India on Russian Oil: এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “১৪০ কোটি ভারতীয়র জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে ভারত সরকার সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি এবং সরবরাহ ব্যবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন উৎস থেকে প্রয়োজন অনুযায়ী, অপরিশোধিত তেল এবং শক্তি সম্পদ ক্রয় করার বিষয়টি অব্যাহত রাখবে ভারত।”

India on Russian Oil: রাশিয়া থেকে ভারত তেল কিনলে ভারতীয় পণ্যের উপর ১০০% শুল্ক চাপাতে পারে আমেরিকা। বুধবারই এই সংক্রান্ত একটি বিল পেশ হয়েছে মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসে (India on Russian Oil)। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই বিলে সই করলেই তা আইনে পরিণত হবে। সেই আবহেই এবার ঐ বিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিল নয়াদিল্লি (India Russia Oil Deal)। বৃহস্পতিবার, বিদেশ মন্ত্রকের তরফ থেকে কার্যত, পুরনো অবস্থানে থাকারই সিদ্ধান্ত জানানো হয়েছে। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “১৪০ কোটি ভারতীয়র জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে ভারত সরকার সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি এবং সরবরাহ ব্যবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন উৎস থেকে প্রয়োজন অনুযায়ী, অপরিশোধিত তেল এবং শক্তি সম্পদ ক্রয় করার বিষয়টি অব্যাহত রাখবে ভারত।”

আরও পড়ুন - BRICS Summit 2026: সফলভাবে শেষ হল ১৮ তম ব্রিকস সম্মেলন, 'উইমেন ইন ইনোভেশন' থেকে ডিজিটাল প্রযুক্তি! কোন কোন বিষয়ে আলোচনা হল?

১০০% শুল্ক চাপাবে আমেরিকা? রাশিয়া থেকেই তেল কিনবে ভারত

অর্থাৎ, এই বিবৃতি থেকেই স্পষ্ট হয়ে গেল যে, ১০০% শুল্ক চাপানোর ছাড়পত্রকে হাতিয়ার করে ট্রাম্প প্রশাসন যদি কোনও চাপ তৈরি করার চেষ্টা করে কিংবা দর কষাকষির পথে গেলে, একেবারেই নতিস্বীকার করবে না ভারত। বরং, নিজস্ব প্রয়োজন অনুযায়ী, রাশিয়া এবং অন্যান্য তেল আমদানিকারক দেশ থেকে জ্বালানি সংক্রান্ত পণ্য কেনা অব্যাহত রাখবে নয়াদিল্লি।তাদের তরফে বলা হয়েছে, বিল পাসের বিষয়টির উপর সরকার পুরোপুরি নজর রাখছে। বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, এই বিলটি আইনসভায় পাস করানোর আগেই এটির সম্ভাব্য পরিণতি নিয়ে মার্কিন আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের একটি আলোচনাও হয়।

Modi Putin Talks: মোদী-পুতিন বৈঠক! এসইউ-৫৭ যুদ্ধবিমান চুক্তি কি চূড়ান্ত? ‘সুপার সুখোই’, পন্টসার ক্ষেপণাস্ত্র নিয়েও আলোচনা

স্পষ্ট অবস্থান জানাল নয়াদিল্লি

সেখানে নয়াদিল্লির তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে, রাশিয়া থেকে তেল অথবা গ্যাস আমদানির ক্ষেত্রে আমেরিকা কোনও ধরনের শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপ করলে, তা শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নেতিবাচক কোনও প্রভাব ফেলবে না। সেইসঙ্গে, বিশ্বব্যাপী তেলের বাজারের ক্ষেত্রেও চরম অস্থিতিশীলতা তৈরি করবে বলে বলে মনে করা হচ্ছে। নতুন এই মার্কিন আইনের জেরে যদি ভারতের রফতানি বাণিজ্য বা জ্বালানি আমদানিতে কোনও প্রভাব পড়ে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে। এই বিষয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই পরিস্থিতি সামাল দিতে এবং দেশীয় বাণিজ্যের সুরক্ষাকে নিশ্চিত করার জন্য ভারতীয় বাণিজ্য এবং শিল্প সংস্থাগুলির সঙ্গে সরকার নিবিড় যোগাযোগ রেখে যৌথভাবে কাজ করবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।