প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, রাজ্যের জন্য বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরা হয় তাঁর সামনে।
পালাবদলের পরে দিল্লিতে এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, রাজ্যের জন্য বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরা হয় তাঁর সামনে। প্রধানমন্ত্রীকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছবি উপহার দেন শুভেন্দু।

প্রধানমন্ত্রীকে ফুলের স্তবক ও 'বন্দেমাতরম' লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার দেন শুভেন্দু অধিকারী। মোদির সঙ্গে সাক্ষাতের পরে শুভেন্দু এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের জনগণের সেবা করার দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই আমার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। তাঁর উষ্ণ শুভেচ্ছা এবং সর্বোপরি, আমাদের রাজ্যের অগ্রগতির প্রতি তাঁর অঙ্গীকারের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জানাই।, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির জন্য ওঁকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত ফলপ্রসূ আলোচনায় তিনি পুনরায় “সবকা সাথ, সবকা বিকাশ”-এর দর্শনকে সামনে রেখে, আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অগ্রগতি কেন্দ্র সরকারের কাছে অন্যতম অগ্রাধিকারের বিষয়।'
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত সাক্ষাৎ হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি কী , তা আলোচনা হবে, তার সঙ্গে অন্য়ান্য ইস্যুগুলি নিয়েও আলোচনা হয়। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় ফিরে যাবেন। ২ দিনের সফরে বৃহস্পতিবার রাতেই রাজধানী পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নামার পর তিনি সোজা চলে যান কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহর বাসভবনে। সেখানে ২ জনের মধ্যে ১ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী।


