিকে কমিয়ে ১১ বছর করার দাবি জানিয়েছে কনফেডারেশন।

88
Image Credit : our own

শূন্যপদ পূরণ ও অন্যান্য প্রশাসনিক দাবি

শুধুমাত্র আর্থিক দাবিই নয়, প্রশাসনিক স্তরেও একাধিক পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে খালি পড়ে থাকা সমস্ত পদ দ্রুত পূরণ করার কথা বলা হয়েছে। আউটসোর্সিং এবং সরকারি দপ্তরের বেসরকারীকরণ বা করপোরেটাইজেশন বন্ধ করার দাবিও জোরালোভাবে উঠে এসেছে। পাশাপাশি, কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট বা অনুকম্পা মূলক চাকরির ক্ষেত্রে ৫ শতাংশের যে সিলিং বা ঊর্ধ্বসীমা রয়েছে, তা তুলে দিয়ে মৃত কর্মচারীর পরিবারকে নিঃশর্তে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-Azerbaijan: সম্পর্ক মজবুত করতে আজারবাইজানের সঙ্গে ভারতের বৈঠক, আলোচনায় সন্ত্রাস দমন
Recommended image2
Prashant Bose: মাথার দাম ছিল এক কোটি টাকা, অসুস্থতার জেরে মাওবাদী নেতা প্রশান্ত বসুর মৃত্যু
Recommended image3
INS Aridhaman: সাগরে ভারতের পরমাণু শক্তি বাড়ল! নৌসেনায় যোগ দিল INS অরিদমন, বদলে যাবে খেলার সমীকরণ
Recommended image4
বাড়ছে গরম! দুপুরের বদলে এবার সকালের শিফটে স্কুল? বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার
Recommended image5
Bangladesh Border: এবার সাপ-কুমির টহল দেবে বাংলাদেশ সীমান্তে, BSF-র মেগা পরিকল্পনা
Related Stories
Recommended image1
8th Pay Commission: কবে থেকে বৃদ্ধি পাবে সরকারি কর্মীদের বেতন? অষ্টম বেতন কমিশনে কতটা বাড়বে টাকা?
Recommended image2
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টরের খেলা, কার কতটা বাড়বে বেতন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved