Bihar CM helicopter: বিহারের হাজিপুরে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর হেলিকপ্টারকে ঘিরে তৈরি হল চাঞ্চল্যকর পরিস্থিতি। শনিবার অক্ষয়বট রাই স্টেডিয়াম থেকে টেক অফের পর প্রায় সাত মিনিট মাঝ আকাশেই ভাসতে থাকে হেলিকপ্টারটি। মুহূর্তের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে

Bihar CM helicopter: বিহারের হাজিপুরে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর হেলিকপ্টারকে ঘিরে তৈরি হল চাঞ্চল্যকর পরিস্থিতি। শনিবার অক্ষয়বট রাই স্টেডিয়াম থেকে টেক অফের পর প্রায় সাত মিনিট মাঝ আকাশেই ভাসতে থাকে হেলিকপ্টারটি। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে উপস্থিত প্রশাসনিক কর্তাদের, নিরাপত্তারক্ষী এবং সাধারণ মানুষের মধ্যে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারের পাইলট পরবর্তী গন্তব্যের স্পষ্ট কো-অর্ডিনেট বা অবস্থান নিশ্চিত করতে না পারায় কিছু সময়ের জন্য মাঝ আকাশে হোভার করতে বাধ্য হন। সেই কারণেই হেলিকপ্টারটি দীর্ঘক্ষণ নির্দিষ্ট উচ্চতায় ঘোরাফেরা করতে থাকে। পরে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর স্বাভাবিকভাবেই গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

স্টেডিয়ামের ওপর কিছুক্ষণ চক্কর কাটে

ভিডিওতে দেখা গিয়েছে, হেলিকপ্টারটি স্টেডিয়ামের উপরে এবং আশপাশের এলাকায় কিছুক্ষণ চক্কর কাটছে। মাটিতে থাকা প্রশাসনিক কর্মী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে তখন স্পষ্ট উদ্বেগের ছবি ধরা পড়ে। অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেন, আবার উপস্থিত মানুষজন আকাশের দিকে তাকিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

কেন ঘটল এমন ঘটনা

যদিও এই ঘটনায় কোনও প্রযুক্তিগত ত্রুটি বা দুর্ঘটনার খবর মেলেনি। প্রশাসনের দাবি, এটি শুধুমাত্র নেভিগেশন-সংক্রান্ত বিভ্রান্তির ফল। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও নিরাপদে ছিলেন এবং পরে তাঁর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সফর চালিয়ে যান। তবে মাঝ আকাশে সাত মিনিট ধরে হেলিকপ্টারের ভাসতে থাকার এই অস্বাভাবিক ঘটনা বিহারের রাজনৈতিক মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ ঘটনাটি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছেন।