স্যালারি ঢোকার ১৫ দিনের মাথায় পকেট গড়ের মাঠ। কোথায় খরচ হলো হিসাব নেই। এবার থেকে আপনার খেরোখাতা মেইনটেইন করবে চ্যাটজিপিটি। ইনকাম-খরচ বললেই এআই বাজেট বানাবে, ক্যাটাগরি ভাগ করবে, সেভিংস টিপস দেবে, এমনকি ‘ব্লাইন্ড স্পেন্ড’ ধরিয়ে দেবে।

২৫ তারিখের পর শুধু একটাই প্রশ্ন, “টাকাটা গেল কোথায়?” চা-বিড়ি, অনলাইন অর্ডার, সুইগি, জামা, হঠাৎ ট্রিপ। মাসের শেষে খেরোখাতা খুলে বসার সময়ও নেই, ইচ্ছাও নেই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সলিউশন? আপনার পকেটের CA হিসেবে চ্যাটজিপিটি-কে অ্যাপয়েন্ট করুন। ফ্রি-তে।

চ্যাটজিপিটি কীভাবে খেরোখাতা হবে? 

স্টেপ ১: ব্রেন ডাম্প করুন, এআই গোছাবে মাসের শুরুতে বা স্যালারি ঢুকলে চ্যাটজিপিটি-কে এই প্রম্পট দিন:

“আমার মাসিক ইনকাম ৪২,০০০ টাকা। ফিক্সড খরচ: বাড়ি ভাড়া ১২,০০০ ইএমআই 3000 মা-বাবাকে ৩০০০। এবার ২১০০০ টাকা দিয়ে খাওয়া, যাতায়াত, বিল, এন্টারটেইনমেন্ট, সেভিংসের বাজেট বানিয়ে দাও। ৫০-৩০-২০ রুল ফলো করো। টেবিল করে দাও।”

২ সেকেন্ডে এআই পুরো মাসের বাজেট ক্যাটাগরি করে ভেঙে দেবে। খাতা-পেন লাগল না।

স্টেপ 2: রোজের খরচ বলুন, এআই ট্র্যাক করবে রাতে শোওয়ার আগে ২ মিনিট। চ্যাটজিপিটি-কে মেসেজ করুন: “আজকের খরচ: বাস ভাড়া ৪০, লাঞ্চ ১২০, সুইগি ২৮০, জামা ৯০০। আপডেট করো আমার বাজেট।” এআই সাথে সাথে বলে দেবে, “ফুড বাজেটের ৬০% শেষ। এন্টারটেইনমেন্ট বাজেট ক্রস করে ফেলেছ। সাবধান।” মানে রিয়েল-টাইম CA।

স্টেপ ৩: মাস শেষে অডিট রিপোর্ট নিন ৩০ তারিখে এই প্রম্পট দিন: “আমার এই মাসের সব খরচ অ্যানালাইজ করো। কোথায় বেশি খরচ করেছি, কোন ৩টে খরচ না করলেই ৫০০০ টাকা বাঁচত, আর পরের মাসের জন্য সাজেশন দাও।”

চ্যাটজিপিটি গ্রাফ ছাড়াই বলে দেবে, “আপনি অনলাইন ফুডে ৪২০০ টাকা উড়িয়েছেন। এটা বাজেটের 2x। এটা কমালে iPhone-এর EMI হয়ে যাবে।”

ম্যাজিক প্রম্পট, কপি করে রাখুন: 

১. বাজেট বানানোর জন্য: “Act as my personal finance advisor. My monthly income is টাকা। My fixed expenses are Create a zero-based budget for me in Bengali. Use ৫০-৩০-২০ rule. Make a table. Give 3 practical saving tips.”

২. ব্লাইন্ড স্পেন্ড ধরার জন্য: “এই খরচের লিস্ট দেখে বলো কোনগুলো ‘want’ আর কোনগুলো ‘need’। ‘want’ গুলো কীভাবে ৫০% কমানো যায়, আইডিয়া দাও।”

৩. ইমার্জেন্সি ফান্ড প্ল্যান: “আমার স্যালারি টাকা। ৬ মাসের ইমার্জেন্সি ফান্ড বানাতে চাই। প্রতি মাসে কত রাখব আর কোথায় রাখলে সেফ + ইন্টারেস্ট পাব, প্ল্যান দাও।”

সাবধানতা: 

১. ব্যাঙ্ক ডিটেইলস দেবেন না: OTP, CVV, অ্যাকাউন্ট নম্বর কখনও শেয়ার করবেন না। শুধু অ্যামাউন্ট বলুন। ২. ক্রস চেক করুন: এআই ভুল করতেই পারে। বড় ইনভেস্টমেন্টের আগে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সাথে কথা বলুন। ৩. ইমোশনাল খরচ লুকাবেন না: “ব্রেকআপের দুঃখে ৩০০০ টাকার শপিং”, এটাও বলুন। এআই তবেই প্যাটার্ন ধরবে।

মাসের শেষে ‘টাকা নেই’ বলার দিন শেষ। এবার থেকে চ্যাটজিপিটি বলবে, “বস, এই মাসে ৪৩০০ টাকা সেভ হয়েছে। পার্টি হবে?”